রূপসী রূপচাঁদা মাছের দোপেয়াজা

শিফাত আরা সঞ্চা · Apr 27, 2019 · 1 min read

রূপসী রূপচাঁদা মাছের দোপেয়াজা

ঘরে রূপচাঁদা আসা মানেই সবাই হুমড়ি খেয়ে পরে রূপচাঁদা ফ্রাই খাবার জন্য। কিন্তু আমার কথা হলো সব সময় ফ্রাই-ই কেন খেতে হবে? হ্যাঁ, মানি আমি ফ্রাই মজা, কিন্তু রূপচাদার দোপেয়াজা না খেয়ে মানুষ যে কী বোকামি করে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তাছাড়া, আমি মনে করি আমাদের সবারই বিভিন্ন স্বাদ নেয়ার অধিকার আছে! তাই, বাসায় আজ সবাইকে না বলেই ফ্রাই করে রূপসী রূপচাঁদা মাছের দোপেয়াজা করেছি! কিভাবে করলাম? রেসিপি দিচ্ছি, দেখে নিন তবে!

রূপসী রূপচাঁদা মাছের দোপেয়াজা বানানোর নিয়ম

উপকরণ

(১) রূপচাঁদা মাছ- ১ কেজি

(২) পেঁয়াজ কুচি- ১ কাপ

(৩) হলুদ গুঁড়া- পরিমাণমতো

(৪) ধনে গুঁড়া- ১ চা চামচ

(৫) জিরা গুঁড়া- ১ চা চামচ

(৬) আদা বাটা- ১/২ চা চামচ

(৭) রসুন বাটা- ১/২ চা চামচ

(৮) জায়ফল-জয়ত্রী গুঁড়া- ১ চা চামচ

(৯) মরিচ গুঁড়া- ১ চা চামচ

(১০) কাঁচা মরিচ- ৫/৬টি

(১১) তেল- ১/২ কাপ

(১২) লেবু- অর্ধেক

(১৩) লবণ- পরিমাণমতো

প্রণালী

রূপসী রূপচাঁদা মাছের দোপেয়াজা রান্না - shajgoj.com

১. প্রথমে রূপচাঁদা মাছ ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও অর্ধেক লেবুর রস দিয়ে মাখিয়ে তেলে হালকা করে ভেজে উঠিয়ে রাখুন।

২. তারপর তেল কড়াইতে গরম করে তাতে পেঁয়াজ সোনালি করে ভাজুন।

৩. এখন জিরা গুঁড়া ছাড়া বাকি সব মসলা দিয়ে ভাজা মাছ কষিয়ে নিন।

৪. মাছ কষানো হয়ে গেলে, এরপর কাঁচা মরিচ ও জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

৫. যখন মাছ মাখো মাখো হয়ে আসবে তখন তা চুলা থেকে নামিয়ে একটি পাত্রে রাখুন।

 

ব্যস! আপনার রূপসী রূপচাঁদা মাছের দোপেয়াজা হয়ে গেল! সবাইকে একবার জিজ্ঞেস করলেই ফেঁসে যাবেন বলে দিলাম! বারবার এই দোপেয়াজা রান্না করতে হবে পরে আপনাকে! তাহলে, রান্না করে একবার সবাইকে খুশি করেই ফেলুন না!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই
মেহমানদারী

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই

ফ্রেশ রূপচাঁদা ফ্রাই এর তুলনাই হয় না, অনেক মজা । তাই রূপচাঁদা হাতের কাছে পেলে একবার হলেও ফ্রেশ রূপচাঁদার ফ্রাই করে দেখুন। গরম ভাত বা পোলাও এর সাথে গরম...

মাছের ডিমের দোপেয়াজা
২০ মিনিটের রান্না

মাছের ডিমের দোপেয়াজা

চিংড়ির দোপেয়াজা কমবেশি খেয়েছেন তার রেসিপিও জানা আছে। আজ দিচ্ছি সেই দোপেয়াজায় মাছের ডিমের রেসিপি। মাছের ডিমের দোপেয়াজা গরম গরম ভাতের সাথে দারুণ খেতে ল...

থ্রি কোর্স ডিনার দিয়ে করুন জমকালো মেহমানদারী!
মেহমানদারী

থ্রি কোর্স ডিনার দিয়ে করুন জমকালো মেহমানদারী!

আমরা সবাই চাই মেহমানদারী করাটা যেন পারফেক্টলি হয়! তাই আজ আপনাদের সাথে থ্রি কোর্স ডিনার করার জন্য পারফেক্ট ৩টি রেসিপি নিয়ে এলাম। রেসিপিগুলো টুকে নিন চট...

আদার রসে রুই মাছ
৩০ মিনিটের রান্না

আদার রসে রুই মাছ

মাছ আমাদের বাঙ্গালিদের সবথেকে প্রিয় খাবার। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিন সব কিছুতেই মাছের একটি আইটেম আমরা করেই থাকি। তাছাড়া আমাদের প্রত...

আরও পড়ুন

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

চাটগাঁর মুখরোচক পদ দোমাছা
রেসিপি

চাটগাঁর মুখরোচক পদ দোমাছা

চট্রগ্রামের খুব মজাদার শুঁটকি ও মাছের এই পদের নাম দোমাছা। শীতকালে দুপুরে ধোঁয়া উঠা গরম গরম ভাতের সাথে এই দোমাছা খেতে কিন্তু দারুণ মজা। তাহলে দেখে নিন...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

ক্রিস্পি লইট্টা ফ্রাই তৈরি করে নিন খুব সহজেই
রেসিপি

ক্রিস্পি লইট্টা ফ্রাই তৈরি করে নিন খুব সহজেই

সামুদ্রিক মাছ খেতে আমরা অনেকেই পছন্দ করি। আর তা যদি হয় গরম গরম ক্রিস্পি লইট্টা ফ্রাই তাহলে তো কোনো কথাই নেই। কেমন হয় যদি কক্সবাজার বা বাইরের রেস্টুরেন...

…