গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই

sub-editor · Aug 21, 2016 · 1 min read

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই

ফ্রেশ রূপচাঁদা ফ্রাই এর তুলনাই হয় না, অনেক মজা । তাই রূপচাঁদা হাতের কাছে পেলে একবার হলেও ফ্রেশ রূপচাঁদার ফ্রাই করে দেখুন। গরম ভাত বা পোলাও এর সাথে গরম গরম পরিবেশন করুন । লবন একটু কম দিলে এই রূপচাঁদা ফ্রাই এমনি এমনি ও খাওয়া যায় ।  রান্নার সুবিধার্থে পুরো প্রণালী দেয়া হল।

উপকরণ

 
  • রূপচাঁদা মাছ ২ টা
  • আদা বাটা আধা চা চামচ
  • রসুন বাটা আধা চা চামচ
  • মরিচ গুড়া আধা চা চামচ
  • জিরা গুড়া আধা চা চামচ
  • হলুদ গুড়া সামান্য
  • গোল মরিচ গুড়া ১/৩ চা চামচ
  • চাট মসলা সামান্য ( না থাকলে নাই )
  • লেবুর রস ১ চা চামচ
  • লবন পরিমান মত
  • এবং ভাজার জন্য তেল ২-৩ টেবিল চামচ

[picture]

প্রণালী

( ১ ) প্রথমে মাছ দুটো ভালো করে ধুয়ে মাছের উভয় পিঠে দুই তিন জায়গায় চাকু বা বটির সাহায্যে লম্বা করে ফেড়ে দিতে হবে । এতে মাছের ভিতরে মসলা ভালোভাবে ঢুকবে আর টেষ্ট ও ভালো হবে । ( ২ ) এরপর মাছ দুটোতে লেবুর রস ও লবন মাখিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে । ( ৩ ) এখন একটি বাটিতে আদা, রসুন, হলুদ, মরিচ,জিরা, চাট মসলা ও গোলমরিচ গুড়া নিয়ে ভাল ভাবে একসাথে মিশিয়ে নিয়ে মাছের গায়ে মসলা হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখাতে হবে । এমন ভাবে মাছের গায়ে মসলা মাখাতে হবে যেন সব জায়গায় মসলা সমানভাবে লাগে । ( ৪ ) তারপর মাছ দুটোকে কমপক্ষে ২০ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে মসলা মাছের ভিতরে ঢুকার জন্য । ( ৫ ) এবার চুলায় একটি প্যানে তেল দিয়ে গরম হবার জন্য অপেক্ষা করতে হবে । তেল গরম হলে চুলার আঁচ মাঝারি করে দিতে হবে । ( ৬ ) এখন গরম তেলে মাছ ছেড়ে দিতে হবে । এক পিঠ ভাজা হলে তারপর উল্টে দিতে হবে । ঘন ঘন নাড়া চাড়া করার দরকার নেই , এতে মাছ ভেঙ্গে যেতে পারে । মাছের দুই পাশ বাদামী করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে কিচেন টিস্যুর উপর রেখে দিন বাড়তি তেল ঝরার জন্য । সংরক্ষন করতে চাইলে: মসলা মাখানো মাছ প্লাষ্টিক বক্সে ভরে ডীপ ফ্রিজে রেখে দিন । যেদিন প্রয়োজন ২ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে বক্সের মুখ খুলে রেখে দিন । ঠান্ডা ছেড়ে গেলে গরম তেলে ভেজে পরিবেশন করুন । তবে যেকোন মাছ টাটকা খেতেই বেশি ভালো লাগে ।

ছবি ও রেসিপি -  আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

রূপসী রূপচাঁদা মাছের দোপেয়াজা
মেহমানদারী

রূপসী রূপচাঁদা মাছের দোপেয়াজা

ঘরে রূপচাঁদা আসা মানেই সবাই হুমড়ি খেয়ে পরে রূপচাঁদা ফ্রাই খাবার জন্য। কিন্তু আমার কথা হলো সব সময় ফ্রাই-ই কেন খেতে হবে? হ্যাঁ, মানি আমি ফ্রাই মজা, কিন্...

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

আদার রসে রুই মাছ
৩০ মিনিটের রান্না

আদার রসে রুই মাছ

মাছ আমাদের বাঙ্গালিদের সবথেকে প্রিয় খাবার। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিন সব কিছুতেই মাছের একটি আইটেম আমরা করেই থাকি। তাছাড়া আমাদের প্রত...

আরও পড়ুন

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

…