ফিশ টিক্কা কাবাব

তানিজা ইসলাম · Apr 02, 2020 · 1 min read

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি টিক্কা কাবাবে অনেকেই রেস্তোরাঁর স্বাদ আনতে পারেন না। ঠিকমতো রেসিপি ফলো করে মসলার পরিমিত ব্যবহারে আপনিও বাসাতে সুস্বাদু ফিশ টিক্কা কাবাব বানিয়ে নিতে পারবেন। খুব কম সময়ে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়েই মাছের এই কাবাবটি বানানো যায়। তাহলে দেরি না করে ফিশ টিক্কা কাবাব বানানোর রেসিপিটি জেনে নেই চলুন!

ফিশ টিক্কা কাবাব তৈরির পদ্ধতি

উপকরণ

  • মাছের ফিলে বা পেটির পিস- ৬টি
  • লেবুর রস- ১ চা চামচ
  • লালমরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়ো- ১/২ চা চামচ
  • ধনেপাতা মিহি কুঁচি- ২ চা চামচ
  • গরম মসলার গুঁড়ো- ১/২ চা চামচ
  • চাট মসলা- ১/২ চা চামচ
  • গোলমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • বেসন- ৩ টেবিল চামচ
  • তেল- ভাজার জন্য
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • টমেটো সস- ১ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে মাছের পেটির পিসগুলো পছন্দমতো শেইপে কেটে নিন। কাঁটা কম আছে এমন যেকোনো মাছই ব্যবহার করতে পারবেন। মাছে লবণ ও লেবুর রস লাগিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিন।

২) অন্যদিকে একটি বড় বাটিতে লালমরিচের গুঁড়ো, টমেটো সস, চাট মসলা, গোলমরিচের গুঁড়ো, লবণ, ধনেপাতা মিহি কুঁচি, ধনিয়া গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো মিশিয়ে নিন।

৩) পরিমাণমতো পানি দিয়ে বেসন ঘন করে গুলিয়ে নিয়ে ঐ মিশ্রণে দিয়ে দিন ও হাতের সাহায্যে সব মসলাগুলো মাখিয়ে নিন।

৪) এবার মাছের টুকরোগুলো এতে দিয়ে দিন ও ভালোভাবে কোটিং করুন। অর্থাৎ মাছের গায়ে মসলার মিশ্রণ মাখিয়ে নিতে হবে।

৫) মসলা মাখানো মাছের পিসগুলো সাসলিক কাঠি বা কাবাবের কাঠিতে সাবধানে গেঁথে নিন।

৬) তারপর একটি নন-স্টিকি ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে সাসলিক কাঠিগুলো রাখুন। অল্প আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে ফিশ টিক্কা কাবাবের প্রতি পাশ ভালো করে ভেজে নিতে হবে।

৭) ভাজা হয়ে গেলে সামান্য লেবুর রস ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন ও চুলা বন্ধ করে নামিয়ে ফেলুন।

ব্যস, ফিশ টিক্কা কাবাব রেডি টু সার্ভ! এবার পছন্দের সসের সাথে গরম গরম পরিবেশন করে দিন। বাসায় গ্রিল ফ্রায়িং প্যান না থাকলেও নরমাল প্যানে সুস্বাদু এই কাবাবটি করে নিতে পারেন। দেখলেন তো, খুব অল্প সময়ে ভিন্নধর্মী ও মজাদার মাছের টিক্কা কাবাব তৈরি হয়ে গেলো। তাহলে দেড়ি না করে আজই এই রেসিপিটি ট্রাই করে ফেলুন!

 

ছবি- সংগৃহীত: অর্চনাসকিচেন.কম

সম্পর্কিত লেখা

চিকেন টিক্কা কাবাব
১ ঘণ্টার রান্না

চিকেন টিক্কা কাবাব

কাবাব খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। একটুখানি বিফ কিংবা চিকেন কাবাব খেতে আমরা ছুটে যাই রেস্টুরেন্টে। অথচ খুব সহজেই ঘরে বসেই তৈরি করতে...

পুদিনা পনির টিক্কা
৩০ মিনিটের রান্না

পুদিনা পনির টিক্কা

পনির খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। পনির দিয়ে তৈরি অনেক আইটেমই আমরা খেয়ে থাকি। রেস্টুরেন্টে গিয়েও পনিরের অনেক আইটেম আমরা খেয়ে থাকি। কিন্তু ঘরে বসেই...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

ফিশ আচারি কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ আচারি কাবাব

বিকেলের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে। তার উপর সেটি যদি হয় আচারের স্বাদে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ একদম ঠিক শু...

আরও পড়ুন

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

ফিশ কাবাব রেসিপি!
বেকিং

ফিশ কাবাব রেসিপি!

কাবাব কমবেশি সবার পছন্দের খাবার তালিকায় শীর্ষে থাকে। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কাবাব বলতে শুধু মাংসের কাবাবকেই বুঝে থাকেন। কিন্তু কাবাব হতে পা...

মাশরুম কাবাব
মেহমানদারী

মাশরুম কাবাব

ঝাল ঝাল গোলাকার গরম গরম দারুণ মজার কাবাব... একটু ভাঙতেই ধোঁয়া উঠে এলো আর মুখে টুপ করে দিয়েই হা হু করে গিলে ফেলা... উফফ! সে এক মজার অনুভূতি, তাই না? কা...

…