মাশরুম কাবাব

sub-editor · Jun 06, 2018 · 1 min read

মাশরুম কাবাব

ঝাল ঝাল গোলাকার গরম গরম দারুণ মজার কাবাব... একটু ভাঙতেই ধোঁয়া উঠে এলো আর মুখে টুপ করে দিয়েই হা হু করে গিলে ফেলা... উফফ! সে এক মজার অনুভূতি, তাই না? কাবাব কার না পছন্দ বলুন তো? মোটামুটি সবাই খান।

আজ কথা হবে মাশরুম কাবাব নিয়ে। চলুন তবে, মাশরুম কাবাব বানানোর নিয়মটা শিখে নেই।

[picture]

উপকরণ

  • মাশরুম- ২০০ গ্রাম
  • ছোলা ডাল- ১/২ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ
  • আদা-রসুন বাঁটা- ১.৫ কাপ
  • আলু- ১টি (সেদ্ধ করে ম্যাশ করা)
  • মরিচের গুঁড়ো- ১ চা.চা.
  • ধনিয়া গুঁড়ো- ১ চা.চা.
  • গরম মশলা- ১ চা.চা.
  • ধনেপাতা কুঁচি- ২ টে.চা.
  • গোলমরিচ গুঁড়ো- ১/২ চা.চা.
  • ব্রেড ক্রাম
  • লবণ
  • তেল

প্রণালী

১) ছোলার ডাল ১.৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।

২) মাশরুম ভালো করে ধুয়ে নিচের বৃন্তগুলো কেটে ফেলুন। ৪ কাপ পানিতে ১ চা.চা. লবণ ও লেবুর রস দিয়ে ফুটান। তাতে মাশরুমগুলো ২ মিঃ সেদ্ধ করুন। তারপর মাশরুমগুলোকে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে পেপার টাওয়েল দিয়ে হালকা মুছে নিয়ে স্লাইস করুন।

৩) একটি প্যানে ১ চা.চা. তেল নিয়ে পেঁয়াজ দিয়ে নাড়ুন। হালকা ভেঁজে আদা-রসুন বাঁটা দিয়ে নাড়ুন।

৪) ছোলা ডাল দিয়ে ১ মিঃ নাড়ুন। এরপর পরিমাণমত পানি দিয়ে ঢেকে দিয়ে মাঝারি আঁচে চুলায় রাখুন। পানি শুকিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না হতে দিন।

৫) সেদ্ধ ছোলা ও মাশরুম গ্রাইন্ডারে বা ফুড প্রসেসর-এ নিয়ে গ্রাইন্ড করুন। মিক্সচারটিকে একটি বোলে নিয়ে তাতে ধনেপাতা কুঁচি, গরম মশলা, ম্যাশড আলু, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও লবণ মিশিয়ে ভালো করে মেখে তা থেকে ছোট ছোট গোল গোল কাবাব বানান। কাবাবগুলোকে ব্রেড ক্রাম-এ মাখান।

৬) এবার একটি ফ্রাইং প্যান-এ সামান্য তেল নিয়ে তাতে কাবাবগুলো উভয় পিঠে গোল্ডেন-ব্রাউন করে ভাঁজুন। ভাঁজা হলে একটি প্লেটে কিচেন টিস্যুতে কাবাবগুলো উঠিয়ে নিন।

তৈরি হয়ে গেল মজাদার মাশরুম কাবাব। মাশরুম আর ডাল গ্রাইন্ড করার সময় পানি দেবেন না কিন্তু! আর কাবাবের মিক্সচারটি যদি বেশি আঠালো মনে হয়, তবে সামান্য ময়দা মিশাতে পারেন।

 

লিখেছেন- আনিকা ফওজিয়া

সম্পর্কিত লেখা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?
সুস্থতা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?

মাশরুম ক্লোরোফিল (Chlorophyll) বিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং নতুন ধরণের সবজি যা সম্পূর্ণ হালাল, সুস্বাদু, পুষ্টিকর ও উচ্চ খাদ্যশক্তি এবং ভেষজগুণে ভরপ...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

মাশরুম কোফতা 
২০ মিনিটের রান্না

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছা...

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

আরও পড়ুন

মাশরুম মাসালা অমলেট
চা – নাস্তা

মাশরুম মাসালা অমলেট

সকালের নাস্তায় ডিম দিয়ে রুটি বা পরোটা বাঙালিদের চিরাচরিত খাবার! প্রতিদিন একইভাবে ডিম ভাজি খেতে কার ভালো লাগে, বলুন তো? প্রতিদিন সকালে নাশতার মেন্যুতে...

দই কাবাব
৩০ মিনিটের রান্না

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো...

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস
মেহমানদারী

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস

আমার মতো কারা কারা আছেন যাদের মাশরুম পছন্দ? আমার তো মাশরুম ভীষণ পছন্দ! তাই মাশরুম দিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতেও আমার ভালো লাগে। সেদিনই অনেক কম সময়...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

গালোতি কাবাব
২০ মিনিটের রান্না

গালোতি কাবাব

আমরা সবাই-ই কম বেশি কাবাব খেতে পছন্দ করি। বিভিন্ন ধরনের কাবাব আমরা খেয়ে থাকি। আজকে যে কাবাবের গল্প করবো ওটার নাম হচ্ছে “গালোতি কাবাব "। এই কাবাবটির প্...

…