মাশরুম কোফতা 

শিফাত আরা সঞ্চা · Apr 30, 2019 · 1 min read

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছাতা ভেবে খায় না, তারা বোকামিই করে বটে। স্যুপ খেয়ে ভালো না লাগলেও মাশরুম কোফতা ভালো লাগবে। এটা আমি নিশ্চিত বলতে পারি।

ও হ্যাঁ, এই কথা সবাই জানেন তাও বলছি মাশরুম অনেক পুষ্টিকর। এতে রয়েছে আমিষ, শর্করা, ভিটামিন, চর্বি ও মিনারেল। মাশরুম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাতো বৃদ্ধি পায়ই, এটি হাইপারটেনশন ও মেরুদন্ড দৃঢ় রাখতেও সাহায্য করে। অনেক পুষ্টিগুণ এর, যা অল্প কথায় শেষ করা যাবে না। তবে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই মাশরুম কোফতা রেসিপি!

মাশরুম কোফতা বানানোর নিয়ম 

উপকরণ

(১) মাশরুম- ২৫০ গ্রাম

(২) বেসন- ৩ টেবিল চামচ

(৩) হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

(৪) মরিচ গুঁড়া- ১ চা চামচ

(৫) লবণ- ১ চা চামচ

(৬) সয়াবিন তেল- ১/২ কাপ

(৭) পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়া পাতা কুঁচি- স্বাদের জন্য

প্রণালী

মাশরুম কোফতা বানানোর জন্য মাশরুম - shajgoj.com

১. মাশরুম পরিষ্কার করে ধুয়ে পাটায় বেঁটে নিন বা ব্লেন্ডার-এ ব্লেন্ড করে নিন।

২. এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও বেঁটে নেয়া মাশরুম বা ব্লেন্ড করা মাশরুম নিয়ে একটি বাটিতে একত্রে মেশাতে হবে।

৩. তারপর পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়া পাতা কুঁচি মিক্স করে ছোট ছোট বল বানিয়ে কোফতা আকারে গড়ে নিতে হবে।

৪. এবার একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত করতে হবে।

৫. তেল গরম হয়ে গেলে কোফতার বলগুলো সাবধানে ডুবো তেলে সোনালী করে ভেজে নিতে হবে।

ব্যস, এবার সস দিয়ে গরম গরম মাশরুম কোফতা পরিবেশন করুন!

 ছবি- সংগৃহীত: maxresdefault

সম্পর্কিত লেখা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?
সুস্থতা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?

মাশরুম ক্লোরোফিল (Chlorophyll) বিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং নতুন ধরণের সবজি যা সম্পূর্ণ হালাল, সুস্বাদু, পুষ্টিকর ও উচ্চ খাদ্যশক্তি এবং ভেষজগুণে ভরপ...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!
মেহমানদারী

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!

আজকের আয়োজন আপনাদের জন্য সেরকমই একটি সুস্বাদু বিফ আইটেম "মাংসের কোফতা কারি"-এর রেসিপি। চলুন জেনে নিই কিভাবে রেসিপিটি রান্না করবেন তা নিয়ে বিস্তারিত।...

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস
মেহমানদারী

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস

আমার মতো কারা কারা আছেন যাদের মাশরুম পছন্দ? আমার তো মাশরুম ভীষণ পছন্দ! তাই মাশরুম দিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতেও আমার ভালো লাগে। সেদিনই অনেক কম সময়...

আরও পড়ুন

মাশরুম মাসালা অমলেট
চা – নাস্তা

মাশরুম মাসালা অমলেট

সকালের নাস্তায় ডিম দিয়ে রুটি বা পরোটা বাঙালিদের চিরাচরিত খাবার! প্রতিদিন একইভাবে ডিম ভাজি খেতে কার ভালো লাগে, বলুন তো? প্রতিদিন সকালে নাশতার মেন্যুতে...

মাশরুম কাবাব
মেহমানদারী

মাশরুম কাবাব

ঝাল ঝাল গোলাকার গরম গরম দারুণ মজার কাবাব... একটু ভাঙতেই ধোঁয়া উঠে এলো আর মুখে টুপ করে দিয়েই হা হু করে গিলে ফেলা... উফফ! সে এক মজার অনুভূতি, তাই না? কা...

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!
১ ঘণ্টার রান্না

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শীতের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান...

চিকেন কোফতা কারি
মেহমানদারী

চিকেন কোফতা কারি

চিকেন আইটেম সকলের একটু বেশি পছন্দের। চিকেন দিয়ে যে কত রকমের সুস্বাদু খাবার তৈরি করা যার তা বলে শেষ করা যাবে না! শুধু রেস্তোরা নয়, আপনি ঘরে বসেই তৈরি ক...

ভেজিটেবল মাশরুম সালাদ
২০ মিনিটের রান্না

ভেজিটেবল মাশরুম সালাদ

ফিট থাকতে আজকাল আমরা অনেক ধরনের ডায়েট খাবার খেয়ে থাকি। এইসব খাবার হেলদি তো হয় কিন্তু সুস্বাদু তেমন একটা হয় না। অথচ আমরা চাইলেই কিন্তু ডায়েট খাবারগুলো...

…