চিংড়ি কোফতা কারি

তানিজা ইসলাম · Jan 30, 2020 · 1 min read

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চিংড়ি কোফতা কারি কখনও ট্রাই করেছেন কি? কোফতা মূলত দক্ষিণ এশিয়া ও মধ্য প্রাচ্যের ডিশ। চিকেন বা বিফ দিয়েই কোফতার প্রচলন বেশি। চিংড়ি কোফতা একটু ভিন্নধর্মী, স্বাদের পরিবর্তন আনতে নতুন কিছু ট্রাই করতেই পারেন। যারা একটু ঝাল ঝাল কারি পছন্দ করে, তাদের জন্য এটা একদম পারফেক্ট। মেহমানদারীতে বা কোনো অকেশনে নতুন কিছু দিয়ে আপ্যায়ন হয়ে যাক। চলুন, চিংড়ি কোফতা কারির পুরো রেসিপিটি জেনে নেই!

চিংড়ি কোফতা কারি বানানোর নিয়ম

উপকরণ

• চিংড়ি কিমা করা- ১ কাপ • বেসন- ১/২ কাপ • কাজুবাদাম কুঁচি- ১/২ কাপ • কাঁচামরিচ কুঁচি- ১ চা চামচ • হলুদ- ১/২ চা চামচ • লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ • পেঁয়াজ কুঁচি- ১ চা চামচ • পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ • আদা বাটা- ২ চা চামচ • রসুন বাটা- ২ চা চামচ • ডিম- ১টি • টেলে রাখা জিরা গুঁড়া- ২ চা চামচ • টমেটো কুঁচি- ১/২ কাপ • লবণ- স্বাদমতো • ধনিয়াপাতা কুঁচি- ১ কাপ • পেঁয়াজের বেরেস্তা- সাজানোর জন্য • তেল- ৪ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে চিংড়ি কিমার সাথে ধনিয়াপাতা কুঁচি, বেসন, কাজুবাদাম কুঁচি, কাঁচামরিচ কুঁচি, পেঁয়াজ কুঁচি ও পরিমাণমতো লবণ দিয়ে মিশ্রণ তৈরি করুন।

২) এবার একটি ডিম ফাটিয়ে নিয়ে মিশ্রণে যোগ করতে হবে যাতে কোফতার শেইপ দিতে সুবিধা হয়। ডিম এখানে বাইন্ডিং-এর কাজ করবে।

৩) এবার এই মিশ্রণটি থেকে গোল গোল বল বানিয়ে নিন।

৪) অন্যদিকে বড় একটি প্যানে তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়ে কোফতাগুলোকে ভেজে নিন, যতক্ষণ না বাদামী রং ধারণ করে। আপনি চাইলে ডীপ ফ্রাই করতে পারেন, আবার হালকা ভেজে নিতেও পারেন।

৫) কোফতা বানানো হয়ে গেলো। এবার গ্রেভির জন্য অন্য প্যানে পরিমাণমতো তেল নিন। কোফতা ভাজার তেল ব্যবহার করলে ফ্লেবার খুব ভালো আসবে।

৬) তেল গরম হলে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিন।

৭) মসলা থেকে তেল ছেড়ে আসলে টমেটো কুঁচি, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে দিন। একটু পানি দিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে।

৮) এবার এই গ্রেভির মধ্যে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে টেলে রাখা জিরা গুঁড়া ছড়িয়ে দিন।

৯) তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে ৫ মিনিট দমে রাখুন।

১০) ঝোল ঘন হয়ে আসলে উপরে কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা ও ধনিয়াপাতা কুঁচি দিয়ে দিন।

ব্যস, চিংড়ি কোফতা কারি রেডি! এটা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও সুস্বাদু। পোলাও, ফ্রায়েড রাইস ও নানের সাথে দারুণ মানিয়ে যাবে এই ডিশটি!

 

ছবি - সংগৃহীত: আয়শা সিদ্দিকা ইউটিউব চ্যানেল

সম্পর্কিত লেখা

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!
মেহমানদারী

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!

আজকের আয়োজন আপনাদের জন্য সেরকমই একটি সুস্বাদু বিফ আইটেম "মাংসের কোফতা কারি"-এর রেসিপি। চলুন জেনে নিই কিভাবে রেসিপিটি রান্না করবেন তা নিয়ে বিস্তারিত।...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!
১ ঘণ্টার রান্না

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শীতের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান...

মাশরুম কোফতা 
২০ মিনিটের রান্না

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছা...

আরও পড়ুন

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

মারচেমিক কোফতা
মেহমানদারী

মারচেমিক কোফতা

তুর্কিস্তানের একটি জনপ্রিয় খাবার হচ্ছে মারচেমিক কোফতা। এটা মুলত মুসুরের ডালের কোফতা। তো আসুন জেনে নিই, কীভাবে এই কোফতা তৈরি করতে হয়। উপকরণ...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

চিকেন কোফতা কারি
মেহমানদারী

চিকেন কোফতা কারি

চিকেন আইটেম সকলের একটু বেশি পছন্দের। চিকেন দিয়ে যে কত রকমের সুস্বাদু খাবার তৈরি করা যার তা বলে শেষ করা যাবে না! শুধু রেস্তোরা নয়, আপনি ঘরে বসেই তৈরি ক...

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!
মেহমানদারী

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!

বাঙালি হিন্দুদের দুর্গা পূজা। সে যেন এক বিশাল আয়োজন। ৫ দিন ব্যাপি এই পূজাতে রকমারি মজাদার রান্নার যেন কোন শেষ নেই। আর এই উৎসবে আনন্দে মেতে উঠে সবাই। প...

…