ঝোল ঝোল করে চিংড়ি আর টমেটো দিয়ে লাল শাক

sub-editor · Oct 02, 2018 · 1 min read

ঝোল ঝোল করে চিংড়ি আর টমেটো দিয়ে লাল শাক

যেকোনো শাক আমার অনেক প্রিয়! এক শাকের তরকারী বা সিম্পল শাক ভাজি হলেই আমাদের আর কোনো তরকারির দরকার হয় না। আজ লাঞ্চ-এ ছিল ঝোল ঝোল করে চিংড়ি আর টমেটো দিয়ে লাল শাক, একদমই অল্প কয়েক টুকরা সাতকড়া দিয়েছি সাথে! গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়েছে। চলুন এবার রেসিপি-টি জানার পালা!

[picture]

  উপকরণ
  • লাল শাক হাফ কেজি 
  • চিংড়ি খোসা ছাড়ানো ১ কাপ 
  • পেঁয়াজ কুঁচি হাফ কাপ
  • রসুন কুচি ১ টেবিল চামচ 
  • হলুদ গুঁড়া হাফ চা চামচ
  • মরিচ গুঁড়া দেড় চা চামচ
  • ধনিয়া গুঁড়া ১ চা চামচ
  • লবণ স্বাদমত 
  • অল্প সাতকড়া কুঁচি ১ চা পরিমাণ (না দিয়েও করতে পারেন)
  • টমেটো টুকরা হাফ কাপ
  • তেল ৩ টেবিল চামচ
প্রণালী

হাড়িতে তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুঁচি দিন , হালকা বাদামী করে ভাজা হলে এতে সমস্ত গুঁড়া মশলা, রসুন কুঁচি দিন । একদম অল্প পানি সাথে টমেটো টুকরা দিয়ে মশলা কষিয়ে নিন। এবার চিংড়ি মাছ আর অল্প সাতকড়া কুঁচি ( না দিয়েও করতে পারেন) দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। মশলা কষা হলে এতে শাক দিন, নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন। শাক থেকেই পানি উঠবে, যদি না উঠে তাহলে অল্প পানি দিয়ে ঝোল করতে পারেন। এবার স্বাদমত লবণ দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি ছিটিয়ে শাক সিদ্ধ হবার আগ পর্যন্ত রান্না করুন, হয়ে এলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

 

রেসিপি ও ছবি- রোম্যান্টিক কিচেন স্টোরিজ

সম্পর্কিত লেখা

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!
বিউটি টিপস

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!

শাক সবজি বলতেই পুষ্টিগুণে ভরপুর সেটা আমরা সবাই জানি। পালং শাকও এর ব্যতিক্রম নয়। ক্যারোটিন, এমিনো এসিড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, সি, কে, এবং...

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

সাতকড়া দিয়ে মাংস ভুনা
মেহমানদারী

সাতকড়া দিয়ে মাংস ভুনা

একেবারে দেশি রান্না!! সাতকড়া দিয়ে মাংস ভুনা। আমার সিলেটি বান্ধবির কাছ থেকে শিখেছি। অনেক অনেক টেস্ট।সাতকড়া একটি লেবু জাতীয় ফল। এটা সিলেটে খুবই জনপ্রিয়...

সাতকড়া ও মিষ্টি কুমড়া দিয়ে মুরগির ঝোল!
১ ঘণ্টার রান্না

সাতকড়া ও মিষ্টি কুমড়া দিয়ে মুরগির ঝোল!

মুরগির মাংস ভুনা করে রান্না কিংবা আলু দিয়ে ঝোল রান্নার প্রচলন সবচেয়ে বেশি তবে একটু ভিন্নতার জন্য সাথে পছন্দমত সবজি জুড়ে দিলে স্বাদে কিন্তু কোনো অংশে ক...

আরও পড়ুন

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

কিমা দিয়ে মিষ্টি কুমড়ার সবজি
৩০ মিনিটের রান্না

কিমা দিয়ে মিষ্টি কুমড়ার সবজি

মিষ্টি কুমড়া সবজিটি আমার ভীষণ প্রিয়! এই তরকারি ভাতের সাথে কিংবা রুটির সাথে একটু লেবুর রস চিপে খেতে ভীষণ মজার, অফিসের লাঞ্চ বক্স এর জন্য প্রায়ই এই সবজি...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

…