সাতকড়া দিয়ে মাংস ভুনা

সাজগোজ উপ সম্পাদক · Feb 02, 2015 · 1 min read

সাতকড়া দিয়ে মাংস ভুনা

একেবারে দেশি রান্না!!  সাতকড়া দিয়ে মাংস ভুনা। আমার সিলেটি বান্ধবির কাছ থেকে শিখেছি। অনেক অনেক টেস্ট।
সাতকড়া একটি লেবু জাতীয় ফল। এটা সিলেটে খুবই জনপ্রিয়। ইদানিং এর জনপ্রিয়তা সিলেট ছাড়িয়ে সব অঞ্চলের মানুষের মাঝেই ছড়িয়ে পড়েছে। সিলেটে সাতকড়া বিভিন্ন বড় মাছ, ছোট মাছ ও মাংস দিয়ে রান্না করা হয়। সাতকড়ার বুকের টক অংশ-সহ ছোট মাছ বা বড় মাছ দিয়ে রান্না করা হয় টেংগা বা খাট্টা। এই টেংগা বা খাট্টা সিলেটে খুবই জনপ্রিয়।

সাতকড়া দিয়ে মাংস ভুনা করতে যা লাগবেঃ

- গরুর মাংস / খাসির মাংস ১ কেজি
- সাতকড়া ২ চাক একদম ছোট টুকরা করা
-পেঁয়াজ কুচি ২ কাপ
-পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
-রসুন বাটা ১ টেবিল চামচ
-আদা বাটা ২ টেবিল চামচ
-হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মিলে ১ চা চামচ
-গরম মশলা গুঁড়া ২ চা চামচ
-জিরা বাটা ১ চা চামচ
-তেজপাতা লবঙ্গ দারচিনি কয়েক টুকরা
-লবণ স্বাদমত
-তেল হাফ কাপ

এই মাংস রান্না কষিয়ে করতে পারেন আবার সব কিছু মেখেও করতে পারেন। আমি দুই ভাবেই রান্না করি তবে এই রান্নাটা আমি কষিয়ে করেছি। 

প্রথমে হাড়িতে তেল দিয়ে তেল গরম হলে এতে তেজপাতা লবঙ্গ দারচিনি দিন। এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া ,গরম মশলা গুঁড়া ,জিরা বাটা
দিয়ে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন। তাড়াহুড়া করবেন না। মশলা সময় নিয়ে কষাতে হবে। এবার মাংস দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন আরো ২০ মিনিট। এখন সাতকড়া একদম ছোট টুকরা করা কষানো মাংসতে দিন। এখন মাংসতে ১ কাপ গরম পানি কম আঁচে রান্না করুন আরো ৪০ মিনিট।

৪০ মিনিট রান্না করার পর মাংস টা নরম হয়ে সুন্দর কষানো হবে। তেল উপরে উঠে আসলেই বুঝবেন হয়ে গেছে। সুন্দর একটা লেবুর গন্ধ পাবেন মাংস থেকে। ভাতের সাথে খেয়ে দেখুন অনেক মজা।

রেসিপিঃ রোমান্টিক কিচেন স্টোরিজ

সম্পর্কিত লেখা

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

সাতকড়া ও মিষ্টি কুমড়া দিয়ে মুরগির ঝোল!
১ ঘণ্টার রান্না

সাতকড়া ও মিষ্টি কুমড়া দিয়ে মুরগির ঝোল!

মুরগির মাংস ভুনা করে রান্না কিংবা আলু দিয়ে ঝোল রান্নার প্রচলন সবচেয়ে বেশি তবে একটু ভিন্নতার জন্য সাথে পছন্দমত সবজি জুড়ে দিলে স্বাদে কিন্তু কোনো অংশে ক...

মাংস ভুনা রেসিপি!
মেহমানদারী

মাংস ভুনা রেসিপি!

ঝাল ঝাল মাংস ভুনা (গরুর/খাসির) আলু দিয়ে আমাদের বাসার হিট আইটেম। কার কার প্রিয় এভাবে রান্না? এই মাংস রান্না কষিয়ে করতে পারেন আবার সব কিছু মেখেও করতে পা...

আরও পড়ুন

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

হাঁসের মাংসের ঝাল কোরমা
মেহমানদারী

হাঁসের মাংসের ঝাল কোরমা

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কো...

খাসির মাংস ভুনা 
মেহমানদারী

খাসির মাংস ভুনা 

অনেকেরই গরুর মাংসে নানা সমস্যা হয় তাই মেহমানদের আপ্যায়নে বা পরিবারের জন্য ছুটির দিনে মেনুতে রাখার মতো একটি আইটেম খাসির মাংসের ভুনা। প্লেইন পোলাও আর শ...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
মেহমানদারী

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কেবল ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দে...

…