সাতকড়া দিয়ে মুরগির রেজালা

sub-editor · Dec 12, 2016 · 1 min read

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে কেমন হয়? সুন্দর একটা লেবুর গন্ধ পাবেন মাংস থেকে। পোলাও, নান, পরোটা অথবা ভাতের সাথে খেয়ে দেখুন অনেক মজা।

সাতকড়া দিয়ে মুরগির রেজালা রান্নার উপকরণ 

  • মুরগির মাংস ১ কেজি পরিমাণের ১ টি ( মাঝারি সাইজ করে কাটা )
  • সাতকড়া ২ চাক একদম মিহি করে কাটা
  • পেয়াজ কুচি ২ কাপ
  • পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • আদা বাটা ২ টেবিল চামচ
  • হলুদ মরিচ ধনিয়া গুড়া মিলে ১ চা চামচ
  • টক দই ২ টেবিল চামচ
  • কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ
  • পোস্ত বাটা ১ চা চামচ
  • গরম মশলা গুড়া ২ চা চামচ
  • জিরা বাটা ১ চা চামচ
  • টমেটো কেচাপ ১ টেবিল চামচ
  • তেজপাতা লবঙ্গ দারচিনি কয়েক টুকরা
  • নারিকেল দুধ ১ কাপ
  • লবন স্বাদমত
  • তেল হাফ কাপ
  • কাঁচা মরিচ কয়েকটা
  • বেরেস্তা পরিবেশন এর জন্য

সাতকড়া দিয়ে মুরগির রেজালা রান্নার প্রণালী 

১) প্রথমে হাড়িতে তেল দিয়ে তেল গরম হলে এতে তেজপাতা লবঙ্গ দারচিনি দিন।

২) এবার দিন পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ মরিচ ধনিয়া গুড়া, টক দই, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, গরম মশলা গুড়া, জিরা বাটা দিয়ে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন। তাড়াহুড়া করবেন না। মশলা সময় নিয়ে কষাতে হবে।

৩) এবার মুরগির মাংস দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন আরো ২০ মিনিট।

৪) এখন সাতকড়া একদম মিহি করা কষানো মাংসতে দিন, এবার মাংসতে টমেটো কেচাপ, নারকেল দুধ আর উপরে আস্ত কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে কম আঁচে রান্না করুন আরো ১৫ মিনিট।

১৫ মিনিট রান্না করার পর মাংসটা নরম হয়ে সুন্দর কষানো হবে তেল উপরে উঠে আসলেই বুঝবেন হয়ে গেছে। পরিবেশন এর সময় উপরে বেরেস্তা ছিটিয়ে দিন। এই রান্নাতে আলু দেয়া হয়েছে আপনারা চাইলে আলু ছাড়া রান্না করতে পারেন।

ছবি ও  রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরিজ 

 

সম্পর্কিত লেখা

সাতকড়া দিয়ে মাংস ভুনা
মেহমানদারী

সাতকড়া দিয়ে মাংস ভুনা

একেবারে দেশি রান্না!! সাতকড়া দিয়ে মাংস ভুনা। আমার সিলেটি বান্ধবির কাছ থেকে শিখেছি। অনেক অনেক টেস্ট।সাতকড়া একটি লেবু জাতীয় ফল। এটা সিলেটে খুবই জনপ্রিয়...

সাতকড়া ও মিষ্টি কুমড়া দিয়ে মুরগির ঝোল!
১ ঘণ্টার রান্না

সাতকড়া ও মিষ্টি কুমড়া দিয়ে মুরগির ঝোল!

মুরগির মাংস ভুনা করে রান্না কিংবা আলু দিয়ে ঝোল রান্নার প্রচলন সবচেয়ে বেশি তবে একটু ভিন্নতার জন্য সাথে পছন্দমত সবজি জুড়ে দিলে স্বাদে কিন্তু কোনো অংশে ক...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

আরও পড়ুন

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

মাংস ভুনা রেসিপি!
মেহমানদারী

মাংস ভুনা রেসিপি!

ঝাল ঝাল মাংস ভুনা (গরুর/খাসির) আলু দিয়ে আমাদের বাসার হিট আইটেম। কার কার প্রিয় এভাবে রান্না? এই মাংস রান্না কষিয়ে করতে পারেন আবার সব কিছু মেখেও করতে পা...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
মেহমানদারী

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কেবল ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দে...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

…