সম্পূর্ণ ভিন্ন স্বাদের গরুর মাংস ভুনা!

sub-editor · Mar 25, 2016 · 1 min read

সম্পূর্ণ ভিন্ন স্বাদের গরুর মাংস ভুনা!

গরুর মাংস রান্নার একটি ভিন্ন ধাঁচ রয়েছে যা ছেড়ে আমরা অন্যভাবে রান্না খুব কমই করি। বিশেষ করে ঈদের সময়টাতে ট্র্যাডিশনাল রান্নাই করা হয়ে থাকে। কিন্তু একটু স্বাদ বদলাতে সকলেই ভিন্নধর্মী কিছু খুঁজে থাকে। আজকে শিখে নিন, চিরচেনা গরুর মাংসের এমনই একটি ভিন্নস্বাদের রেসিপি যা আজও চেখে দেখা হয় নি আপনার।

‪‎উপকরণ

  • ২ কেজি গরুর মাংস মাঝারী করে কাটা
  • ২ চা চামচ লবণ
  • দেড় চা চামচ চিনি
  • ২ চা চামচ হলুদ গুঁড়ো
  • ২ চা চামচ মরিচ গুঁড়ো
  • ২ টেবিল চামচ বাদাম বাটা
  • আধা কাপ টক দই
[picture]

‪‎মশলার জন্য

  • ৩ টি পেঁয়াজ কুচি
  • ২ ইঞ্চি আদা কুচি
  • ৪ টি রসুনের কোয়া কুচি
  • মরিচ ঝাল বুঝে
  • ২ টি শুকনো মরিচ
  • ২ টেবিল চামচ বাদাম বাটা
  • ২ টেবিল চামচ তেল

‪তরকারীর জন্য

  • ২ টি পেঁয়াজ কুচি
  • ২ টেবিল চামচ তেল
  • লবণ স্বাদমতো
  • ৪ চা চামচ সয়া সস
  • ৩ চা চামচ চিনি ও ১ চা চামচ মরিচ গুঁড়ো দিয়েফেটানো দেড় কাপ টকদই

প্রণালী 

– প্রথমেই, টকদই, বাদাম বাটা, লবণ, চিনি, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো একটি বড় বাটিতে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এই মশলায় গরুর মাংস দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিন ২০ মিনিট। – এরপর মসলার জন্য রাখা সব উপকরণ ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে মসৃণ মিশ্রন তৈরি করে নিন। – একটি প্যানে তেল গরম করে এতে পেয়াজ কুচি দিয়ে নরম করে নিন। এরপর এতে মেরিনেট করে রাখা মাংস দিয়ে ভালো করে নেড়ে কষাতে করতে থাকুন। মাংস খানিকক্ষণ নেড়ে নিয়ে আলাদা করে নামিয়ে নিন একটি ডিশে। – একই প্যানে আরও একটু তেল দিয়ে গরম করে বানিয়ে রাখা মশলা দিয়ে ভালো করে নেড়ে কষাতে থাকুন। কিছুক্ষণ পর তরকারীর জন্য রাখা সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে মশলা কষিয়ে নিন কয়েক মিনিট। তারপরএতে ফেটিয়ে রাখা টকদই দিয়ে জ্বাল দিতে থাকুন। – ফুটে উঠলে কষিয়ে রাখা মাংস দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকুন। অল্প থেকে মাঝারি আঁচে মাংস সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন। – মাংস হয়ে এলে এবং ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, এবার গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা, নান কিংবা পোলাও ও খিচুড়ির সাথে এই সুস্বাদু এই ভিন্ন স্বাদের গরুর মাংস ভুনা।

ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!
সুস্থতা

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!

সামনেই আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই হল কিছুদিন টানা মাংস খাওয়া। কারো কারো কাছে এই খাবারটা অনেক আনন্দের আবার একই জিনিস কারো কাছে ভয়ংকর হয়ে উঠে।...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

গার্লিক বিফ
১ ঘণ্টার রান্না

গার্লিক বিফ

গরুর মাংস খেতে সবাই-ই কম বেশি পছন্দ করে। সচরাচর খুব বেশি মসলা দিয়েই গরুর মাংস রান্না করা হয়। কিন্তু অনেক মানুষ আছে যারা বেশি মসলা খেতে পছন্দ করে না। ত...

বিফ তেহারি
রেসিপি

বিফ তেহারি

গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ তেহারি কমবেশি সবারই পছন্দের। ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা উৎসব, খাবার টেবিলে এই খাবারটি যোগ কর...

আরও পড়ুন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য কী ধরনের খাবার খাওয়া প্রয়োজন?
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য কী ধরনের খাবার খাওয়া প্রয়োজন?

সৌন্দর্য প্রকাশের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো চুল। কারণ সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল বাহ্যিক সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। তবে সুন্দর চুল পেতে শুধু নিয়মি...

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি
মা ও শিশু

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি

নতুন মায়েদের জন্য ,যারা ভবিষ্যতে মা হবেন তাদের জন্য এবং যেসব মা আবারও মা হবেন তাদের জন্য আজকের এই লেখা । আমাদের দেশে শিশু জন্মের পর থেকে বিভিন্ন ধরনের...

…