বিফ তেহারি

আরফাতুন নাবিলা · Jul 07, 2022 · 1 min read

বিফ তেহারি

গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ তেহারি কমবেশি সবারই পছন্দের। ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা উৎসব, খাবার টেবিলে এই খাবারটি যোগ করে আলাদা মাত্রা। অনেকেই ভাবেন এই তেহারি রান্না করা অনেক কঠিন। আজকে জানাবো খুব সহজে ঘরোয়া মাত্র কয়েকটি উপাদান দিয়েই বিফ তেহারি রান্না করার উপায়। চলুন তাহলে জেনে নেই রেসিপিটি।

বিফ তেহারি রান্না করার জন্য কোন উপকরণগুলো প্রয়োজন?

মসলা তৈরির জন্য যা যা লাগবে   

  • জয়ত্রী ফল ২টি
  • দারুচিনি ২টি
  • সাদা এলাচ ৬/৭টি
  • জয়ফল (বড় হলে ১/২, ছোট হলে ১টি)
মসলা তৈরির পদ্ধতি

জয়ত্রী ফল, দারুচিনি, সাদা এলাচ ও জয়ফল না ভেজে শিল পাটায় গুঁড়ো করে নিতে হবে।

রান্নার জন্য যা যা লাগবে

  • গরুর মাংস ১ কেজি
  • পোলাওর চাল ১/২ কেজি
  • পেঁয়াজ কুঁচি ১ কাপ
  • কাঁচা মরিচ ৮/১০টি (মাঝখানে ভেঙে নেওয়া) এবং আস্ত ১০/১২টি
  • আদা ও রসুন বাটা ৩ টেবিল চামচ
  • সরিষা/ সয়াবিন তেল ১ কাপ
  • টক দই ১/৩ কাপ
  • স্বাদমতো লবণ
  • গুঁড়ো দুধ ২/৩ টেবিল চামচ
  • কেওড়া জল ১ চা চামচ
  • গোলাপ জল কয়েক ফোঁটা

যেভাবে বানাবেন

১) প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। ৮/১০টি কাঁচা মরিচ ভেঙে তেলে দিয়ে দিন। এই রান্নায় কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে না। পেঁয়াজ হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন।

২) গরম তেলে আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

৩) কিছুক্ষণ ভাজার পর এতে গরুর মাংস, টক দই, গুঁড়ো করে রাখা মসলা ও লবণ দিয়ে দিন।

৪) মসলা ও মাংস ভালোভাবে মিশিয়ে নিন। এ সময় চুলোর আঁচ মাঝারি থাকবে। মাংস থেকে পানি ছেড়ে দেয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার চুলোর আঁচ আরেকটু কমিয়ে দিয়ে ঘন্টাখানেক মাংস রান্না করুন।

৫) রান্না হয়ে গেলে মাংস উঠিয়ে নিন।

৬) এবার তেলে পানি ঝরানো চাল দিয়ে ৫/৭ মিনিট ভেজে নিয়ে তাতে গরম পানি ও সামান্য লবণ দিয়ে দিন।

৭) ২/৩ টেবিল চামচ গুঁড়া দুধ দিন। যদি লিকুইড দুধ দিতে চান সেক্ষেত্রে দুধের সমপরিমাণ পানি চালে কম দিতে হবে। নইলে পানির পরিমাণ বেশি হয়ে তেহারি নরম হয়ে যাবে।

৮) এবার প্যানে দিয়ে দিন ১০/১২টি কাঁচা মরিচ, রান্না করা মাংস, কেওড়া ও গোলাপ জল।

৯) সব উপাদান ভালোভাবে মিক্স করে নিন। রান্নার এই সময়টুকুতে চুলার আঁচ বেশি থাকবে। আরও একবার চাল ও মাংস চামচ দিয়ে নেড়ে মিক্স করে নিন।

১০) এবার চুলোর আঁচ একদম কমিয়ে অর্থাৎ নিভু নিভু আঁচে দমে দিয়ে দিন। যদি আঁচ বেশি হয় তাহলে প্যানের নিচে তাওয়া বসিয়ে দিতে পারেন। ২০/২৫ মিনিট এভাবেই দমে রাখুন। ব্যস, এবার বিফ তেহারি পরিবেশন করার জন্য একদম তৈরি!

এখানে ১ কেজি গরুর মাংস ও পোলাওর চালের পরিমাণ বুঝে মসলা ও অন্যান্য উপাদান ব্যবহার করা হয়েছে। যদি মাংস ও চালের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে উপাদানগুলোর পরিমাণও বাড়াতে হবে। এই তো জেনে নিলেন, ঘরে বসে খুব সহজে বিফ তেহারি রান্না করার উপায়। এবার ঘরে নিজেই বানিয়ে নিতে পারবেন মজাদার এই খাবারটি।

ছবিঃ sagarathome.com

সম্পর্কিত লেখা

মাটন তেহারি
রেসিপি

মাটন তেহারি

তেহারি তো আমাদের সবারই পছন্দের! বাইরে থেকে কিনে না খেয়ে বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিতে পারেন মজাদার মাটন তেহারি। রেস্টুরেন্টের মতো পারফেক্ট...

সরিষার তেলে মুরগির তেহারি
মেহমানদারী

সরিষার তেলে মুরগির তেহারি

তেহারি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়। বিভিন্ন ধরনের তেহারি আমরা খেয়ে থাকি। আজকে আমরা সরিষার তেলে মুরগির তেহারি তৈরির পদ্ধতি জানা...

সিম্পলভাবে বানানো সরিষার তেলে তেহারি
মেহমানদারী

সিম্পলভাবে বানানো সরিষার তেলে তেহারি

তেহারি খেতে যেমনি মজাদার ঠিক তেমনি রান্না করতে অনেক সময় বারোটা বেজে যায়! সবার জন্য প্রযোজ্য নয় এই কথাটা। অনেকেই আছেন যারা তেহারি রান্নায় পারদর্শী। তবে...

গার্লিক বিফ
১ ঘণ্টার রান্না

গার্লিক বিফ

গরুর মাংস খেতে সবাই-ই কম বেশি পছন্দ করে। সচরাচর খুব বেশি মসলা দিয়েই গরুর মাংস রান্না করা হয়। কিন্তু অনেক মানুষ আছে যারা বেশি মসলা খেতে পছন্দ করে না। ত...

আরও পড়ুন

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

জিভে জল আনা দারুণ স্বাদের তেহারি
মেহমানদারী

জিভে জল আনা দারুণ স্বাদের তেহারি

আজকের রেসিপিতে রয়েছে জিভে জল আনা দারুণ স্বাদের তেহারি। এই শীতে গরম গরম তেহারি হলে কিন্তু মন্দ হয় না। তবে চলুন দেরি না করে শিখে নেয়া যাক যেভাবে তৈরি কর...

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!
সুস্থতা

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!

সামনেই আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই হল কিছুদিন টানা মাংস খাওয়া। কারো কারো কাছে এই খাবারটা অনেক আনন্দের আবার একই জিনিস কারো কাছে ভয়ংকর হয়ে উঠে।...

বিফ অ্যান্ড মিক্সড ভেজিটেবল স্যালাড
১ ঘণ্টার রান্না

বিফ অ্যান্ড মিক্সড ভেজিটেবল স্যালাড

আমরা বাংলাদেশিরা অনেকেই বিফ (গরুর গোশত) খেতে খুব ভালোবাসি। গরুর গোশতে আছে প্রোটিন, জিংক, ফসফরাস ও আয়রন প্রচুর পরিমাণে। প্রোটিন মাংসপেশিকে শক্তিশালী ও...

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

বিফ চাপ গ্রেভি
চা – নাস্তা

বিফ চাপ গ্রেভি

[topbanner] প্রায়শই এই খাবারটি খেতে রেস্টুরেন্টে যাওয়াই হয়। গরুর চাপ লুচি, নান দিয়ে খাওয়ায় একটু ভিন্নতা আনলে কেমন হয়? হ্যাঁ আজকে এমনই একটি রেসিপি হাজ...

…