সিম্পলভাবে বানানো সরিষার তেলে তেহারি

sub-editor · Mar 27, 2016 · 1 min read

সিম্পলভাবে বানানো সরিষার তেলে তেহারি

তেহারি খেতে যেমনি মজাদার ঠিক তেমনি রান্না করতে অনেক সময় বারোটা বেজে যায়! সবার জন্য প্রযোজ্য নয় এই কথাটা। অনেকেই আছেন যারা তেহারি রান্নায় পারদর্শী। তবে অনেক সময় এমনও হয় যে, সিম্পলভাবে ঝামেলা ছাড়া তেহারি রান্না করে খেতে ইচ্ছে করে। আজ সেই ইচ্ছের কথা মাথায় রেখেই এই রেসিপি শেয়ার করা।একটা কথা বলতে চাই , এটাই যে অরিজিনাল তেহারি রেসিপি তা কিন্তু নয় , খুব সাধারন আর সহজভাবে বানানো একটা ভার্সন !

[picture]


উপকরণ

  • মুরগি ( ১ টা ছোট পিস করে কাটা)/ গরুর মাংস ৬৫০ গ্রাম ছোট পিস করে কাটা
  • হাফ কাপ দই
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • আদা বাটা ২ টেবিল চামচ
  • রসুন বাটা ২ চা চামচ
  • পেয়াজ বাটা ৩ চা চামচ
  • এলাচি ৩ -৪ টা
  • জয়ফল বাটাহাফ চা চামচ
  • দারচিনি ২ -৩ টা
  • লবঙ্গ কয়েকটা
  • ২ -৩ টা তেজপাতা
  • তেল ৪ টেবিল চামচ
  • লবণ স্বাদমত

প্রণালী

মুরগির/ গরুর মাংশের সাথে উপরের সবকিছু মেখে মেরিনেট করে রাখুন ১ ঘন্টা। তারপর একদম অল্প পানি দিয়ে এটাকে রান্না করুন মুরগির মাংশ হলে ২৫ মিনিট, গরুর মাংস ১ ঘণ্টা। হালকা ঝোল থাকবে, তেল উপরে উঠে আসলেই বুঝবেন যে তৈরি।

পোলাও এর জন্য 

  • কালোজিরা পোলাও চাল / বাসমতি চাল ৩ কাপ
  • হাফ কাপ সরিষার তেল
  • লবণ স্বাদমত
  • কাঁচা মরিচ ৯-১০ টা
  • বেরেস্তা- ১/২ কাপ

প্রণালী 

বড় একটা হাড়িতে সরিষার তেল দিয়ে তাতে চাল আর লবণ দিয়ে দিন। চালটা একটু ভেজে নিয়ে ৫ কাপ ফুটন্ত গরম পানি আর সাথে রান্না করা মুরগির পিসগুলা/গরুর মাংশ দিয়ে নেড়ে দিন। বেরেস্তা দিয়ে দিন। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিন। চালটা যখন ফুলে উঠবে আর পানি শুকাতে থাকবে তখন আঁচ একদম কমিয়ে উপরে কাঁচা মরিচ দিয়ে ঢাকনা আটকে দমে দিয়ে দিন ২০ মিনিট-এর জন্য।  সরাসরি চুলায় দেবেন না, নিচে একটি তাওয়া দিয়ে দিন। তাওয়া না থাকলে একটা হাড়িতে গরম পানি দিয়ে তার উপর তেহারির হাঁড়ি বসিয়ে দিন।ঢাকনা ভালোভাবে লাগিয়ে দেবেন। খেয়াল রাখবেন ভাপ যেন বের না হয়। আর বেশি নারাচারা করবেন না তাহলে চাল ভেঙে যাবে। নামিয়ে গরম গরম সালাদের সাথে পরিবেশন করুন। তেহারিতে আলু যায় না ! যেহেতু আমরা আলু পছন্দ করি আমি আলু সিদ্ধ করে লাল করে ভেজে দমে দেয়ার সময় দিয়ে দিয়েছি।

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

সরিষার তেলে মুরগির তেহারি
মেহমানদারী

সরিষার তেলে মুরগির তেহারি

তেহারি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়। বিভিন্ন ধরনের তেহারি আমরা খেয়ে থাকি। আজকে আমরা সরিষার তেলে মুরগির তেহারি তৈরির পদ্ধতি জানা...

বিফ তেহারি
রেসিপি

বিফ তেহারি

গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ তেহারি কমবেশি সবারই পছন্দের। ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা উৎসব, খাবার টেবিলে এই খাবারটি যোগ কর...

মাটন তেহারি
রেসিপি

মাটন তেহারি

তেহারি তো আমাদের সবারই পছন্দের! বাইরে থেকে কিনে না খেয়ে বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিতে পারেন মজাদার মাটন তেহারি। রেস্টুরেন্টের মতো পারফেক্ট...

আরও পড়ুন

বাড়তি ওজন কমাতে চান?
ফিটনেস

বাড়তি ওজন কমাতে চান?

সামনে আপনার বিয়ে বা এনগেজমেন্ট? আধুনিক জগতের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? ভারী স্বাস্থ্য অথচ ডিজাইনার ড্রেস পরার শখ ষোল আনা? ফ্রেন্ড সার্কেলে...

জিভে জল আনা দারুণ স্বাদের তেহারি
মেহমানদারী

জিভে জল আনা দারুণ স্বাদের তেহারি

আজকের রেসিপিতে রয়েছে জিভে জল আনা দারুণ স্বাদের তেহারি। এই শীতে গরম গরম তেহারি হলে কিন্তু মন্দ হয় না। তবে চলুন দেরি না করে শিখে নেয়া যাক যেভাবে তৈরি কর...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

ডেগ বিরিয়ানি
মেহমানদারী

ডেগ বিরিয়ানি

ঝাল সালাদ বা মিন্ট চাটনির সাথে এটা খেতে খুব মজা লাগবে। রাইস এর জন্যঃ -বাসমতি চাল - ৪ কাপ -লবণ - ১ টেবিল চামচ -লবঙ্গ - ১০ -১২ টা -লেবুর রস ১ চা চা...

…