সরিষার তেলে মুরগির তেহারি

sinthia, ফারজানা বকুল · Jul 25, 2014 · 1 min read

সরিষার তেলে মুরগির তেহারি

তেহারি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়। বিভিন্ন ধরনের তেহারি আমরা খেয়ে থাকি। আজকে আমরা সরিষার তেলে মুরগির তেহারি তৈরির পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই সরিষার তেলে চিকেন তেহারি তৈরির পদ্ধতি।

সরিষার তেলে চিকেন তেহারি তৈরির পদ্ধতি

উপকরণ

  • মুরগি ছোট পিস করে কাটা- ১টি
  • দই- ১/২ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • আদা বাটা- ২ টেবিল  চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • পেঁয়াজ বাটা- ১ চা চামচ
  • এলাচ- ৩-৪ টি
  • জয়ফল বাটা- ১/২ চা চামচ
  • দারচিনি- ২-৩ টি
  • লবঙ্গ- ২-৩ টি
  • তেজপাতা-৩টি
  • তেল- ৪ টেবিল চামচ
  • লবণ- স্বাদমতো
  • কালোজিরা পোলাও চাল/বাসমতি চাল- ৩ কাপ
  • সরিষার তেল- ১/২ কাপ
  • কাঁচা মরিচ- ৯-১০ টি
  • বেরেস্তা- ১/২ কাপ

প্রস্তুত প্রণালি

১) মুরগির সাথে সব মসলা মেখে মেরিনেট করে রাখুন ১ ঘন্টা।

২) তারপর একদম অল্প পানি দিয়ে এটিকে রান্না করুন ২৫ মিনিট। হালকা ঝোল থাকবে, তেল উপরে উঠে আসলেই বুঝবেন যে তৈরি।

৩) এবার বড় একটি হাড়িতে সরিষার তেল দিয়ে তাতে চাল আর লবণ দিয়ে দিন। চালটা একটু ভেজে নিয়ে ৫ কাপ ফুটন্ত গরম পানি আর সাথে রান্না করা মুরগির পিসগুলা দিয়ে নেড়ে দিন। বেরেস্তা দিয়ে দিন।

৪) এবার চুলার আঁচটা বাড়িয়ে দিন। চালটা যখন ফুলে উঠবে আর পানি শুকাতে থাকবে তখন আঁচ একদম কমিয়ে উপরে কাঁচা মরিচ দিয়ে ঢাকনা আটকে দমে দিয়ে দিন ২০ মিনিটের জন্য।

৫) সরাসরি চুলায় দিবেন না, নিচে একটি তাওয়া দিয়ে দিন। তাওয়া না থাকলে একটি হাড়িতে গরম পানি দিয়ে তার উপর তেহারির হাঁড়ি বসিয়ে দিন।

৬) ঢাকনা ভালোভাবে লাগিয়ে দিবেন। খেয়াল রাখবেন ভাপ যেন বের না হয়। আর বেশি নাড়বেন না তাহলে চাল ভেঙে যাবে।

হয়ে গেলে নামিয়ে গরম গরম সালাদের সাথে পরিবেশন করুন মজাদার সরিষার তেলে চিকেন তেহারি। চাইলে মটরশুটি ও ধনিয়া পাতা যোগ করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে সার্ভ করে দিন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

মাটন তেহারি
রেসিপি

মাটন তেহারি

তেহারি তো আমাদের সবারই পছন্দের! বাইরে থেকে কিনে না খেয়ে বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিতে পারেন মজাদার মাটন তেহারি। রেস্টুরেন্টের মতো পারফেক্ট...

বিফ তেহারি
রেসিপি

বিফ তেহারি

গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ তেহারি কমবেশি সবারই পছন্দের। ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা উৎসব, খাবার টেবিলে এই খাবারটি যোগ কর...

সিম্পলভাবে বানানো সরিষার তেলে তেহারি
মেহমানদারী

সিম্পলভাবে বানানো সরিষার তেলে তেহারি

তেহারি খেতে যেমনি মজাদার ঠিক তেমনি রান্না করতে অনেক সময় বারোটা বেজে যায়! সবার জন্য প্রযোজ্য নয় এই কথাটা। অনেকেই আছেন যারা তেহারি রান্নায় পারদর্শী। তবে...

জিভে জল আনা দারুণ স্বাদের তেহারি
মেহমানদারী

জিভে জল আনা দারুণ স্বাদের তেহারি

আজকের রেসিপিতে রয়েছে জিভে জল আনা দারুণ স্বাদের তেহারি। এই শীতে গরম গরম তেহারি হলে কিন্তু মন্দ হয় না। তবে চলুন দেরি না করে শিখে নেয়া যাক যেভাবে তৈরি কর...

আরও পড়ুন

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

সরিষার তেলে মুরগি ভুনা
১ ঘণ্টার রান্না

সরিষার তেলে মুরগি ভুনা

মুরগি দিয়ে তৈরি সবকিছুই আমার ভালো লাগে। তাই আমার মা সবসময়ই ভিন্নভিন্ন আইটেম রান্না করেন আমার জন্য। মজাদার সেই আইটেমগুলো থেকে আজকে আমি আপনাদের একটি আইট...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

চিকেন দম বিরিয়ানি
মেহমানদারী

চিকেন দম বিরিয়ানি

আজকের রেসিপিতে অতিথি আপ্যায়নে বা ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে আয়োজন করে খাওয়ার জন্য চিকেন দম বিরিয়ানি শেয়ার করব। চলুন দেখে নিই, কিভাবে এটি রান্না ক...

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!
মেহমানদারী

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!

আর কিছুদিন বাদেই পহেলা বৈশাখ। এই দিনে ইলিশ খাওয়া হবে না তা তো চিন্তাই করা যায় না! তাই আজ পহেলা বৈশাখের দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে বা বাসায় আসা অত...

…