মুরগি দিয়ে মুগডাল ভুনা

sub-editor · Sep 23, 2017 · 1 min read

মুরগি দিয়ে মুগডাল ভুনা

রুটি বা পরোটার সাথে দারুণ ভালো লাগবে এই আইটেমটি। সবসময় একই রকম ভুনা মুরগির মাংস খেতে খেতে একঘেয়েমি চলে আসলে এই ডিশটি ট্রাই করে দেখতে পারেন।

উপকরণ

  • মুরগি একটি (ছোট পিস করে কেটে নেয়া )
  • মুগ ডাল - দেড় কাপ
  • পেঁয়াজ কুঁচি আধা কাপের একটু বেশি
  • আদা-রসুন বাটা - এক টেবিল চামচ
  • মরিচ গুঁড়া - এক চা চামচ
  • হলুদ গুঁড়া আধা চা চামচ
  • ধনে গুঁড়া এক চা চামচ
  • জিরা গুঁড়া - দেড় চা চামচ
  • দারুচিনি - দুই টুকরো
  • তেজপাতা - দুটি
  • তেল আধা কাপ
  • জিরার গুঁড়া (টেলে নেওয়া) - আধা চাচামচ
  • লবন স্বাদ মতো
  • চিনি - এক চা চামচ
  • কাঁচা মরিচ – ৭/৮ টি
[picture]

বাগাড়ের জন্য

  • পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ
  • তেল ২ টেবিল চামচ

প্রণালী

- মুগ ডাল হালকা ভেজে ধুয়ে রাখুন। ফ্রাইপ্যানে তেল গরম করে তেজপাতা, দারুচিনি , এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিন, পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে সব বাটা ও গুঁড়া মসলা সামান্য পানি ও লবন দিয়ে কষিয়ে নিন। আধা কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মুরগির টুকরা দিয়ে দিন পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিন অল্প আঁচে রান্না করুন পানি দেয়ার প্রয়োজন নেই।

- মুরগি আধা সিদ্ধ হয়ে গেলে ডাল দিয়ে একটু কষিয়ে পরিমাণ মতো পানি ভালো করে মিশিয়ে নাড়ুন। আঁচ কমিয়ে ঢেকে দিন ফুটে উঠলে চিনি আর কাঁচা মরিচ দিয়ে দিন ভালো করে নেড়ে মিশিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন পানি বেশি শুকাবেন না পরে ডাল পানি শুষে নিবে। ( আমি ভুলে চুলায় অনেক্ষন দিয়ে রেখেছিলাম তাই একটু বেশি টেনে গেছে পানি ) ব্যস রেডি হয়ে গেল ডাল। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামি করে ভেজে মুরগিতে দিন এরপর জিরার গুঁড়া , আর অল্প আদা কুঁচি দিয়ে ঢেকে রাখুন। পাঁচ মিনিট পর পরিবেশন করুন।

 

ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

মুগ ডাল দিয়ে মুরগী ভুনা
মেহমানদারী

মুগ ডাল দিয়ে মুরগী ভুনা

বাড়িতে অতিথিদের আপ্যায়নে নির্দ্বিধায় রাখতে পারেন মুগ ডাল দিয়ে মুরগী রান্নার ডিশটি। রান্নার সুবিধার্থে দেখে নিন মুগ ডাল দিয়ে মুরগী রান্নার পুরো প্রণাল...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

আরও পড়ুন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?
ত্বকের যত্ন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে কে না চায়? কিন্তু আয়নায় তাকালেন, সবার আগে চোখ চলে গেল ব্রণের দাগটির দিকে অথবা কালো ছোপটি দৃষ্টি কেড়ে নিল। এক আধ দিন রোদে ঘু...

ছোলে ভাটোরা
চা – নাস্তা

ছোলে ভাটোরা

পাঞ্জাবি এই খাবারটি আমাদের দেশেও বেশ জনপ্রিয়তা পেয়েছে।অনেকের কাছে ছোলে ভাটুরে/ ছোলে ভাটোরা নামে এই খাবার পরিচিত। প্রায় সব বয়সিদের কাছেই এই মুখরোচক খা...

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

আলু দিয়ে মুগ ডাল ভুনা
রেসিপি

আলু দিয়ে মুগ ডাল ভুনা

দুপুরে কিংবা রাতে মেনুতে রাখতে পারেন আলু দিয়ে মুগ ডাল ভুনা। অবশ্যই বেশি করে ধনিয়া পাতা দিয়ে, সাথে লাল আটার রুটি ! উপকরণ মুগ ডাল ১ কাপ সিদ্ধ...

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল
ত্বকের যত্ন

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল

মসুর ডাল একটি প্রোটিন সমৃদ্ধ ডাল। প্রাচীন কাল থেকে মসুর ডাল তাই খাবারের পাশাপাশি ত্বকের যত্নেও বিভিন্নভাবে ব্যাবহার করা হয়ে আসছে। একটা সময় আমাদের দাদি...

…