সরিষার তেলে মুরগি ভুনা

তাহসিন অর্না · Dec 15, 2019 · 1 min read

সরিষার তেলে মুরগি ভুনা

মুরগি দিয়ে তৈরি সবকিছুই আমার ভালো লাগে। তাই আমার মা সবসময়ই ভিন্নভিন্ন আইটেম রান্না করেন আমার জন্য। মজাদার সেই আইটেমগুলো থেকে আজকে আমি আপনাদের একটি আইটেমের রেসিপি জানাবো। সুস্বাদু এই আইটেমটি হচ্ছে সরিষার তেলে মুরগি ভুনা। খুব সহজ এবং খুবই সুস্বাদু এই ডিশটি। চলুন তাহলে দেখে নেই সরিষার তেলে মুরগি ভুনা করার পুরো প্রণালীটি।

সরিষার তেলে মুরগি ভুনা তৈরির পদ্ধতি

উপকরণ

  • মুরগির মাংস- ১ কেজি
  • শুকনা মরিচ বাটা- ১ চা চামচ
  • গোটা রসুন- ৩ কোয়া
  • আদা বাটা- ১ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১ চা চামচ
  • জিরা বাটা- ১/২ চা চামচ
  • এলাচ- ২/৩ টি
  • দারুচিনি- ২টি
  • হলুদের গুঁড়া- ১ চা চামচ
  • লবঙ্গ- ৩/৪ টা
  • সরিষার তেল- ১/২ কাপ
  • লবণ- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝেড়ে ফেলুন।

২) এবার একটি প্যানে তেল গরম করে তাতে গোটা দারুচিনি, লবঙ্গ এবং এলাচ ছাড়া সব উপকরণ দিয়ে মসলা কষিয়ে নিতে হবে।

৩) তারপর কষানো মসলার মধ্যে মাংস দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। এবং আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিন।

৪) মাংস সিদ্ধ হয়ে এলে পরিমাণমতো পানি দিয়ে কষিয়ে নিন।

৫) ঝোল ঘন হয়ে এলে গোটা দারুচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন।

রুটি, নান, ভাত কিংবা পোলাও এর সাথে খেতে খুবই মজা এই সরিষার তেলে মুরগি ভুনা। তো আজই রান্না করুন এবং পরিবার নিয়ে উপভোগ করুন সুস্বাদু এই আইটেমটি।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ;মজার রান্না

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

সুস্বাস্থ্য আর সৌন্দর্যচর্চায় সুগন্ধি মশলা দারুচিনির যত গুণ
বিউটি টিপস

সুস্বাস্থ্য আর সৌন্দর্যচর্চায় সুগন্ধি মশলা দারুচিনির যত গুণ

আমাদের প্রায় সবার রান্নাঘরেই উপস্থিত থাকে এ দারুণ সুগন্ধি আর ঔষধি গুণযুক্ত মশলাটি - যার নাম দারুচিনি। ইংরেজিতে যাকে বলা হয় Cinnamon. মাংস রান্নায় হোক...

সরিষার তেলে মুরগির তেহারি
মেহমানদারী

সরিষার তেলে মুরগির তেহারি

তেহারি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়। বিভিন্ন ধরনের তেহারি আমরা খেয়ে থাকি। আজকে আমরা সরিষার তেলে মুরগির তেহারি তৈরির পদ্ধতি জানা...

আরও পড়ুন

সাতকড়া দিয়ে মাংস ভুনা
মেহমানদারী

সাতকড়া দিয়ে মাংস ভুনা

একেবারে দেশি রান্না!! সাতকড়া দিয়ে মাংস ভুনা। আমার সিলেটি বান্ধবির কাছ থেকে শিখেছি। অনেক অনেক টেস্ট।সাতকড়া একটি লেবু জাতীয় ফল। এটা সিলেটে খুবই জনপ্রিয়...

আস্ত চিকেন রোস্ট!
মেহমানদারী

আস্ত চিকেন রোস্ট!

[topbanner] অতিথি আপ্যায়নে আস্ত চিকেন রোস্টের জুরি নেই। তবে অতিথি আপ্যায়ন ছাড়াও পরিবারের সদস্যদের তাক লাগিয়ে দিতে একটু সময় বের করে তৈরি করে ফেলতে পার...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

ডেগ বিরিয়ানি
মেহমানদারী

ডেগ বিরিয়ানি

ঝাল সালাদ বা মিন্ট চাটনির সাথে এটা খেতে খুব মজা লাগবে। রাইস এর জন্যঃ -বাসমতি চাল - ৪ কাপ -লবণ - ১ টেবিল চামচ -লবঙ্গ - ১০ -১২ টা -লেবুর রস ১ চা চা...

আমন্ড বেকড চিকেন
বেকিং

আমন্ড বেকড চিকেন

এটি মজার একটি রোস্টের রেসিপি। বানাতে যা যা লাগবে আস্ত / ৪ টুকরা করা মুরগি ১- ১/২ কেজি লবন ১ - ১/২ চা চামচ লেবুর রস ১ টেবিল চামচ ত...

…