গরম গরম সাদা ভাতের সাথে পালং মাংস

sub-editor · Feb 02, 2017 · 1 min read

গরম গরম সাদা ভাতের সাথে পালং মাংস

হাতে সময় থাকলে আজই ট্রাই করে দেখুন মজাদার পালং মাংস। একঘেমি গরুর মাংসে নতুন স্বাদ নিয়ে আসবে এই পালং শাক।

উপকরণ

  • হাড়সহ  গরুর মাংস ১ কেজি
  • পালং পাতা পেস্ট ১ মুঠা
  • গরম মশলা (দারুচিনি, এলাচ, তেজপাতা) ২ টা করে
  • বড় সাইজের পেঁয়াজ কুঁচি ১ টা
  • আদা বাঁটা ১ টেবিল চামচ
  • রসুন বাঁটা ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়া১ টেবিল চামচ
  • ধনিয়া গুঁড়া১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ লম্বা করে কাটা ৩ টা
  • লবন স্বাদমতো
  • পানি পরিমানমতো
  • তেল পরিমানমতো

[picture]

প্রণালী

প্যানে তেল দিয়ে দিন । তেল গরম হয়ে এলে এতে গরম মশলা, পেঁয়াজ কুঁচি, আদা-রসুন বাঁটা এবং লবন দিয়ে ২ মিনিট ভাজুন। এবারে এতে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে কশিয়ে নিন। এভাবে ৪/৫ মিনিট মশলা কষাতে হবে। এরপর পানি ঝরিয়ে রাখা মাংসগুলো কষানো মশলায় ঢেলে দিয়ে ৩ কাপ পানি দিয়ে দিন।  অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্না করুন ১ ঘণ্টা। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিন। দেখুন মাংস সিদ্ধ হয়েছে কিনা যদি না হয়ে থাকে তবে আরেকটু পানি দিয়ে দিন । মাংস যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন পালং শাকের পেস্ট দিয়ে  দিন এবং নাড়তে থাকুন। এরপর কেটে রাখা কাঁচা মরিচ ছড়িয়ে দিন। পালং পাতা সিদ্ধ হয়ে এলে নামিয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন।

ছবি  ও রেসিপি -   সামিয়া'স হোম কিচেন 

 

 

সম্পর্কিত লেখা

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!
বিউটি টিপস

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!

শাক সবজি বলতেই পুষ্টিগুণে ভরপুর সেটা আমরা সবাই জানি। পালং শাকও এর ব্যতিক্রম নয়। ক্যারোটিন, এমিনো এসিড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, সি, কে, এবং...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

পালং শাকের বড়া
৩০ মিনিটের রান্না

পালং শাকের বড়া

ভাজাপোড়া খেতে সবাই খুব পছন্দ করে, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই ভাজাপোড়া। কিন্তু সাথে যদি একটু শাকসবজি মিশিয়ে দেই তাইলে কিন্তু খারাপ হয় না।...

আরও পড়ুন

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

…