পালং শাকের বড়া

তাহসিন অর্না · Dec 09, 2019 · 1 min read

পালং শাকের বড়া

ভাজাপোড়া খেতে সবাই খুব পছন্দ করে, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই ভাজাপোড়া। কিন্তু সাথে যদি একটু শাকসবজি মিশিয়ে দেই তাইলে কিন্তু খারাপ হয় না। খেতেও মজাদার হবে পাশাপাশি স্বাস্থ্যকরও হবে। তাই আজকে আমরা আপনাদের মজাদার পালং শাকের বড়া বানানোর পদ্ধতি জানাবো। সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই বড়াটি খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন তাহলে পালং শাকের বড়া বানানোর পুরো প্রণালীটি জেনে নেই।

পালং শাকের বড়া বানানোর পদ্ধতি 

উপকরণ

  • পালং শাক কুঁচি- ২ কাপ
  • রসুন কুঁচি- ২ কোয়া
  • পেঁয়াজ কুঁচি- ১টা
  • আদা বাটা- ১ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • জিরা গুঁড়া- ১ চা চামচ
  • গুঁড়া মরিচ- সামান্য
  • কাঁচামরিচ কুঁচি- ২ চা চামচ
  • ধনেপাতা কুঁচি- ১/২ কাপ
  • চালের গুঁড়া- ৫ চা চামচ
  • লবণ- স্বাদমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি পাত্রে একে একে পালং শাক কুঁচি, রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, গুঁড়া মরিচ, কাঁচামরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি, চালের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কোন পানি দেওয়া যাবে না।

২) তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে।

৩) এবার মেখে রাখা পালং শাক গোল গোল করে শেপ করে ডুবো তেলে ভাঁজতে হবে।

৪) লাল লাল হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পালং শাকের বড়া।

মজাদার এই বড়াটি খালি কিংবা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। দেড়ি না করে আজই তৈরি করুন সুস্বাদু পালং শাকের বড়া।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ;ইউটিউব

সম্পর্কিত লেখা

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!
বিউটি টিপস

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!

শাক সবজি বলতেই পুষ্টিগুণে ভরপুর সেটা আমরা সবাই জানি। পালং শাকও এর ব্যতিক্রম নয়। ক্যারোটিন, এমিনো এসিড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, সি, কে, এবং...

পালং শাকের ভর্তা
২০ মিনিটের রান্না

পালং শাকের ভর্তা

শীতকালে দৈনন্দিন খাবারের মধ্যে পালং শাক থেকেই থাকে। পালংশাকের অনেক আইটেম আমরা খেয়েছি কিন্তু পালং শাক দিয়ে যে মজাদার ভর্তা ও তৈরি করা যায় তা আমাদের অনে...

সাবুদানার বড়া!
চা – নাস্তা

সাবুদানার বড়া!

বিকেলের নাস্তায়, গরম ভাতের সাথে কিংবা বন্ধুদের সাথে চায়ের আড্ডায় গরম গরম বড়া খেতে কার না ভালো লাগে! অনেক ধরনের বড়াই আমরা খেয়ে থাকি। কিন্তু খাবারে কিছু...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আরও পড়ুন

পালং পাকোড়া
স্ন্যাকস

পালং পাকোড়া

পালং শাক অত্যন্ত পুষ্টিকর কেননা এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট। প্রতিদিনের খাদ্য তালিকাতে সবুজ শাক-সবজি রাখা উচিত। কিন্তু বাচ্চারা অন...

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম
৩০ মিনিটের রান্না

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম

গরম ধোয়া ওঠা ভাতের সাথে যেকোনো বড়া বেশ জমে যায়, ঠিক বলেছি না বলুন? বাঙালী বাড়ির খাবারে যে বেলা বড়া থাকে, তার মানেই হলো ভোজনে এক আলাদা রকম মজা সেদিন। আ...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

মজাদার তালের বড়া
চা – নাস্তা

মজাদার তালের বড়া

পাকা তালের সিজন চলছে আর তালের বড়া বানিয়ে খাচ্ছেন না তা কি হয়? পাকা তাল দিয়ে তৈরি মজার বড়া সবারই খুব প্রিয়। তালের রসের সুন্দর গন্ধ এবং এর উপকারিতার জন্...

…