পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম

শিফাত আরা সঞ্চা · Apr 07, 2019 · 1 min read

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম

গরম ধোয়া ওঠা ভাতের সাথে যেকোনো বড়া বেশ জমে যায়, ঠিক বলেছি না বলুন? বাঙালী বাড়ির খাবারে যে বেলা বড়া থাকে, তার মানেই হলো ভোজনে এক আলাদা রকম মজা সেদিন। আহা! গরম ভাতের সাথে গরম গরম পোস্ত বড়ার যেন কোন তুলনাই হয় না! আজ আমার বাড়িতে পোস্ত বড়া করেছি। তাই ভাবলাম প্রাণের মানুষদের সাথে প্রিয় খাবারের রেসিপি শেয়ার করি। তাহলে এবার রেসিপিটি দেখে নেয়া যাক!

পোস্ত বড়া বানানোর নিয়ম

উপকরণ

  • পোস্ত- ১ কাপ
  • পেঁয়াজ কুচি- ১টি
  • কাঁচা মরিচ কুচি- ৩টি
  • সরিষার তেল- ভাজবার জন্য
  • চালের গুঁড়া- ২ চা চামচ
  • লবণ- পরিমাণমতো

প্রণালী

১. প্রথমেই বলে নেই যে পোস্ত বড়া বানানোর ১৫ মিনিট আগে পোস্ত বেটে নিলেই ভালো হয়। পাটায় বেঁটে বা ব্লেন্ডারে যেভাবেই পোস্ত পেস্ট করবেন, তাতে যেন খুব বেশি পানি দেয়া না হয়।

পোস্ত বড়া প্রস্তুত প্রণালী - shajgoj.com

২. এরপর একটি পাত্রে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ ও চালের গুঁড়া মিশিয়ে নিতে হবে ভালোমতো।

৩. তারপর বড়া ভাজবার জন্য চুলায় সরিষার তেল গরম হতে দিন।

৪. এখন পোস্ত হাতে নিয়ে গোলগোল করে খানিক চ্যাপ্টা করে বড়ার আকার দিন।

৫. তেল গরম হয়ে এলে তাতে পোস্ত বড়াগুলো উল্টে-পাল্টে মৃদু আঁচে ভেজে নিন।

এইতো! হয়ে গেল আপনার মজার পোস্ত বড়া রান্না! আমারতো এখনই গরম ভাতের সাথে খেতে ইচ্ছে করছে। আপনারাও শীঘ্রই ট্রাই করুন মজার মজার পোস্ত বড়া রান্নার রেসিপিটা!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

সাবুদানার বড়া!
চা – নাস্তা

সাবুদানার বড়া!

বিকেলের নাস্তায়, গরম ভাতের সাথে কিংবা বন্ধুদের সাথে চায়ের আড্ডায় গরম গরম বড়া খেতে কার না ভালো লাগে! অনেক ধরনের বড়াই আমরা খেয়ে থাকি। কিন্তু খাবারে কিছু...

মজাদার তালের বড়া
চা – নাস্তা

মজাদার তালের বড়া

পাকা তালের সিজন চলছে আর তালের বড়া বানিয়ে খাচ্ছেন না তা কি হয়? পাকা তাল দিয়ে তৈরি মজার বড়া সবারই খুব প্রিয়। তালের রসের সুন্দর গন্ধ এবং এর উপকারিতার জন্...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

আরও পড়ুন

মাংস কুমড়ার বড়া
২০ মিনিটের রান্না

মাংস কুমড়ার বড়া

কুমড়া রান্না, ভাজি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কুমড়ার বড়া! কি শুনে চমকে গেলেন? না চমকাবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার মাংস কুমড়ার বড়া...

পালং শাকের বড়া
৩০ মিনিটের রান্না

পালং শাকের বড়া

ভাজাপোড়া খেতে সবাই খুব পছন্দ করে, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই ভাজাপোড়া। কিন্তু সাথে যদি একটু শাকসবজি মিশিয়ে দেই তাইলে কিন্তু খারাপ হয় না।...

চিংড়ির পুরে পুঁই পাকোড়া
চা – নাস্তা

চিংড়ির পুরে পুঁই পাকোড়া

পুঁই শাক আমার অনেক অনেক পছন্দের। আর চিংড়ি? চিংড়ি ছোট-বড় কার না পছন্দের! তবে পুঁই চিংড়ি ঝোল করলে কেন যেন আমি খেতে পারি না। তাই আমার মা আমার জন্য চিংড়ি...

দই বড়া
চা – নাস্তা

দই বড়া

ইফতারে ভারী কিছু খেতে ইচ্ছে করছে না? এই গরমের দিনে ইফতারের সময় যদি একটু ঠাণ্ডা ঠাণ্ডা দই বড়া হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না! তাহলে চলুন দেখে আসি কিভা...

জিভে জল আনা দই বড়া!
চা – নাস্তা

জিভে জল আনা দই বড়া!

এর নাম শুনলেই বিশেষ করে মেয়েদের জিভে জল এসে যায়। আমারও খুব প্রিয় একটা খাবার এর আইটেম। আপনাদের সঙ্গে শেয়ার করলাম । আশা করি সবাই বানিয়ে জানাবেন কেমন হয়...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

…