সাবুদানার বড়া!

তাহসিন অর্না · Mar 15, 2020 · 1 min read

সাবুদানার বড়া!

বিকেলের নাস্তায়, গরম ভাতের সাথে কিংবা বন্ধুদের সাথে চায়ের আড্ডায় গরম গরম বড়া খেতে কার না ভালো লাগে! অনেক ধরনের বড়াই আমরা খেয়ে থাকি। কিন্তু খাবারে কিছুটা ভিন্নতা কিন্তু সবারই ভালো লাগে। এদিকে তেলে ভাজা বড়া স্বাস্থ্যের পক্ষে কতটা উপযোগী তাও কিন্তু চিন্তার বিষয়। তাই আজকে আমরা আপনাদের একটি মজাদার বড়া বানানোর পদ্ধতি জানাবো যা স্বাস্থ্যের পক্ষেও উপকারী আবার খেতেও খুবই সুস্বাদু। হেলদি এবং টেস্টি এই বড়াটি হচ্ছে সাবুদানার বড়া। খুবই সহজ এবং মজাদার এই বড়াটি বড় থেকে ছোট সবারই খুব ভালো লাগবে। তো চলুন দেরি না করে জেনে নেই কীভাবে তৈরি করবেন মজাদার সাবুদানার বড়া।

সাবুদানার বড়া তৈরির পদ্ধতি

উপকরণ

  • সাবুদানা- ২ কাপ
  • মাঝারি আলু সেদ্ধ- ৪-৫টা
  • কাঁচামরিচ কুঁচি- ১০-১২টি
  • জিরাগুঁড়া - ১ চা চামচ
  • লেবুর রস- ৩ চা চামচ
  • ধনেপাতা কুঁচি- ২ চা চামচ
  • বাদাম ভাজা- ১ কাপ
  • সাদা তিল- ২.৫ চা চামচ
  • লবণ- পরিমাণমতো
  • কর্নফ্লাওয়ার- ১.৫ চা চামচ
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে একটি ছাকনিতে সাবুদানা ভালো করে ধুয়ে নিন।

২) তারপর একটি বাটিতে পানি নিয়ে তাতে সাবুদানা তিন-চার ঘন্টা ভিজিয়ে রাখুন।

৩) এবার হাত দিয়ে টিপে দেখুন সাবুদানা পিষে যাচ্ছে কিনা। যদি পিষে যায় তাইলে বুঝে নিতে হবে বড়া তৈরির জন্য সাবুদানা রেডি।

৪) এবার একটি পাত্রে আলু সেদ্ধ নিয়ে ভালোভাবে চটকে নিতে হবে।

৫) তারপর চটকানো আলুর সাথে ভিজিয়ে রাখা সাবুদানা ভালোকরে মেশাতে হবে।

৬) এবার এতে জিরাগুঁড়া, লেবুর রস, সাদা তিল ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

৭) তারপর কর্নফ্লাওয়ার ও বাদাম ভাজা মিশিয়ে হাতের সাহায্যে গোলগোল করে চ্যাপ্টা ভাবে বড়ার আকারে তৈরি করুন।

৮) এবার একটি প্যানে তেল গরম করে নিন। গরম হয়ে গেলে তৈরি করে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে।

৯) চুলার আঁচ কমিয়ে দিয়ে এবার বড়াগুলো দু'পাশ নেড়েনেড়ে ভাজতে থাকুন।

১০) বড়াগুলো বাদামী রঙ এর হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

দেখলেন তো, কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার সাবুদানার বড়া! সাবুদানার অনেক গুনাগুণ রয়েছে। এটি সহজে হজম হয় তাই শিশুদের জন্য খুবই উপকারী। তাছাড়াও সাবুদানা মানব শরীরে দ্রুত শক্তি যোগায় এবং পেশী সংকোচনে সহায়তা করে। এতে চর্বির পরিমাণ খুবই কম থাকায় হার্টের রোগিদের জন্য অনেক উপকারী এই সাবুদানা। খুবই সুস্বাদু এবং হেলদি এই সাবুদানার বড়া আজই তৈরি করুন এবং খেতে কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন।

 

ছবি- সংগৃহীত: ইউটিউব

সম্পর্কিত লেখা

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম
৩০ মিনিটের রান্না

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম

গরম ধোয়া ওঠা ভাতের সাথে যেকোনো বড়া বেশ জমে যায়, ঠিক বলেছি না বলুন? বাঙালী বাড়ির খাবারে যে বেলা বড়া থাকে, তার মানেই হলো ভোজনে এক আলাদা রকম মজা সেদিন। আ...

সাবুদানার খিচুড়ি
মেহমানদারী

সাবুদানার খিচুড়ি

সাবুদানা দিয়ে তৈরি করুন মজাদার খিচুড়ি। বাদাম , আলু এবং সাবুদানার মেল বন্ধনে এই খিচুড়িটি খেতে কিন্তু মন্দ নয়। একবার ট্রাই করেই দেখুন না! উপকরণ...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

আরও পড়ুন

মজাদার তালের বড়া
চা – নাস্তা

মজাদার তালের বড়া

পাকা তালের সিজন চলছে আর তালের বড়া বানিয়ে খাচ্ছেন না তা কি হয়? পাকা তাল দিয়ে তৈরি মজার বড়া সবারই খুব প্রিয়। তালের রসের সুন্দর গন্ধ এবং এর উপকারিতার জন্...

পালং শাকের বড়া
৩০ মিনিটের রান্না

পালং শাকের বড়া

ভাজাপোড়া খেতে সবাই খুব পছন্দ করে, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই ভাজাপোড়া। কিন্তু সাথে যদি একটু শাকসবজি মিশিয়ে দেই তাইলে কিন্তু খারাপ হয় না।...

মাংস কুমড়ার বড়া
২০ মিনিটের রান্না

মাংস কুমড়ার বড়া

কুমড়া রান্না, ভাজি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কুমড়ার বড়া! কি শুনে চমকে গেলেন? না চমকাবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার মাংস কুমড়ার বড়া...

দই বড়া
চা – নাস্তা

দই বড়া

ইফতারে ভারী কিছু খেতে ইচ্ছে করছে না? এই গরমের দিনে ইফতারের সময় যদি একটু ঠাণ্ডা ঠাণ্ডা দই বড়া হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না! তাহলে চলুন দেখে আসি কিভা...

সাবুদানার আলুর চপ!
চা – নাস্তা

সাবুদানার আলুর চপ!

বিকালের নাস্তার জন্য র তুলনা নাই! চলুন শিখে নেই ভিন্ন স্বাদের এই চপ তৈরির পুরো প্রণালী।উপকরণ সাবুদানা- ১ টেবিল চামচ (একটি পাত্রে সাবুদানা অল্প...

…