কুমড়ো পাতার বড়া

তাহসিন অর্না · Nov 03, 2019 · 1 min read

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো পাতার বড়া। চলুন তাহলে জেনে নেই ভিন্ন এই বড়া তৈরির রেসিপিটি।

কুমড়ো পাতার বড়া তৈরির পদ্ধতি 

উপকরণ

  • কুমড়ো পাতা কুঁচি- ১ কাপ
  • পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
  • চালের গুড়ো- ১/২ কাপ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • আদা বাটা- ১ চা চামচ
  • মরিচ গুড়ো- ১ চা চামচ
  • ধনিয়া গুড়ো- ১/২ চা চামচ
  • হলুদ গুড়ো- ১ চা চামচ
  • জিরা গুড়ো- ১/২ চা চামচ
  • ধনেপাতা কুঁচি- ২ টেবিল চামচ
  • তেল- পরিমাণমতো
  • লবণ- স্বাদমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি বাটিতে কুমড়ো পাতা, চালের গুড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুড়ো, ধনিয়া গুড়ো, হলুদ গুড়ো, জিরা গুড়ো, ধনেপাতা কুঁচি, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

২) তারপর হাতের তালুতে নিয়ে গোল গোল করে শেইপ করে নিন।

৩) এবার প্যানে তেল দিয়ে অল্প আঁচে গরম করে নিন।

৪) এবার শেইপ করা বড়াগুলো তেলে দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে।

৫) হয়ে গেলে নামিয়ে নিন।

হয়ে গেলো মজাদার কুমড়ো পাতার বড়া। গরম ভাত দিয়ে কিংবা বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন সুস্বাদু এই কুমড়ো বড়া। চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; মজাররান্না.কম

সম্পর্কিত লেখা

সাবুদানার বড়া!
চা – নাস্তা

সাবুদানার বড়া!

বিকেলের নাস্তায়, গরম ভাতের সাথে কিংবা বন্ধুদের সাথে চায়ের আড্ডায় গরম গরম বড়া খেতে কার না ভালো লাগে! অনেক ধরনের বড়াই আমরা খেয়ে থাকি। কিন্তু খাবারে কিছু...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম
৩০ মিনিটের রান্না

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম

গরম ধোয়া ওঠা ভাতের সাথে যেকোনো বড়া বেশ জমে যায়, ঠিক বলেছি না বলুন? বাঙালী বাড়ির খাবারে যে বেলা বড়া থাকে, তার মানেই হলো ভোজনে এক আলাদা রকম মজা সেদিন। আ...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

আরও পড়ুন

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

ডিমের মালাইকারি
২০ মিনিটের রান্না

ডিমের মালাইকারি

বাসায় সব সময় মাছ বা মাংস না থাকলেও ডিম তো থাকেই! প্রোটিনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ রয়েছে। ডিম দিয়ে কত রকম...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক
চুলের যত্ন

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক

একটা গাছ লাগালে তাতে পানি দিতে হয়, সার দিতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছের গোঁড়ার মাটির যত্ন নিতে হয়। তাহলেই সেই গাছ...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

মাংস কুমড়ার বড়া
২০ মিনিটের রান্না

মাংস কুমড়ার বড়া

কুমড়া রান্না, ভাজি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কুমড়ার বড়া! কি শুনে চমকে গেলেন? না চমকাবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার মাংস কুমড়ার বড়া...

…