মাংস কুমড়ার বড়া

দিতি আহমেদ · Oct 22, 2019 · 1 min read

মাংস কুমড়ার বড়া

কুমড়া রান্না, ভাজি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কুমড়ার বড়া! কি শুনে চমকে গেলেন? না চমকাবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার মাংস কুমড়ার বড়া তৈরির পদ্ধতি। খেলেই বুঝবেন আসলেই কত মজাদার এই রেসিপিটি। বাসায় অন্তত একবার বানিয়ে খেয়ে দেখুন এই ভিন্ন স্বাদের এই মাংস কুমড়ার বড়া। তাহলে চলুন জেনে নেই মাংস কুমড়ার বড়া তৈরির পদ্ধতিটি!

মাংস কুমড়ার বড়া তৈরির পদ্ধতি

উপকরণ

  • কুমড়া- ৬ টুকরো
  • মুরগির মাংস ঝুরি করা- ১ কাপ
  • পেঁয়াজ- ১/২ কাপ
  • কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • হলুদ, মরিচ, জিরা গুড়া- সামান্য
  • ধনিয়া পাতা কুঁচি- ১ টেবিল চামচ
  • বেসন- ১ চা চামচ
  • চালের গুঁড়া- ১ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • কর্ণফ্লাওয়ার- ১/২ চা চামচ
  • তেল- ভাজার জন্য
  • পানি- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে কুমড়া ২ ইঞ্চি পুরো করে কেটে নিন। কুমড়ার টুকরোগুলো দেখতে অর্ধবৃত্তাকৃতি মতো হবে।

২) এরপর টুকরোগুলোর মাঝে কেটে লবণ মাখিয়ে একপাশে রেখে দিন।

৩) তারপর একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে এরমধ্যে একে একে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুঁচি, আদা, রসুন বাটা, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন।

৪) এবার এর মধ্যে ঝুরা করা মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন এবং পানি দিয়ে দিন।

৫) মাংস হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এখন কেটে রাখা কুমড়ার ফালির মাঝে মাংস দিয়ে দিন।

৬) এবার একটি বাটিতে চালের গুঁড়া, বেসন, পানি, সামান্য লবণ, হলুদ, মরিচ আর আদা বাটা ও কর্ণফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ব্যাটার বানিয়ে নিন। কর্ণফ্লাওয়ার মুচমুচে করে, চাইলে ব্যবহার নাও করতে পারেন।

৭) এরপর এই ব্যাটারে কুমড়ার টুকরোগুলো মাখিয়ে ডুবো তেলে ভাজুন।

ব্যস! হয়ে গেল মজাদার এই কুমড়ার বড়া। খুব সহজেই তৈরি করে উপভোগ করুন সুস্বাদু এই আইটেমটি।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ;রেডট্রি.কম

সম্পর্কিত লেখা

সাবুদানার বড়া!
চা – নাস্তা

সাবুদানার বড়া!

বিকেলের নাস্তায়, গরম ভাতের সাথে কিংবা বন্ধুদের সাথে চায়ের আড্ডায় গরম গরম বড়া খেতে কার না ভালো লাগে! অনেক ধরনের বড়াই আমরা খেয়ে থাকি। কিন্তু খাবারে কিছু...

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া
ত্বকের যত্ন

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় টানাটানি কেন? কিন্তু আমরা অনেকেই জানিনা সাধারণ...

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম
৩০ মিনিটের রান্না

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম

গরম ধোয়া ওঠা ভাতের সাথে যেকোনো বড়া বেশ জমে যায়, ঠিক বলেছি না বলুন? বাঙালী বাড়ির খাবারে যে বেলা বড়া থাকে, তার মানেই হলো ভোজনে এক আলাদা রকম মজা সেদিন। আ...

আচারি কুমড়া
৩০ মিনিটের রান্না

আচারি কুমড়া

মিষ্টি কুমড়া ভাত কিংবা রুটি যেকোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে! এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ বিভিন্ন পুষ্টিগুণ আছে। ভাজি, ভর্তা কিং...

আরও পড়ুন

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

মিষ্টি কুমড়ার ফুলের চপ
চা – নাস্তা

মিষ্টি কুমড়ার ফুলের চপ

অনেক ধরণের চপ তো আপনারা খেয়েছেন। কখনো মিষ্টি কুমড়ার ফুলের চপ খেয়েছেন? হাতের কাছে থাকা জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় মজাদার কুমড়ার ফুলের চপ। তাহ...

মজাদার তালের বড়া
চা – নাস্তা

মজাদার তালের বড়া

পাকা তালের সিজন চলছে আর তালের বড়া বানিয়ে খাচ্ছেন না তা কি হয়? পাকা তাল দিয়ে তৈরি মজার বড়া সবারই খুব প্রিয়। তালের রসের সুন্দর গন্ধ এবং এর উপকারিতার জন্...

পালং শাকের বড়া
৩০ মিনিটের রান্না

পালং শাকের বড়া

ভাজাপোড়া খেতে সবাই খুব পছন্দ করে, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই ভাজাপোড়া। কিন্তু সাথে যদি একটু শাকসবজি মিশিয়ে দেই তাইলে কিন্তু খারাপ হয় না।...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

…