আচারি কুমড়া

তানিজা ইসলাম · Apr 08, 2020 · 1 min read

আচারি কুমড়া

মিষ্টি কুমড়া ভাত কিংবা রুটি যেকোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে! এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ বিভিন্ন পুষ্টিগুণ আছে। ভাজি, ভর্তা কিংবা ঝোল করে তো অনেক খেয়েছেন, কিন্তু কুমড়ার আচারি কারি কি কখনো ট্রাই করা হয়েছে? দারুণ স্বাদের এই আইটেমটি অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। আর মিষ্টি কুমড়া তো বাজারে কমবেশি সবসময়ই পাওয়া যায়। আবার দামটাও হাতের নাগালে! এই রেসিপিতে বাটা মসলা ব্যবহার করা হয় না বলে সময়টাও কম লাগে। চলুন জেনে নেই, আচারি কুমড়া তৈরির সবচেয়ে সহজ রেসিপিটি!

আচারি কুমড়া তৈরির পদ্ধতি

উপকরণ

  • মিষ্টি কুমড়া– ৫০০ গ্রাম
  • পাঁচফোঁড়ন- ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
  • লালমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • গোলমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • ক্যাপসিকাম- ১টি
  • টমেটো- ১টি
  • পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ
  • চাট মসলা- ১ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • ধনেপাতা কুঁচি- ২ টেবিল চামচ
  • লেবুর রস- সামান্য
  • সরিষার তেল- ২ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী

১) প্রথমে মিষ্টি কুমড়া ছোট ছোট টুকরো করে কেটে নিন। সেই সাথে ক্যাপসিকাম আর টমেটোও কুঁচি করে রাখুন।

২) এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করতে দিন। এই রেসিপিতে সরিষার তেল ব্যবহার করায় দারুণ একটি আচারি ফ্লেবার আসে।

৩) তেল গরম হয়ে আসলে এতে পাঁচফোঁড়ন দিয়ে দিন। তারপর পেঁয়াজ কুঁচি ও টমেটো কুঁচি দিয়ে হালকা করে ভেজে নিন।

৪) এরপর কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিন। চুলার তাপ মাঝারী রেখে লবণ, হলুদ গুঁড়ো, লালমরিচের গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন।

৫) সামান্য একটু পানি দিয়ে মসলার সাথে সবজি কষিয়ে নিন। এই পর্যায়ে জিরা গুঁড়ো ও চাট মসলা দিয়ে দিতে হবে।

৬) এবার ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের জন্য রান্না করুন। কুমড়া খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।

৭) তারপর ক্যাপসিকাম কুঁচি দিয়ে আরও কিছুক্ষণের জন্য দমে রাখুন। আমরা রান্নার শেষের দিকে ক্যাপসিকাম যোগ করছি যাতে এর রং ও পুষ্টিগুণ ঠিক থাকে!

৮) পানি টেনে কুমড়ার কারি মাখামাখা হয়ে আসলে ধনেপাতা কুঁচি আর সামান্য লেবুর রস ছড়িয়ে দিন। ব্যস, আচারি কুমড়া রেডি!

তাহলে দেখে নিলেন তো, খুব সহজে কিভাবে মিষ্টি কুমড়ার ভিন্নধর্মী একটি রেসিপি তৈরি করা যায়! এটি গরম ভাত কিংবা রুটির সাথে দারুণ মানিয়ে যাবে। ফোঁড়নের স্বাদ এই রেসিপিতে ভিন্নমাত্রা যোগ করে। একবার ট্রাই করেই দেখুন, পরিবারের সবাই এবার চেটেপুটে কুমড়ার কারি খাবে!

 

ছবি- সংগৃহীত: অর্চনাসকিচেন.কম

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া
ত্বকের যত্ন

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় টানাটানি কেন? কিন্তু আমরা অনেকেই জানিনা সাধারণ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

কুমড়া ভাজি
২০ মিনিটের রান্না

কুমড়া ভাজি

ভিটামিন-এ সমৃদ্ধ গ্রীষ্মকালীন সবজিগুলোর মধ্যে কুমড়া একটি। কুমড়া দিয়ে মিষ্টি-ঝাল দুধরনের ডিসই বানানো যায়। অনেক স্বাস্থ্যকর খাদ্য এই কুমড়া। আজ আমরা মজাদ...

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

আরও পড়ুন

ফিশ আচারি কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ আচারি কাবাব

বিকেলের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে। তার উপর সেটি যদি হয় আচারের স্বাদে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ একদম ঠিক শু...

ফোড়নের স্বাদে মিষ্টি কুমড়া
৩০ মিনিটের রান্না

ফোড়নের স্বাদে মিষ্টি কুমড়া

সাধারণ মিষ্টি কুমড়ার স্বাদ বাড়িয়ে তুলতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন পড়ে না। অল্প পাঁচফোড়নই কিন্তু যথেষ্ট! খুব সহজ ফোড়নের স্বাদে মিষ্টি কুমড়া রেসিপিটি দ...

মাংস কুমড়ার বড়া
২০ মিনিটের রান্না

মাংস কুমড়ার বড়া

কুমড়া রান্না, ভাজি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কুমড়ার বড়া! কি শুনে চমকে গেলেন? না চমকাবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার মাংস কুমড়ার বড়া...

কিমা দিয়ে মিষ্টি কুমড়ার সবজি
৩০ মিনিটের রান্না

কিমা দিয়ে মিষ্টি কুমড়ার সবজি

মিষ্টি কুমড়া সবজিটি আমার ভীষণ প্রিয়! এই তরকারি ভাতের সাথে কিংবা রুটির সাথে একটু লেবুর রস চিপে খেতে ভীষণ মজার, অফিসের লাঞ্চ বক্স এর জন্য প্রায়ই এই সবজি...

আচারি ফুলকপি
২০ মিনিটের রান্না

আচারি ফুলকপি

আমরা আপনাদের আজকে আচারি ফুলকপি তৈরির পদ্ধতি জানাবো। এই তরকারিটিতে ঝোল হয় না, কিছুটা মাখা মসলার হয় তাই রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে দারুণ...

…