আচারি ফুলকপি

sub-editor · Oct 04, 2017 · 1 min read

আচারি ফুলকপি

আমরা আপনাদের আজকে আচারি ফুলকপি তৈরির পদ্ধতি জানাবো। এই তরকারিটিতে ঝোল হয় না, কিছুটা মাখা মসলার হয় তাই রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে দারুণ মানিয়ে যায়! চলুন শিখে নেই, আচারি ফুলকপি তৈরির পুরো প্রণালী।

আচারি ফুলকপি তৈরির পদ্ধতি  

উপকরণ

  • ফুলকপি বড় সাইজ এর টুকরা করা- ১ টি
  • পেঁয়াজ কুঁচি-  ২ টেবল চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • আদা বাটা- ১ চা চামচ
  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • সরিষা আস্ত- ১/২ চা চামচ
  • আস্ত জিরা- ১/২ চা চামচ
  • মেথি দানা- ১/৪ চা চামচ
  • মৌরি- ১/২ চা চামচ
  • কালোজিরা- ১/৪ চা চামচ
  • হিং- ১/৪ চা চামচ
  • টক দই- ৩/৪ কাপ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • সরিষার তেল- ২ টেবিল চামচ
  • ধনিয়া পাতা কুঁচি- অল্প
  • কাঁচামরিচ ফালি- কয়েকটি

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে প্যানে তেল দিয়ে খুব হালকা করে গরম করে এতে একেএকে সরিষা, মেথিদানা, মৌরি, কালোজিরা, হিং দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুঁচি দিয়ে দিন।

২) একটু বাদামি হলে বাটা মসলা ও হলুদ গুঁড়া দিয়ে একদম অল্প পানি দিয়ে কষিয়ে নিন।

৩) এখন এতে ফুলকপির টুকরা স্বাদমতো লবণ, কাঁচামরিচ ফালি, টকদই দিয়ে আরেকটু নাড়াচাড়া করে কম আঁচে ঢাকনা লাগিয়ে রান্না করুন ফুলকপি সিদ্ধ হবার আগে পর্যন্ত।

৪) এবার নামিয়ে ধনিয়া পাতা কুঁচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন আচারি ফুলকপি!

খুবই সুস্বাদু এই আচারি ফুলকপি রান্না করাও খুবই সহজ। আজই রান্না করুন এবং উপভোগ করুন মজাদার এই ডিশটি।

 

রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরি

ছবি- সংগৃহীত: সাজগোজ; পরশমনি.ব্লগস্পট.কম

সম্পর্কিত লেখা

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

আচারি কুমড়া
৩০ মিনিটের রান্না

আচারি কুমড়া

মিষ্টি কুমড়া ভাত কিংবা রুটি যেকোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে! এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ বিভিন্ন পুষ্টিগুণ আছে। ভাজি, ভর্তা কিং...

ফিশ আচারি কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ আচারি কাবাব

বিকেলের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে। তার উপর সেটি যদি হয় আচারের স্বাদে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ একদম ঠিক শু...

ফুলকপি পোলাও
মেহমানদারী

ফুলকপি পোলাও

ফুলকপি এসেছে বাজারে আগেই। বিভিন্নভাবেই ফুলকপি রান্না করে খাওয়া হচ্ছে। আর পোলাও খেতে কার না ভালো লাগে! এই গরমে তাই বানিয়ে ফেলুন মজাদার ফুলকপি পোলাও। উ...

আরও পড়ুন

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

গরুর গোশত আচারি | ভিন্ন মাত্রায় হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর গোশত আচারি | ভিন্ন মাত্রায় হোক মেহমানদারী

গরুর মাংসের সব পদতো রান্না করেই ফেলেছেন ! নতুন কিছু করার জন্য মন ছোঁক ছোঁক করছে ? তাহলে গরুর গোশত আচারি বা আচারি মাংসটা একবার চেষ্টা করে দেখুন। যেকোন...

আচারি আলু
১ ঘণ্টার রান্না

আচারি আলু

আজ বিকেলের নাস্তার জন্য একটা পারফেক্ট আইটেম আচারি আলুর রেসিপি শেয়ার করলাম যা কিনা পরোটা কিংবা নানের সাথে খেতে দারুণ লাগে। আর হ্যাঁ, সাথে এক কাপ মসলা চ...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

আচারি সবজি
২০ মিনিটের রান্না

আচারি সবজি

আমাদের দেশে ঘরে ঘরে মায়েদের সাধারণ একটা সমস্যা হলো পরিবারের সদস্যরা তেমন একটা সবজি খেতে পছন্দ করে না। ফলে সবজি খাওয়াতে এক প্রকার হিমশিম খেতে হয় বলতে প...

মজাদার ফুলকপির কাটলেট এর রেসিপি বানিয়ে নিন খুব সহজেই
৩০ মিনিটের রান্না

মজাদার ফুলকপির কাটলেট এর রেসিপি বানিয়ে নিন খুব সহজেই

শীতের সবজি হিসেবে ফুলকপি সবারই পছন্দের। এই ফুলকপি দিয়ে যেকোনো তরকারি রান্নার পাশাপাশি অনেকে মজাদার নাস্তার আইটেমও বানানো যায়। আজকে শেয়ার করছি মজাদার ফ...

…