চালের রুটি

শিফাত আরা সঞ্চা · Apr 18, 2019 · 1 min read

চালের রুটি

শবে বরাততো চলেই এলো। চালের রুটি ছাড়া যেন আমাদের শবে বরাত হয়ই না। সবাই মিলে মিশে কী খুশিতে রুটি বানায় সেদিন! তবে মাঝে মাঝে ঝামেলাও হতে দেখা যায়। আর সেই ঝামেলাটি হলো- রুটি ঠিকমতো কাই না হওয়া। ঠিকমতো যদি রুটি কাই না করা হয়, তবে চালের রুটি ভালোও হয় না। পরে দেখা যায় শক্ত রুটি সবাই চিবিয়ে দাঁত ব্যথা করে ফেলেছে। তাহলে চলুন, আজ আমরা পারফেক্ট চালের রুটি কী করে করতে হয়, তাই জেনে নেই!

চালের রুটি বানানোর নিয়ম

উপকরণ

  • চালের গুঁড়া- ১.৫ কাপ
  • লবণ- পরিমাণমতো
  • পানি- পরিমাণমতো

প্রণালী

১. প্রথমে একটি হাড়ি চুলায় দিয়ে তাতে পৌনে ২ কাপ পানি নিয়ে গরম করতে হবে।

২. পানি ফুটে আসলে এতে সামান্য লবণ দিয়ে দিন।

৩. এবার এতে ১.৫ কাপ চালের গুঁড়া দিয়ে দিন ও ৫ মিনিট মৃদু আঁচে জ্বাল দিয়ে ঢেকে রাখুন। ঢেকে রাখলে চালের গুঁড়া ভালোমতো সেদ্ধ হয়ে যাবে।

৪. ৫ মিনিট ঢেকে রাখার পর চুলা থেকে নামিয়ে তারপর কাঠের খুনতি বা কাঠি দিয়ে ভালোমতো নাড়ুন। যদি দরকার হয়, তবে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। এই অবস্থায় ১০ মিনিট রেখে দিন হালকা ঠাণ্ডা হবার জন্য। খুব বেশি দেরি করা যাবে না। কারণ, গরম গরমই ভালোমতো মথে কাই করতে হবে। যত ভালোভাবে কাই হবে তত ভালো রুটি হবে।

৫. এবার রুটি বানানোর জন্য লম্বা করে রোলের মতন খামির করে ছোট ছোট টুকরা করে নিন।

৬. এই চালের আটার টুকরাগুলো গোল বল বানিয়ে তারপর ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

৭. এবার পাতলা পাতলা করে রুটি বানিয়ে ফেলুন।

৮. অপর দিকে চুলায় তাওয়া দিন গরম হতে ও গরম হয়ে গেলে বেলে নেয়া রুটি তাওয়াতে সেকে নিন!

 

ব্যস! হয়ে গেল আপনার পারফেক্ট চালের রুটি তৈরি! গরম গরম পরিবেশন করুন ঝাল ঝাল গরুর মাংস বা মুরগির মাংসের সাথে!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!
ত্বকের যত্ন

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!

চালের গুঁড়া বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে এর আর কোন কাজ নেই, এমন ভাবাটা বড় ভুল। স্কিনের পরিচর্যায় চালের গুঁড়া খুবই কাজের জিনিস। দিন শ...

বসনিয়ান রুটি!
চা – নাস্তা

বসনিয়ান রুটি!

আমরা সাধারণত আটা রুটি, চালের রুটি ও নান রুটির সাথে সুপরিচিত। কিন্তু এই রুটিগুলো বাদেও আরেকটি রুটি আছে যার নাম বসনিয়ান রুটি। সাধারণত বসনিয়ানরা এই রুটিট...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

ছিটা রুটি বানানোর পারফেক্ট রেসিপি!
চা – নাস্তা

ছিটা রুটি বানানোর পারফেক্ট রেসিপি!

গোলাকার পুরু রুটি খেয়ে আমরা অভ্যস্ত। শীতকালে হাঁস ভুনা দিয়ে গরম গরম ছিটা রুটি খেতে দারুণ লাগে, তাই না? তাই এবার এই ছিটা রুটির রেসিপি আপনাদের সাথে শেয়া...

আরও পড়ুন

চালধোয়া পানি ব্যবহারে হবে ত্বকের সৌন্দর্য ও কোমলতা বৃদ্ধি!
ত্বকের যত্ন

চালধোয়া পানি ব্যবহারে হবে ত্বকের সৌন্দর্য ও কোমলতা বৃদ্ধি!

আপনি কি কখনও মুখে চালধোয়া পানি ব্যবহার করেছেন? যদি উত্তরটি হয় না তবে আমি বলব আসলেই আপনি অনেক কিছু মিস করেছেন। চালধোয়া পানির উপকারিতা এত বেশি যা আপনি শ...

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা
চা – নাস্তা

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা

আমি রেসিপি লিখতে লিখতে সত্যি কাহিল হয়ে গিয়েছি। এত বড় একটা প্রজেক্ট আমি কীভাবে সফল করলাম ভাবতেই অবাক লাগে । তবে আমার ২ ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিল। আমি জা...

ভেজিটেবল লাসানিয়া | বাড়তি রুটি দিয়েই তৈরি করুন মজাদার রেসিপিটি!
রেসিপি

ভেজিটেবল লাসানিয়া | বাড়তি রুটি দিয়েই তৈরি করুন মজাদার রেসিপিটি!

আগের দিনের বেঁচে যাওয়া রুটি দিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না? আমাদের অনেকের বাসাতে অনেক সময়ই বাড়তি রুটি ফ্রিজে থেকে যায়, যা দিয়ে পরে আর কিছু বানানো হয় না...

বাড়তি ওজন কমাতে চান?
ফিটনেস

বাড়তি ওজন কমাতে চান?

সামনে আপনার বিয়ে বা এনগেজমেন্ট? আধুনিক জগতের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? ভারী স্বাস্থ্য অথচ ডিজাইনার ড্রেস পরার শখ ষোল আনা? ফ্রেন্ড সার্কেলে...

…