বসনিয়ান রুটি!

ফারিন · Apr 19, 2014 · 1 min read

বসনিয়ান রুটি!

আমরা সাধারণত আটা রুটি, চালের রুটি ও নান রুটির সাথে সুপরিচিত। কিন্তু এই রুটিগুলো বাদেও আরেকটি রুটি আছে যার নাম বসনিয়ান রুটি। সাধারণত বসনিয়ানরা এই রুটিটি বানিয়ে থাকেন বলেই এর নামকরণটি এমন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই ভিন্নধর্মী রেসিপিটি।

বসনিয়ান রুটি

উপকরণ

১. ময়দা- ৩ কাপ

২. ইস্ট- ১ টেবিল চামচ

৩. গরম দুধ- ১ কাপ

৪. ডিম- ১ টি

৫. তেল অথবা মাখন(গলিয়ে নেয়া) - ৫ টেবিল চামচ

৬. চিনি- ২ টেবিল চামচ

৭. গুঁড়ো দুধ- ২ টেবিল চামচ (ঐচ্ছিক)

৮. লবণ-১ চা চামচ অথবা  স্বাদ অনুযায়ী

৯. তেল- ডুবো তেলে ভাঁজার জন্য

প্রস্তুত প্রণালী

১. একটি বড় বাটিতে ইস্ট নিয়ে তাতে গরম দুধ ও এক চিমটি লবণ যোগ করুন এবং ইস্ট দুধে দ্রবীভূত না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ১০ মিনিটের জন্য রেখে দিন।

২. এরপর তেল, চিনি, লবণ, গুঁড়ো দুধ যোগ করুন এবং নেড়ে ভালো ভাবে মিশিয়ে নিন।

৩. এখন ধীরে ধীরে অল্প অল্প পরিমাণে ময়দা মিশ্রণে যোগ করুন এবং মেশাতে থাকুন। ডো তৈরি না হওয়া পর্যন্ত ময়দা যোগ করুন। ডো বেশি নরম মনে হলে প্রয়োজন মত ময়দা যোগ করে নিন। ডো  তৈরি হয়ে গেলে ১ ঘণ্টার জন্য ঢেকে কোন উষ্ণ জায়গায় রেখে দিন। ১ ঘণ্টায়ই ডো এর পরিমাণ প্রায় দিগুন হয়ে যাবে। ডো আবার ময়ান করে নিন।

৪. এবার ডো থেকে বলের মত ছোট ছোট অংশ নিয়ে মোটা করে রুটির মত বেলে নিন। বেলার আগে রোলিং বোর্ডে অল্প ময়দা ছিটিয়ে নিন। রুটিগুলো একটির উপর আরেকটি না রেখে আলাদা আলাদা রাখুন। রুটি বেলা হয়ে গেলে ১০-১৫ মিনিটের জন্য ঢেকে রাখুন।

৫. এবার একটি কড়াইয়ে তেল নিন এবং তেল যথেষ্ট পরিমাণে গরম হলে একটি একটি করে রুটি নিয়ে ডুবো তেলে ভাজুন। রুটি ভাজার সময় চামচ দিয়ে আস্তে আস্তে চাপ দিন, যতক্ষণ না রুটিটি ফুলে ওঠে। রুটির এক দিক ভাজা হয়ে গেলে উলটিয়ে দিন এবং ৪-৫ সেকেন্ড অপেক্ষা করে কড়াই থেকে নামিয়ে ফেলুন। খেয়াল রাখতে হবে যাতে রুটি বেশিক্ষণ ভাজা না হয়। রুটির রঙ সাদা থাকতে হবে। রুটি টিস্যু পেপার এর ওপর উঠিয়ে রাখুন যাতে রুটিতে অতিরিক্ত তেল আর না থাকে। সব রুটি এভাবে ভেঁজে নিন এবং উপভোগ করুন কোন বিফ কারি অথবা তন্দুরি চিকেনের সাথে।

ছবি - সংগৃহীত: পিনটারেস্ট.কম

সম্পর্কিত লেখা

চালের রুটি
চা – নাস্তা

চালের রুটি

শবে বরাততো চলেই এলো। চালের রুটি ছাড়া যেন আমাদের শবে বরাত হয়ই না। সবাই মিলে মিশে কী খুশিতে রুটি বানায় সেদিন! তবে মাঝে মাঝে ঝামেলাও হতে দেখা যায়। আর সেই...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

চুলায় তৈরি করুন সুস্বাদু নানরুটি
চা – নাস্তা

চুলায় তৈরি করুন সুস্বাদু নানরুটি

খাবার সময় একটু ভিন্ন স্বাদ পেতে কার না মন চায় বলুন। শীতের রাতে গরম গরম সবজি বা মাংসের তরকারির সাথে রুটি পরোটা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। বিশেষ করে ন...

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা
চা – নাস্তা

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা

আমি রেসিপি লিখতে লিখতে সত্যি কাহিল হয়ে গিয়েছি। এত বড় একটা প্রজেক্ট আমি কীভাবে সফল করলাম ভাবতেই অবাক লাগে । তবে আমার ২ ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিল। আমি জা...

আরও পড়ুন

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

ছিটা রুটি বানানোর পারফেক্ট রেসিপি!
চা – নাস্তা

ছিটা রুটি বানানোর পারফেক্ট রেসিপি!

গোলাকার পুরু রুটি খেয়ে আমরা অভ্যস্ত। শীতকালে হাঁস ভুনা দিয়ে গরম গরম ছিটা রুটি খেতে দারুণ লাগে, তাই না? তাই এবার এই ছিটা রুটির রেসিপি আপনাদের সাথে শেয়া...

একই উপায়ে ৪ ধরণের বান
বেকিং

একই উপায়ে ৪ ধরণের বান

নিত্যদিনের খাবারে পাউরুটি থাকে না এমন পরিবার পাওয়া মুশকিল। ব্রেকফাস্ট এ , বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাশতায় পাউরুটি বা পাউরুটি থেকে তৈরি স্যান্ডউইচ...

চকলেট পিনহুইল কুকি
বেকিং

চকলেট পিনহুইল কুকি

চা কফির আড্ডায় মজাদার কুকিজ কে না পছন্দ করেন? আর সেটা যদি হয় বাসায় তৈরি, তবে তো কথাই নেই। আমরা আজকে আপনাদের একটি ভিন্ন ধাঁচের কুকি চকলেট পিনহুইল কুকি...

…