একই উপায়ে ৪ ধরণের বান

sub-editor · Aug 26, 2017 · 1 min read

একই উপায়ে ৪ ধরণের বান

নিত্যদিনের খাবারে পাউরুটি থাকে না এমন পরিবার পাওয়া মুশকিল। ব্রেকফাস্ট এ , বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাশতায় পাউরুটি বা পাউরুটি থেকে তৈরি স্যান্ডউইচ, জ্যামরোল ইত্যাদি অনেক কিছুই রাখা যায়। বাজারে সবসময় পাওয়া গেলেও পুষ্টিগুণ সম্পন্ন এবং স্বাস্থ্যকর কিনা, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বাসায় সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়ে অল্প সময়েই বানিয়ে ফেলা যায় এবং বাইরের তুলনায় স্বাদও ভালো হয়। আসুন তাহলে দেখে নিই, ঘরে বসেই কীভাবে ইয়াম্মি সফট পাউরুটি বানিয়ে ফেলবেন।

উপকরণ
  • ময়দা – ৪ কাপ
  • গুঁড়াদুধ – ২ টেবিল চামচ
  • চিনি – ৪ টেবিল চামচ
  • ইস্ট – ২ টেবিল চামচ
  • ডিম – ২ টি
  • লবন – পরিমান মতো
  • সয়াবিন তেল – ৩ টেবিল চামচ
  • পানি – মাখানোর জন্য পরিমান মতো
[picture]

প্রণালী

ময়দা, দুধ, চিনি, ইস্ট, লবন, ডিম একত্রে খুব ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। অল্প অল্প করে হাতের তালুতে পানি নিয়ে মাখাতে হবে। খুব বেশি পানি নেয়া যাবে না, ডো নরম হয়ে গেলে সমস্যা। ১০-১৫ মিনিট পরে হাতের তালুতে একটু করে তেল নিয়ে মাখাতে হবে। এভাবে পুরোটা তেল দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে একটি স্টিল অথবা অ্যালুমিনিয়াম পাত্রে ডো-টা রাখতে হবে। এরপর পাত্রটি ঢেকে গরম জায়গায় রাখতে হবে, যেমন- চুলার পাশে গরম জায়গায় রাখা যায়। ১ ঘণ্টা পর দেখা যাবে ডো ফুলে উঠেছে। এবার একে বিভিন্ন আকৃতি করা যাবে। এবার ডাইজ এ ডো রেখে নিচের তাপমাত্রায় ইলেকট্রিক ওভেনে বেক করতে হবে। [picture] পাউরুটির জন্য

পাউরুটির ডাইজ এ তেল ব্রাশ করে নিতে হবে। ডো রেখে ১৮০ ডিগ্রী ফারেনহাইট এ সেকেন্ড লেবেল এ ( উপর থেকে দ্বিতীয় তাকে) ৩০-৩৫ মিনিট বেক করতে হবে।

বার্গার বান এর জন্য

ডো নিয়ে গোল গোল করে বান শেইপ এ বেকিং ট্রে-তে রাখতে হবে। ডিম ফেটিয়ে বান এর উপর ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে হবে। ১৮০ ডিগ্রী ফারেনহাইট এ সেকেন্ড লেবেল এ ১২ মিনিট বেক করতে হবে।

পিৎজ্জা ব্রেড এর জন্য

পিৎজ্জা প্যান এ ডো রেখে এর উপর রান্না করা পিৎজ্জা মিট দিতে হবে। ইচ্ছে মতো সালাদ, চিজ দিয়ে সাজাতে পারেন। ১৮০ ডিগ্রী ফারেনহাইট এ সেকেন্ড লেবেল এ ১২-১৫ মিনিট বেক করতে হবে।

মিট ব্রেড এর জন্য

ডো নিয়ে গোল গোল করে বান শেইপ করে এর মধ্যে রান্না করা কিমা দিয়ে চারপাশ বান দিয়ে আটকে দিতে হবে। বেক ট্রে-তে তেল ব্রাশ করে রাখতে হবে। বান এর উপর ডিম ব্রাশ করতে হবে। ১৮০ ডিগ্রী ফারেনহাইট এ সেকেন্ড লেবেল এ ১২ মিনিট বেক করতে হবে।

এভাবে ইচ্ছে মতো তৈরি করে ফেলতে পারেন এই জাতীয় খাবারগুলো। আজকের মতো এ পর্যন্তই । অবশ্যই জানাবেন কেমন হয়েছে।

ছবি - ল্যান্ড ও মম ডট কম রেসিপি – সানজিদা মীম

সম্পর্কিত লেখা

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

মজাদার চিকেন পিৎজ্জা
বেকিং

মজাদার চিকেন পিৎজ্জা

পিৎজ্জা খেতে আমরা প্রায়ই রেস্টুরেন্টে ঢুঁ মারি। কিন্তু খুব সহজেই বাড়িতে বসে পরিবার নিয়ে খেতে পারেন মজাদার এই চিকেন পিৎজ্জা। চলুন দেখে নেই কিভাবে তৈরি...

চকলেট পিনহুইল কুকি
বেকিং

চকলেট পিনহুইল কুকি

চা কফির আড্ডায় মজাদার কুকিজ কে না পছন্দ করেন? আর সেটা যদি হয় বাসায় তৈরি, তবে তো কথাই নেই। আমরা আজকে আপনাদের একটি ভিন্ন ধাঁচের কুকি চকলেট পিনহুইল কুকি...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

আরও পড়ুন

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

ফুচকা বানানোর সবচেয়ে সহজ রেসিপি!
চা – নাস্তা

ফুচকা বানানোর সবচেয়ে সহজ রেসিপি!

ফুচকা বাঙালিদের প্রিয় খাবার, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আসলে! বাসাতেই খুব সহজে ফুচকা বানিয়ে নেওয়া যায়। আর এর সাথে আলু মাখানো, বুটের ডাল আর একটু ত...

স্টিম বান!
চা – নাস্তা

স্টিম বান!

স্টিম বান! নতুন কিছু ট্রাই করার মজাই আলাদা। সব সময় তো ওভেনে বান বানিয়ে অভ্যস্ত এবার না হয় চুলায় স্টিম বান তৈরি করে দেখুন। উপকরণ বান তৈরিতে...

বিকেলে গরম গরম চায়ের সাথে মুচমুচে ক্রয়জ্যান্ট!
বেকিং

বিকেলে গরম গরম চায়ের সাথে মুচমুচে ক্রয়জ্যান্ট!

বিকেলে চায়ের সাথে একটু "টা" না হলে কি জমে বলুন! বিকেলে গরম গরম চায়ের সাথে ক্রোশিয়েন্ট ( ফ্রেঞ্চ উচ্চারণ কঁছা) খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ মজাদার এ...

পাউরুটি পিজ্জা
রেসিপি

পাউরুটি পিজ্জা

এইতো কিছুদিন আগেও রেস্টুরেন্টে পরিবার, বন্ধু বা কলিগদের সাথে আড্ডা দিতে দিতে চা, কফি বা ফাস্টফুড খাওয়াটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা! হোম কোয়ারেন্টাইনে থ...

চা – নাস্তা

বীফ কলিজা শিঙ্গাড়া

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা। উপকরণ শিঙ্গাড়া...

…