বিকেলে গরম গরম চায়ের সাথে মুচমুচে ক্রয়জ্যান্ট!

sub-editor · Mar 24, 2016 · 1 min read

বিকেলে গরম গরম চায়ের সাথে মুচমুচে ক্রয়জ্যান্ট!

বিকেলে চায়ের সাথে একটু "টা" না হলে কি জমে বলুন!  বিকেলে গরম গরম চায়ের সাথে ক্রোশিয়েন্ট ( ফ্রেঞ্চ উচ্চারণ কঁছা)  খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ মজাদার এই স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম।তবে চলুন দেখে নেয়া যাক,দারুণ মুচমুচে  ক্রোশিয়েন্টের  পুরো রিসিপি।

[picture]

উপকরণ

  • ময়দা - ২ কাপ
  • লবন - ১/২ চা চামচ
  • চিনি - ১ চা চামচ
  • বেকিং পাউডার - ১/৪ চা চামচ
  • মাখন - ১০০ গ্রাম
  • তেল - ২ টেবিল চামচ
  • ডিম - ১ টি ব্রাশ করার জন্য
ক্রোশিয়েন্ট কোলাজ

প্রণালী

ময়দায় লবন,চিনি,বেকিং, তেল দিয়ে ময়ান দিন। পরিমান মত পানি দিয়ে সামান্য শক্ত রুটি / পরোটার মত ডো বানিয়ে নিন। এটাকে পলিথিন এ পেচিয়ে ১/২ ঘন্টা ফ্রিজে রেখে দিন।

এবার ডোটা সামান্য ময়দা ছিটিয়ে বেলে নিন। ১/৪ ইঞ্চি মোটা করে চারকোনা করে বেলে মাঝখান এ মাখনটা গ্রেট করে বিছিয়ে দিন। দুপাশ থেকে ডো ভাজ করে মিলিয়ে দিয়ে আবার পলিথিন এ পেচিয়ে ফ্রিজে রেখে দিন। ১ ঘন্টা পর বের করে সাবধানে সামান্য ময়দা ছিটিয়ে বেলে দ্বিগুণ সাইজ করে দু'বার ভাজ করে নিন।

আবার ফ্রিজে রেখে দিন। এভাবে ৮ থেকে ১০ বার ভাজ করে করে বেলে নিতে হবে। এভাবে ডো দিয়ে পাফ পেস্ট্রি শিট বানিয়ে কয়েক দিন রেখে দেয়া যায়।

আমি আগেরদিন ডো বেলে ফ্রিজে রেখে পরের দিন বেক করেছি। বেক করার আগে বের করে আবার ও বেলে নিয়ে চারধার ছুরি দিয়ে কেটে নিয়েছি। ছবির মত করে কেটে রোল করে ক্রোশিয়েন্ট বানিয়ে নিতে হবে। ইচ্ছে করলে ক্রোশিয়েন্ট এর মাঝে সামান্য জেলি কাস্টার্ড বা পিনাট বাটার দেয়া যায়। ওভেন প্রিহিট করে নিন।

বেকিং প্যান এ সাজিয়ে দিন। ডিম ফেটিয়ে ব্রাশ করে নিন। ২৫০ডিগ্রী সেলসিয়াসে বেক করে নিন। ২০ - ২৫ মিঃ বেক করলেই সুন্দর সোনালি রঙ হলে বের করে নিন। গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন। শুভ কামনা সকলের জন্য।

ছবি ও রেসিপি - খুরশিদা রনী

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

একই উপায়ে ৪ ধরণের বান
বেকিং

একই উপায়ে ৪ ধরণের বান

নিত্যদিনের খাবারে পাউরুটি থাকে না এমন পরিবার পাওয়া মুশকিল। ব্রেকফাস্ট এ , বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাশতায় পাউরুটি বা পাউরুটি থেকে তৈরি স্যান্ডউইচ...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

চুলায় তৈরি করুন সুস্বাদু নানরুটি
চা – নাস্তা

চুলায় তৈরি করুন সুস্বাদু নানরুটি

খাবার সময় একটু ভিন্ন স্বাদ পেতে কার না মন চায় বলুন। শীতের রাতে গরম গরম সবজি বা মাংসের তরকারির সাথে রুটি পরোটা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। বিশেষ করে ন...

আরও পড়ুন

দারুণ মজাদার চিকেন পেটিস !
বেকিং

দারুণ মজাদার চিকেন পেটিস !

উপকরণ আর প্রণালী দেখে ভয় পেয়ে যাবেন না যেন! মজাদার এই চিকেন পেটিসটি তৈরি করতে একটু ধৈর্যের প্রয়োজন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় চিকেন পেটি...

চকলেট পিনহুইল কুকি
বেকিং

চকলেট পিনহুইল কুকি

চা কফির আড্ডায় মজাদার কুকিজ কে না পছন্দ করেন? আর সেটা যদি হয় বাসায় তৈরি, তবে তো কথাই নেই। আমরা আজকে আপনাদের একটি ভিন্ন ধাঁচের কুকি চকলেট পিনহুইল কুকি...

কুড়মুড়ে নিমকপাড়া
বেকিং

কুড়মুড়ে নিমকপাড়া

বাসায় কুড়মুড়ে নিমকপাড়া বানানো থাকলে বিকেলের নাস্তা নিয়ে আর ভাবতে হবে না। এক কাপ চা আর নিমকপাড়ার কম্বিনেশনটা কিন্তু ভালোই জমে। তাই আজকে আমরা আপনাদের জা...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

জেনে রাখুন ফল-সবজি সংরক্ষণের কিছু দরকারি টিপস!
রেসিপি

জেনে রাখুন ফল-সবজি সংরক্ষণের কিছু দরকারি টিপস!

এর চেয়ে বেশি কষ্টদায়ক আর কি হতে পারে যে আপনি কষ্ট করে বাজার ঘেঁটে টাটকা সবজি ফল বাসায় নিয়ে আসলেন, অথচ কিছু সময় অথবা কিছু দিন পর তা বাসি সবজি ফলে পরিণত...

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?
গৃহসজ্জা

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

বেকিং সোডা শুনলেই প্রথমে মাথায় আসে কেক, পেস্ট্রি, কুকিজ বেক করার কথা। কিন্তু রান্নার কাজ ছাড়াও এই বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় যা আমর...

…