চুলায় তৈরি করুন সুস্বাদু নানরুটি

sub-editor · Oct 23, 2016 · 1 min read

চুলায় তৈরি করুন সুস্বাদু নানরুটি

খাবার সময় একটু ভিন্ন স্বাদ পেতে কার না মন চায় বলুন। শীতের রাতে গরম গরম সবজি বা মাংসের তরকারির সাথে রুটি পরোটা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। বিশেষ করে নানরুটি হলে তো কথাই নেই। এছাড়াও রাতে বাসায় বার-বি-কিউ করা হলে এর সাথেও খাওয়া হয় নানরুটি। বাইরে রেস্টুরেন্টে খেতে গেলে কাবাব আইটেমের সাথে সকলেই নানরুটি অর্ডার দিয়ে থাকেন। কিন্তু কেমন হয় যদি ঘরেই সুস্বাদু নানরুটি তৈরি করে ফেলা যায়? চলুন তবে আজকে শিখে নিই ঘরে স্পেশাল নানরুটি তৈরির সবচাইতে সহজ পদ্ধতিটি।

 উপকরণ

  • ময়দা ৩ কাপ
  • গমের আটা ১ কাপ
  • বেকিং সোডা ১ চা চামচ
  • বেকিং পাউডার দেড় চা চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • ইস্ট ৩/৪ চা চামচ
  • দুধ ১/৪ কাপ
  • দই ১ কাপ
  • ঘি (ব্রাশ করার জন্য)
  • টপিং এর জন্য রসুন, বাদাম বা চীজ (ইচ্ছা)
[picture]

প্রণালী 

– ইস্ট, চিনি ও সামান্য হালকা গরম পানি একসাথে মিশিয়ে ৫-১০ মিনিট আলাদা করে রাখুন। এরমাঝে আটা, ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা একসাথে মিশিয়ে নিয়ে মাঝে একটু গোল জায়গা করে রাখুন। – দুধ এবং দই একসাথে ভালো করে মিশিয়ে নিন। ইস্টের মিশ্রণ একটু ফোম ধরণের হয়ে এলে তা দই ও দুধের মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং তা ময়দার মিশ্রণে গোল করে রাখা স্থানে ঢেলে দিন। – এবার রুটি বেলার মতো করে ভালো করে মিশিয়ে নরম ডো তৈরি করে ফেলুন। এরপরএকটি বাটিতে তেল/ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে ডোটি রেখে একটি পাতলা প্লাস্টিক দিয়ে বাটিটি ঢেকে একটু গরম জায়গায় রেখে দিন। – ডো ফুলে দ্বিগুণ হয়ে গেলে বুঝবেন তা রুটির জন্য তৈরি হয়ে গিয়েছে। ডো দ্বিগুণ হতে প্রায় ৩০-৪৫ মিনিট সময় নেবে। এরপর ডো টি আবার একটু মথে নিয়ে ১৬ টি ভাগে ভাগ করে নিন। – এবার একটি বেলন দিয়ে প্রতিটি ভাগের ডো ভালো করে বেলে নিন। পুরো গোল নয় একটু ডিম্বাকৃতি করে ৬ ইঞ্চি পরিমাণে বেলে নিন যার পুরুত্ব ১/৮ ইঞ্চি রাখার চেষ্টা করবেন। – এবার একটি লোহার তাওয়া চুলায় দিয়ে মাঝারি আঁচে গরম করে নিন। তাওয়া ভালোমতো গরম হয়ে এলে বেলে রাখা রুটির দুইপাশ বাটার/ঘি দিয়ে ব্রাশ করে নিন। – যদি সাধারন নানরুটি চান তবে এভাবেই তাওয়ায় দিয়ে দিন। আর যদি স্পেশাল কোনো স্বাদ চান তবে টপিংয়ে যা দিতে চান তা রুটির একপাশে একটু চাপ দিয়ে রুটির ভেতরে আটকিয়ে তাওয়ায় দিয়ে দিন। – তাওয়ার উপর ১ মিনিট রেখে দিন অথবা একটু ফুলে উঠা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। একপাশ হয়ে গেলে ওপরে আরেকটু ঘি/বাটার ব্রাশ করে উল্টে অপর পাশ ভেজে নিন। – এভাবে সব রুটি ভালো করে ভেজে নিন। ব্যস, এবার গরম গরম কাবাব, মাংস ও সবজির তরকারির সাথে মজা নিন সুস্বাদু নানরুটির।

ছবি - ইউটিউব ডট কম

রেসিপি - রাশেদ আহমেদ রাজু

সম্পর্কিত লেখা

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

বসনিয়ান রুটি!
চা – নাস্তা

বসনিয়ান রুটি!

আমরা সাধারণত আটা রুটি, চালের রুটি ও নান রুটির সাথে সুপরিচিত। কিন্তু এই রুটিগুলো বাদেও আরেকটি রুটি আছে যার নাম বসনিয়ান রুটি। সাধারণত বসনিয়ানরা এই রুটিট...

আরও পড়ুন

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

বাটার নান ও চিলি-গার্লিক নান !!!!
বেকিং

বাটার নান ও চিলি-গার্লিক নান !!!!

নান রুটি , এমনই এক খাবারের নাম যা পছন্দ নয় এমন লোক খুঁজে পাওয়া যাবেনা । আর বাসায় বানানো গেলে তো কথাই নেই। রেসিপি জানা থাকলে খুব সহজে আর অল্প সময়ে বান...

বিকেলে গরম গরম চায়ের সাথে মুচমুচে ক্রয়জ্যান্ট!
বেকিং

বিকেলে গরম গরম চায়ের সাথে মুচমুচে ক্রয়জ্যান্ট!

বিকেলে চায়ের সাথে একটু "টা" না হলে কি জমে বলুন! বিকেলে গরম গরম চায়ের সাথে ক্রোশিয়েন্ট ( ফ্রেঞ্চ উচ্চারণ কঁছা) খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ মজাদার এ...

১টি ব্রাশ সেটেই পরিপূর্ণ মেকআপ সাঁজ
রিভিউ

১টি ব্রাশ সেটেই পরিপূর্ণ মেকআপ সাঁজ

আমাদের অনেকেই হয়তো মেকআপ করছি, কিন্তু সুন্দর করে সেটা ব্লেন্ড হচ্ছে না। দেখা যাচ্ছে অনেক সময় বুঝে উঠতে পারছি না কোন ব্রাশটা চোখের কোন কর্নারে ব্যবহার...

একই উপায়ে ৪ ধরণের বান
বেকিং

একই উপায়ে ৪ ধরণের বান

নিত্যদিনের খাবারে পাউরুটি থাকে না এমন পরিবার পাওয়া মুশকিল। ব্রেকফাস্ট এ , বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাশতায় পাউরুটি বা পাউরুটি থেকে তৈরি স্যান্ডউইচ...

…