বাটার নান ও চিলি-গার্লিক নান !!!!

সাজগোজ উপ-সম্পাদক · Jul 19, 2014 · 1 min read

বাটার নান ও চিলি-গার্লিক নান !!!!

নান রুটি , এমনই এক খাবারের নাম যা পছন্দ নয় এমন লোক খুঁজে পাওয়া যাবেনা । আর বাসায় বানানো গেলে তো কথাই নেই। রেসিপি জানা থাকলে  খুব সহজে আর অল্প সময়ে বানানো যায়  বাটার নান ও চিলি-গার্লিক নান ।

ওভেন /তাওয়া তে বানাতে যা যা লাগবে :

  • ময়দা ২ কাপ
  • ইস্ট ১ চা চামচ
  • লবন ১ চা চামচ
  • চিনি ২ চা চামচ
  • বেকিং পাউডার ১ চিমটি
  • তেল ২ টেবিল চামচ
  • অল্প গরম দুধ ১/২ কাপ
  • অল্প গরম পানি ১/২ কাপ

আরো যা যা লাগবে :

  • বাটার নানের জন্য বাটার
  • চিলি-গার্লিক নানের জন্য মিহি করে কাটা কাচা মরিচ ১টি আর একদম কুঁচি  করে কাটা রসুন কোয়া ৩ টি

প্রণালী :

  • অল্প গরম দুধের সাথে ইস্ট মিশিয়ে ভালকরে নাড়ুন। যদি instant active ইস্ট হয় তাহলে সাথে সাথে ব্যবহার করা যাবে আর যদি না হয় তাহলে ১০ মিনিট ঢেকে রাখুন।
  • বড় একটা বোলে ময়দার সাথে লবন ,চিনি ,বেকিং পাউডার ,তেল ভালো ভাবে মিশিয়ে নিন।
  • ইস্ট আর দুধের মিশ্রণ টি মিশান। অল্প অল্প করে পানি যোগ করুন।
  • খুব নরম একটা স্টিকি ডো হবে ,শক্ত করে একদম ডো বানাবেন না এতে নান নরম হবে না।
  • ডো এর উপর অল্প তেল মাখিয়ে রাখুন।
  • একটা ভেজা কাপড় দিয়ে বোলটি ঢেকে গরম কোনো জায়গায় রেখে দিন।
  • ১ ঘন্টা রাখতে হবে। এর মাঝে ৪০ মিনিট পর গিয়ে ওভেন কে প্রি হিট হতে দিন অন্তত ২৫ মিনিট ,আর যে বেকিং ট্রে তে নান বানাবেন সেটাও ওভেনের ভিতরে দিয়ে রাখুন
  • ঘন্টাখানেক পর দেখবেন ডো ফুলে দিগুণ হয়ে গিয়েছে।
  • তখন সেটিতে ভালো ভাবে হাত দিয়ে ময়ান দিন।
  • ডো টি কে ৬ ভাগে ভাগ করুন।
  • খুব অল্প ময়দা দিয়ে বেলে নানের আকার দিন বা গোল করে বানান।
  • আমি ৩টি নান প্লেন করেছি ,বাকি ৩ টি তে চিলি-গার্লিক দিয়েছি।
  • এবার ওভেন থেকে ট্রে বের করে নান দিয়ে দিন ,একবারে ১ টি বা ২ টি হয়ত বানানো যাবে।
  • ৩/৪ মিনিটের মাথায় দেখবেন নান খুব সুন্দর ফুলে উঠছে আর উপরে হালকা বাদামী রং আসছে ,এইপর্যায়ে ওভেন খুলে নান উল্টে দিন ৪০ সেকেন্ডের জন্য।
  • ব্যাস হয়ে গেল মজাদার নান ,বাটার নান করতে চাইলে গরম গরম নানের উপর বাটার ব্রাশ করে দিন।

** ওভেন প্রিহীটের জন্য ওভেনকে সবচে হাই হিটে রাখুন তাওয়া তে যারা করবেন : তাওয়া গরম করে নিন। নান দিন ,মাঝারি আছে ভাজুন , নান এ কোনো চামচ দিয়ে নাড়বেন না ,যখন দেখবেন নানের উপরটা সুন্দর বাবল হচ্ছে হখন নানটি উল্টে দিন। হালকা বাদামী রং হলে নামিয়ে ফেলুন।

 

রেসিপিঃ শাহনাজ শিমুল রহমান।

ছবিঃ সিম্পল কুকিং এন্ড বিউটি টিপস ।

সম্পর্কিত লেখা

চুলায় তৈরি গার্লিক নান!
রেসিপি

চুলায় তৈরি গার্লিক নান!

বিভিন্ন রকম নানের মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ গার্লিক নান! আমার মতো অনেকেই আছে যারা রেস্টুরেন্টে গেলে গার্লিক নান অর্ডার করবেই। কাবাব, গ্রিল কিংবা বা...

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

আরও পড়ুন

নান খাতাই
বেকিং

নান খাতাই

নান খাতাই আফগানের একটি জনপ্রিয় বেকারি আইটেমের নাম। পাকিস্তান এবং ইন্ডিয়া-তেও খুব পরিচিত। কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় এবং খেতেও খুব ভা...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

চুলায় তৈরি করুন সুস্বাদু নানরুটি
চা – নাস্তা

চুলায় তৈরি করুন সুস্বাদু নানরুটি

খাবার সময় একটু ভিন্ন স্বাদ পেতে কার না মন চায় বলুন। শীতের রাতে গরম গরম সবজি বা মাংসের তরকারির সাথে রুটি পরোটা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। বিশেষ করে ন...

…