কুড়মুড়ে নিমকপাড়া

ফারিন · Jun 30, 2014 · 1 min read

কুড়মুড়ে নিমকপাড়া

বাসায় কুড়মুড়ে নিমকপাড়া বানানো থাকলে বিকেলের নাস্তা নিয়ে আর ভাবতে হবে না। এক কাপ চা আর নিমকপাড়ার কম্বিনেশনটা কিন্তু ভালোই জমে। তাই আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে বাসায় নিজ হাতে বানাতে পারবেন এই স্ন্যাক্স আইটেমটি। তো চলুন জেনে নেই কুড়মুড়ে নিমকপাড়া তৈরির সহজ পদ্ধতি।

কুড়মুড়ে নিমকপাড়া তৈরির পদ্ধতি 

উপকরণ

  • আটা- ১.৫ কাপ
  • ময়দা- ১/২ কাপ
  • বেকিং পাউডার- ১/২ চা চামচ
  • ঘি- ১/২ কাপ
  • লবণ- পরিমাণমতো
  • ধনে গুঁড়ো- ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে একটি পাত্রে আটা, ময়দা ও বেকিং পাউডার ভালো করে মেশান।

২) এবার ঘি দিয়ে আঙ্গুলের মাথা দিয়ে ভালোভাবে ঘষে মেশান। এতে মিশ্রণটির ছাড়া ছাড়া টুকরো তৈরি হবে।

৩) এবার লবণ ও ধনেগুঁড়ো মেশাতে হবে।

৪) তারপর পর্যাপ্ত পরিমাণে ঠাণ্ডা পানি যোগ করে শক্ত ডো তৈরি করুন এবং কিছুক্ষণ ঢেকে রেখে দিন।

৫) এবার ওভেন ২০০ ডিগ্রি সে. তাপমাত্রায় উত্তপ্ত হতে দিন।

৬) এখন কিছু ময়দা ছিটিয়ে ডো-টি ১/২ সেন্টিমিটার পুরুত্বে বেলে নিন।

৭) এবার একটি বেকিং ট্রেতে হালকা করে তেল মেখে নিন ও ময়দা ছিটিয়ে নিন।

৮) বেলে রাখা ডো-টি ছোট অথবা মাঝারি করে আপনার পছন্দমতো যেকোনো আকৃতিতে কেটে নিয়ে বেকিং ট্রেতে নিন এবং পূর্বে ২০০ ডিগ্রি সে. তাপমাত্রায় উত্তপ্ত করে রাখা ওভেনে ১৫ থেকে ২০ মিনিটের জন্য বেক করুন।

হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে এয়ারটাইট বাক্সে সংরক্ষণ করুন। এভাবে বাসায় বসেই খুব সহজে তৈরি করতে পারেন এই স্ন্যাক্সটি।

 

ছবি- সংগৃহীত: অসামকুইজিন.কম

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?
গৃহসজ্জা

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

বেকিং সোডা শুনলেই প্রথমে মাথায় আসে কেক, পেস্ট্রি, কুকিজ বেক করার কথা। কিন্তু রান্নার কাজ ছাড়াও এই বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় যা আমর...

বিকেলে গরম গরম চায়ের সাথে মুচমুচে ক্রয়জ্যান্ট!
বেকিং

বিকেলে গরম গরম চায়ের সাথে মুচমুচে ক্রয়জ্যান্ট!

বিকেলে চায়ের সাথে একটু "টা" না হলে কি জমে বলুন! বিকেলে গরম গরম চায়ের সাথে ক্রোশিয়েন্ট ( ফ্রেঞ্চ উচ্চারণ কঁছা) খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ মজাদার এ...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

আরও পড়ুন

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার
বিউটি টিপস

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার

রান্নাঘরে যাদের আসা-যাওয়া আছে, তারা বেকিং সোডার সাথে পরিচয় থাকার কথা। বেকিং সোডা যাকে আমরা সাধারণত খাবার সোডা বলে থাকি । রসায়নে এই যৌগটির নাম সোডিয...

চুলায় তৈরি করুন সুস্বাদু নানরুটি
চা – নাস্তা

চুলায় তৈরি করুন সুস্বাদু নানরুটি

খাবার সময় একটু ভিন্ন স্বাদ পেতে কার না মন চায় বলুন। শীতের রাতে গরম গরম সবজি বা মাংসের তরকারির সাথে রুটি পরোটা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। বিশেষ করে ন...

মেকআপ বেকিং | লং লাস্টিং ও স্মুথ বেইজ মেকআপের সিক্রেট!
বেইজ মেকআপ

মেকআপ বেকিং | লং লাস্টিং ও স্মুথ বেইজ মেকআপের সিক্রেট!

কেক বা পিজ্জা বেকিং এর কথা বলছি না! বলছি, মেকআপ বেকিং এর কথা। যারা জানেন না মেকআপ বেকিং কী, তাদের কাছে একটু অন্যরকমই লাগবে শুনতে। মেকআপ বেকিং হচ্ছে মে...

বসনিয়ান রুটি!
চা – নাস্তা

বসনিয়ান রুটি!

আমরা সাধারণত আটা রুটি, চালের রুটি ও নান রুটির সাথে সুপরিচিত। কিন্তু এই রুটিগুলো বাদেও আরেকটি রুটি আছে যার নাম বসনিয়ান রুটি। সাধারণত বসনিয়ানরা এই রুটিট...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

…