কোরবানির ইদে হাতের যত্ন

sub-editor · Aug 19, 2018 · 1 min read

কোরবানির ইদে হাতের যত্ন

দরজায় কড়া নাড়ছে পবিত্র ইদ-উল-আযহা। যেকোনো উৎসবে কাজের ঝামেলা লেগেই থাকে। কিন্তু এই  ইদ-এ ধকলটা একটু বেশিই যায় হাতের ওপর দিয়ে। মাংস কাটা, ধোয়া, সেগুলো ঠিক মত গুছিয়ে রাখা, সবার মাঝে বিতরণ করা- এসব করতেই দিন পার হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে তো সন্ধ্যা গড়িয়ে রাতও হয়ে যায়। সারা দিন ভেজা হাত, তারপর কাটাকাটির ঝামেলা শেষে হাত হয়ে যায় প্রচণ্ড রুক্ষ। অনেকের হাতে তো দাগ ও পড়ে যায়। এইভাবে কি আর পরের দিন দাওয়াতে যাওয়া চলে। রুক্ষ শুষ্ক হাতকে নিমেষেই কিভাবে ঠিকঠাক করে নেবেন চলুন জেনে নেই।

[picture]

 

এই ইদে যেহেতু কাজের ঝামেলা বেশি, তাই ইদের আগেই নখ ছোট করে কেটে নেয়াই সবচেয়ে ভালো। আর আমার মতে এই ইদে চাঁদ রাতে মেহেদি না দিয়ে বরং ইদের দিন রাতে মেহেদি দেয়াই ভালো।

এবার আসি, কাজের শেষে হাতের যত্নে। এই প্যাক তৈরির উপকরণগুলো আগেই গুছিয়ে রাখুন তাতে ঝামেলা কম হবে। প্রথমেই  চটজলদি হাত এক্সফলিয়েট করার আরও কয়েকটি সহজ উপায় বলে দিচ্ছি-

  • অলিভ অয়েল ও চিনির মিশ্রণ বানিয়ে নিয়ে, সেটা দিয়ে হাতে ভালো করে ঘষে নিয়ে, তারপর সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন।
  • আমাদের অনেকের বাসাতেই ওটমিল থাকে এখন। একটু খানি ওটস দুধে ভিজিয়ে নিয়ে সেটা হাতে ঘষে নিতে পারেন। অল্প সময়ে ভালো কাজ দেবে।
  • আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে বেকিং সোডার মিশ্রণ। পানিতে মিশিয়ে হাতে লাগিয়ে নিন। তারপরে ধুয়ে ভালো কোন ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
  • অনেক সময় হাতে চর্বি লেগে থাকে। সেক্ষেত্রে পানিতে সাদা ভিনেগার মিশিয়ে হাত ডুবিয়ে রাখুন, সহজেই হাত পরিষ্কার হবে।
  • এছাড়াও এই ইদে অনেক পরিমাণে মাংস রান্না করতে গিয়ে হাতে ও নখে হলুদ দাগ পড়ে যায়। এক্ষেত্রে যেটা করতে পারেন তা হল- লেবুর রস, শসার রস ও টমেটোর রস একসাথে মিশিয়ে নিয়ে হাতে ও নখে ভালো করে ম্যাসাজ করতে থাকুন। হলুদ দাগ উঠে যাবে।
  • এবার হাতে যদি বেশখানিকটা সময় গন্ধ থাকে, তাহলে নিচের প্যাকটি লাগাতে পারেন। প্রথমেই, একটি পাত্রে একটু শ্যাম্পু, অল্প একটু কন্ডিশনার আর একটু লোশন মিশিয়ে নিন। এবার মিশ্রণটা হাতে লাগান। ত্বকের সাথে মিশে যাওয়ার আগ পর্যন্ত ম্যাসাজ করুন। তারপরে ৫-৭ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানিতে ধুয়ে নিন।
  • এবারে কাঁচা হলুদ বাটা, মসুর ডাল বাটা, লেবুর রস ও টক দই এক সাথে মিশিয়ে নিয়ে ঘন করে হাতে লাগিয়ে নিয়ে ১০ মিনিট রাখুন। তারপর উষ্ণ গরম পানি দিয়ে হাত ভিজিয়ে নিয়ে হালকা হাতে ঘষে নিন ভালো করে। আর বেঁচে যাওয়া লেবুর খোসা দিয়ে নখের কোণাগুলো ভালো ঘষে নিন। তারপরে ভালো করে হাত ধুয়ে নিয়ে শুকনো করে মুছে ভালো কোন হ্যান্ড লোশন লাগিয়ে নিন।
  • এছাড়াও যতবার হাত পরিষ্কার করবেন ততবার হাতে ভালো করে লোশন লাগিয়ে নেবেন।
 

সবার ইদ ভালো কাটুক। ভালো থাকুন। সবাইকে ইদের শুভেচ্ছা।

 

লিখেছেন- মাহবুবা মিমি

ছবি- পিনটারেস্ট.কম

সম্পর্কিত লেখা

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম
ফ্যাশন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম

সামনে ঈদ আর ঈদের ২/১ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব মেয়েদের মেহেদি লাগানো। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে, আবার কেউ নিজের হাতে নিজেই দিয়ে থাকেন...

বর্ণিল মেহেদির সাজে...
স্টাইল

বর্ণিল মেহেদির সাজে...

সৌন্দর্‍য্য চর্চায় মেহেদির ব্যবহার নতুন নয়। প্রাচীনকাল থেকেই এর ব্যবহার চলে আসছে। ৫ হাজার বছর আগে মিশরের মেয়েরা হাতে, পায়ে ও চুলে মেহেদি লাগাতো। ব...

আরও পড়ুন

লাইফ স্টাইল

এবার ইদের ড্রেস কেমন চাচ্ছেন? 

আর কিছুদিন পরেই তো ইদ। ইদের দিনে তো নতুন ড্রেস চাই-ই চাই। আর তা হওয়া উচিত ট্রেন্ডি এবং আকর্ষনীয়। তাই না? যেন নিজেকে অন্যদের থেকে আলাদা লাগে। সাথে সাথে...

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়
ত্বকের যত্ন

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়

সব সময় সুন্দর ও আকর্ষনীয় থাকার প্রথম শর্ত হচ্ছে দাগহীন ত্বক। কিন্তু ত্বককে দাগহীন ও পরিষ্কার রাখা খুব বেশি সহজ হয় না কারণ আমাদের বেশিরভাগ সময়ই কাজের জ...

কীভাবে পাবেন গাঢ় আর দীর্ঘস্থায়ী মেহেদির রঙ
ফ্যাশন

কীভাবে পাবেন গাঢ় আর দীর্ঘস্থায়ী মেহেদির রঙ

আমাদের কালচারে মেহেদি কত ইম্পরট্যান্ট, তা বোঝা যায় এই ঈদের আর বিয়ের মৌসুমে। আর মেহেদির রঙ কতটা গাঢ় হল তা নিয়েও আছে নানা সংস্কার, কৌতুক! মেহেদি দেয়া খু...

ইদ পরবর্তী স্কিন এবং হেয়ার কেয়ার
চুলের যত্ন

ইদ পরবর্তী স্কিন এবং হেয়ার কেয়ার

রোজা রেখে অনেকেই খুব কম পানি পান করে থাকেন। ফলে শরীরতো একে পানিশূন্য হয়ে পড়ে, তার উপর ইদে একের পর এক মসলাদার খাওয়াদাওয়া। সাথে সাথে ইদে এক একটা ড্রেসের...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

ঈদ স্পেশাল “মেহেদি”
মেকআপ

ঈদ স্পেশাল “মেহেদি”

ঈদের কেনাকাটা শেষ না হলেও অবশ্যই শেষ দিকে। আর চিন্তা পুরোটা জুড়েই এখন এসে গেছে কীভাবে সাজাবেন নিজেকে, কোন সাজে আরও বেশি সুন্দর লাগবে নিজেকে। আর বাংলা...

…