এবার ইদের ড্রেস কেমন চাচ্ছেন? 

sub-editor · Aug 20, 2018 · 1 min read

আর কিছুদিন পরেই তো ইদ। ইদের দিনে তো নতুন ড্রেস চাই-ই চাই। আর তা হওয়া উচিত ট্রেন্ডি এবং আকর্ষনীয়। তাই না? যেন নিজেকে অন্যদের থেকে আলাদা লাগে। সাথে সাথে প্রশংসাও কুড়াতে পারেন। ইদের মার্কেট তো সরগরম হয়ে উঠেছে অনেক আগেই। যেসব আপুরা এখনো ড্রেস নিয়ে ভাবছেন, যে সকালে কেমন ড্রেস হলে ভালো হয়, আবার রাতে কোন ধরনের ড্রেস পড়লে ট্রেন্ডি এবং সুন্দর লাগবে। তাদের জন্যেই আমার আজকের লেখা।

চলুন, আর কথা না বাড়িয়ে জেনে নেই।

[picture]

 

দিনের বেলা

দিনের বেলায় ড্রেস নিয়ে সবাই-ই অনেক চিন্তায় থাকেন। কারণ, সারাদিনে যারা বাসায় থাকবেন, তাদের প্রচুর কাজ থাকে। যেহেতু কোরবানির ইদ। মাংস নিয়ে বহু ঝক্কি-ঝামেলা পোহাতে হয় গৃহিণী  এবং এমনকি আপুদেরও। তাছাড়া, গরমতো আছেই। তাই সেসব কথা মাথায় রেখেই ড্রেস-টা পড়া উচিত। সকালের দিকে তাই সুতির অথবা হালকা ধরনের ড্রেস-ই মানানসই হবে। ইদের সুন্দর আর গর্জিয়াস ড্রেস-টা সকালেই পড়তে যাবেন না যেন। তাহলে আপনার নিজের কাছেই অস্বস্তি আর ভারী লাগবে। কাজও করতে পারবেন না। তাই সকালের জন্য এমন ড্রেস নিবেন, যেটা পরে আপনি আসলেই স্বস্তি পাবেন।

আবার,অনেকেরই দুপুরে দাওয়াত থাকে। তারা দুপুরে হালকা কাজের ড্রেস/শাড়ি পড়ে নিতে পারেন। মার্কেট এবং ফ্যাশন হাউজ-গুলোতে প্রচুর কালেকশন পাবেন। তবে, রঙের দিকটাও কিন্তু মাথায় রাখতেই হবে। দিনের বেলার জন্যে হালকা রঙগুলোই পারফেক্ট। যেমন- পিচ, ন্যুড, কোরাল, লাইট ব্রাউন, অফ হোয়াইট,ইয়েলো, প্যাস্টেল ইত্যাদি কালার-গুলো এখন বেশ ট্রেন্ডি। তাই এগুলোর মধ্য থেকে বেছে নিতেই পারেন।

দিনের বেলায় শাড়ি, কামিজ অথবা কুর্তি যেটাই পড়ুন না কেন, তা যেন স্বস্তিদায়ক হয়। নাহয়, এই গরমে জবড়জং ড্রেস পড়ে, মাংস খেয়ে হাসফাসই করতে হবে শুধু।

রাতের বেলা

দিনের বেলাতো অনেক রেস্ট্রিকশন দিয়ে দিয়েছি। রাতের বেলায়ও যদি তাই করি, তবে তো ইদ ইদ ই মনে হবে না। তাই রাতের বেলার জন্য আপনার ইচ্ছা খুশিমত ড্রেস নিতে পারেন। আজকাল কাতান, কামদানী, জামদানী, চুন্দ্রী , কারচুপি, পাকিস্তানী, ইন্ডিয়ান কামিজগুলো বেশ চলছে। সেখান থেকেই পছন্দমত কিনে নিতে পারেন। এছাড়া লক্ষ্ণৌ  কুর্তিরও বেশ চল রয়েছে।

রঙ এর কথা জানতে চাইলে বলব - ডার্ক গ্রীন, সি গ্রীন, ডার্ক রেড, পার্পল, গোল্ডেন, নেভী ব্লু, গ্রে ব্রাউন, অলিভ, ম্যাজেন্টা ইত্যাদি কালার-গুলো রাতের বেলার জন্য বেশ পারফেক্ট এবং ট্রেন্ডি।

শাড়ি পড়তে চাইলে নিতে পারেন - কাতান, জরজেট, জামদানী ইত্যাদি।

এই তো ছিল, ইদের ড্রেস সম্পর্কে কিছু কথা। যারা এখনো শপিং করেন নি, তারা মার্কেট অথবা ফ্যাশন হাউজ-গুলোতে চলে যান এবং কিনে নিয়ে আসুন পছন্দসই ড্রেস। সবার ইদ ভালো কাটুক।

 

লিখেছেন- জান্নাতুল মৌ

ছবি- ইমেজেসবাজার.কম

 

সম্পর্কিত লেখা

অনলাইনে ড্রেস কেনার সময় যেসব সাবধানতা অবলম্বন করা উচিত
ফ্যাশন

অনলাইনে ড্রেস কেনার সময় যেসব সাবধানতা অবলম্বন করা উচিত

২-৩ বছর আগে রোজার ঈদে অনলাইনে একটা ড্রেস দেখে খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম ঈদের দিন পরবো। তো যেই ভাবা সেই কাজ, ড্রেসটা অর্ডার করে দিলাম। হাতে পাওয়ার...

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?

ঈদে চাই নতুন জামা! যারা ঈদে রেডিমেইড ড্রেস কেনেন তাদের খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। তবে যারা নিজের ড্রেস নিজে ডিজাইন করে বানিয়ে নিতে চান তাদের ঝামেলা...

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!
ভিডিও

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!

ঠোঁট রাঙানো কার না পছন্দ! আর তা যদি হয় লাল, তবে তো আর কথাই নেই! শীতের মেকআপ-এর সবচেয়ে প্রিয় আর হট লুক হচ্ছে লাল ঠোঁট বা রেড লিপস। লাল লিপস্টিক পছন্দ ক...

অফিসিয়াল ড্রেস কোড | ফরমাল নাকি ক্যাজুয়াল?
ভিডিও

অফিসিয়াল ড্রেস কোড | ফরমাল নাকি ক্যাজুয়াল?

নতুন চাকরি জীবনে প্রবেশ করেছেন? এখন তবে আপনার অফিস এটিকেট শেখার সময়। অফিস এটিকেট মানেই কি অফিসের কাজ মন দিয়ে ঠিক করে সময় মতো করা আর সহকর্মীদের সাথে সু...

আরও পড়ুন

জামদানী- বাংলার মসলিন,বাংলার ঐতিহ্য, বাংলার গৌরব
সংস্কৃতি

জামদানী- বাংলার মসলিন,বাংলার ঐতিহ্য, বাংলার গৌরব

দু,এক ঘড়ি ছাড়া জটা শেষে কাড়িয়ে তানা গাঁথা সানা। সান পেতে শাড়ীর ঘটা।। হয় যদি তব তার কানা ঘরে গুটিয়ে লব শেষে দিব আলগা খেই পুরে এক নজরে দেখাব সেটা...

ট্রেণ্ডস এন্ড শপ

পাশ্চাত্য পোশাকের চাহিদা বাড়ছে, কমছে শাড়ির চাহিদা

আজকাল যেকোন অনুষ্ঠান , জাতীয় দিবস , ঈদ , পূজা এমন কি দৈনন্দিন কাজে; বাসা কিংবা অফিসে মেয়েরা শাড়ি পরছে না। সব জায়গাতে পাশ্চাত্য পোশাক বেছে নিচ্ছেন নারী...

বিয়ের শাড়ি কেনাকাটা | ৭ ধরনে নানান রঙে সাজবে বউ!
ট্রেণ্ডস এন্ড শপ

বিয়ের শাড়ি কেনাকাটা | ৭ ধরনে নানান রঙে সাজবে বউ!

বিয়ের শাড়ি... আহা! কী সুন্দর! ইশ না জানি কত দাম! কোত্থেকে কিনেছে?...... এমন বহু কথা মাথায় ঘুরতে থাকে যখন একটা সুন্দর সাজুগুজু করা কনেকে দেখি! আচ্ছা,...

দিন-রাতের মেকআপ | ইদ-উল-আযহা স্পেশাল টিপস!
মেকআপ

দিন-রাতের মেকআপ | ইদ-উল-আযহা স্পেশাল টিপস!

ইদের দিন সকাল থেকে কত কাজ। মাংস, মেহমান, রান্না-আরো কত কি দায়িত্ব। এত কিছু সামলিয়ে কখন একটু সাজবো? আর কিভাবে সাজবো?? আবার ইদ বলে কথা, একটু সাজুগুজু না...

ওভার ওয়েট | তাই বলে কি পছন্দ মতো ড্রেস পরা যাবে না!
ফ্যাশন

ওভার ওয়েট | তাই বলে কি পছন্দ মতো ড্রেস পরা যাবে না!

রাস্তায় বের হলেই বড় বড় বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দিয়ে ঠাসা। টিভি খুলে বসলেও সেই একই দৃশ্য। চারিদিকে শুধু স্লিম আর জিরো ফিগারের জয়জয়কার। পণ্যের মডে...

…