জামদানী- বাংলার মসলিন,বাংলার ঐতিহ্য, বাংলার গৌরব

সাজগোজ উপ সম্পাদক · Sep 09, 2015 · 1 min read

জামদানী- বাংলার মসলিন,বাংলার ঐতিহ্য, বাংলার গৌরব

দু,এক ঘড়ি ছাড়া জটা

শেষে কাড়িয়ে তানা গাঁথা সানা।

সান পেতে শাড়ীর ঘটা।।

হয় যদি তব তার কানা ঘরে গুটিয়ে লব

শেষে দিব আলগা খেই পুরে

এক নজরে দেখাব সেটা

শেষে রোয়া গেঁথে নাচলিতে

জুড়ে ফেলব তানটা।

অসাধারণ কারিগরি নিপুণতা এবং নান্দনিক বয়ন নকশার “জামদানী” আমাদের তাঁতশিল্পের এক উজ্জ্বলতম উদাহরণ। মসলিনের পর বহির্বিশ্বে আমাদের বয়নশিল্পের গৌরব ধরে রেখেছে এই জামদানী। এমন কোন বাঙালি মেয়ে বোধ করি খুঁজে পাওয়া যাবেনা, যার আলমিরাতে অন্তত পক্ষে একটি জামদানী শাড়ী খুঁজে পাওয়া যাবেনা। চলুন তাহলে জেনে নেয়া যাক জামদানীর সম্পর্কে কিছু তথ্য।

[picture]

জামদানীঃ জামদানী কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র। প্রাচীন কালের মসলিনের উত্তরাধিকারী হিসেবে জামদানী শাড়ী বাঙালি নারীদের অতি জনপ্রিয় বস্ত্র।

নামকরনঃ ‘জামদানী’ নামের উৎপত্তি অনেকটাই অজানা। একটি মত অনুসারে ‘জামদানী’ ফার্সি ভাষা থেকে এসেছে। ফার্সি ‘জামা’ অর্থ কাপড়, আর ‘দানি’ অর্থ বুটি। সে অর্থে জামদানী অর্থ বুটিদার কাপড়।

আরেকটি মতে, ফার্সি ভাষায় ‘জাম’ এক প্রকার উৎকৃষ্ট মদের নাম এবং ‘দানি’ অর্থ পেয়ালা, যা খুবই শিল্পমণ্ডিত। অনেকের ধারণা, দুটো পন্যের উৎকর্ষতার কারণে রুপক অর্থে একই নাম ব্যবহৃত হয়েছে।

ইতিহাসঃ খ্রিষ্টপূর্ব ষোড়শ সতকের ইতিহাসে দেখা যায়, চন্দ্রগুপ্তের সভায় গ্রীকদূত মেগাস্থিনিস দেখেছিলেন ফুলেল সৌকর্যের এক অসাধারণ মসলিন। ধারণা করা হয়, মেগাস্থিনিস যে মসলিন দেখে মুগ্ধ হয়েছিলেন, সেটি আসলে জামদানী।

ইন্ডিয়ান আর্ট এন্ড দিল্লি গ্রন্থে জর্জ ওয়াটের ধারণা, জামদানী ডিজাইনের নমুনাগুলো নিঃসন্দেহে ইরানি শিল্প থেকে গৃহীত।

বৈশিষ্ট্যঃ মসলিন ও জামদানী বস্ত্রে তেমন কোন পার্থক্য নেই। সেদিক দিক থেকে, জামদানী মসলিনেরই একটি প্রজাতি। কিন্তু মসলিন থেকে জামদানির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এর পাড় ও জমিনে বিভিন্ন রঙের অপেক্ষাকৃত মোটা সুতায় বুননের মাধ্যমে অসংখ্য দৃশ্য ও কারুকাজ।

জামদানী শিল্প অদ্বিতীয় মূলত দুটি কারণে।

প্রথমত, এর রয়েছে বৈশিষ্ট্যমূলক জ্যামিতিক প্যাটার্নের ধারাবাহিকতা। যা ইরানি প্রভাবে প্রভাবিত। দ্বিতীয়ত, এর মোটিফ, যা বুননের সময়েই কাপড়ে খুব সুন্দর ভাবে গেঁথে যায়।

জামদানী শাড়ীর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে, এর সুনির্দিষ্ট মোটিফ, অত্যন্ত সহজসরল কয়েকটি বাঁশের খণ্ডের সমন্বয়ে তাঁত, সাধারণ সুতা, সিল্ক ও জড়ি ইত্যাদি উপকরণ এবং তাঁতিদের স্মৃতিতে ধারণ করা কবিতার ছন্দে হাতে তোলা নকশার বয়ন পদ্ধতির কৌশল।

প্রাকৃতিক রুপ ও ছন্দের জ্যামিতিক রুপায়নে হাজার বছরের বিবর্তিত মোটিফ হচ্ছে জামদানী নক্সার মূল প্রাণশক্তি, যা দিয়ে আজো জামদানী শিল্পকে তার ব্যক্তিত্বে শনাক্ত করা যায়।

জামদানী পাড় ও আঁচলের নকশাঃ জামদানীর জমিনের নকশা মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত এবং তা হল বুটা, জাল ও তেছরি। এর মধ্যে জনপ্রিয় হল- শাপলা ফুল, সিঙ্গারা, বেলপাতা, ফড়িং ফুল, শঙ্খমতি ।

corola করলা পাড়

kolka কলকা পাড়

জামদানী শাড়ীর প্রকারভেদঃ জামদানী শাড়ি ২ প্রকার।

১। হাফসিল্ক জামদানীঃ যার আড়াআড়ি সুতাগুলো হয় রেশমের আর লম্বালম্বি সুতাগুলো হয় সুতার।

২। ফুল কটন জামদানিঃ যা পুরোপুরি তুলার তৈরি সুতায় তৈরি হয়।

ব্যবহারঃ জামদানী শাড়ি ব্যবহারে চাই বিশেষ যত্ন। শাড়ি পরার পর অবশ্যই ভালো ভাবে বাতাসে শুকিয়ে তুলে রাখতে হবে, এছাড়াও অনেক দিন পড়ে থাকলে সাদা ছোপ পড়ে আপনার শখের জামদানী নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ২/১ মাস পর পরই শাড়ি বের করে বাতাসে শুকিয়ে নিয়ে রাখতে পারেন।কয়েক বার পরা হলে ড্রাইওয়াশ করে নেয়া উচিত।

কোথায় পাবেনঃ এখন প্রায় সব ডিজাইনার হাউস যেমন- আড়ং, রঙ, ড্রেসিডেল, জয়ীতা, টাংগাইল শাড়ি কুটির অনেক ভালো ভালো কালেকশন রাখে জামদানীর। চাইলে বিয়ের জামদানীও খুঁজে নিতে পারেন এখান থেকে। আর সবচেয়ে ভালো হয় রুপগঞ্জ অথবা সোনারগাঁও এর জামদানীপল্লীতে যেতে পারলে। অসংখ্য রঙ আর ডিজাইন থেকে একেবারে মনের মত জামদানীটি নিয়ে আসতে পারবেন। চাইলে অর্ডার দিয়েও নিজের পছন্দ মত জামদানী তৈরি করিয়ে নিতে পারবেন। দরদাম করে বেছে কিনতে পারলে ঢাকার চেয়ে অনেক কম দামে জামদানী পেয়ে যাবেন সেখানে। তবে সেক্ষেত্রে একটু সাবধান হতে হবে। অথবা জামদানী সম্পর্কে ভালো বোঝে এমন কাউকে সাথে নেবেন। নকল জামদানীর পিছনে দেখবেন কাটা কাটা সুতা, নিখুঁত নয়। আর আসল জামদানীর উল্টো দিকের ডিজাইনগুলো নিখুঁত হয়।

জামদানী আমাদের গর্ব, আমাদের সমৃদ্ধ ইতিহাসের অংশ। তাই জামদানীকে পয়লা বৈশাখের জন্য তুলে না রেখে বিয়েতেও পড়ুন, প্রিয়জনকে উপহার দিন। হয়ে উঠুন সবার মধ্যে অনন্যা।

লিখেছেনঃ মাহবুবা বীথি তথ্যসূত্রঃ ১। ‘আমাদের প্রাচীন শিল্প’, তোফায়েল আহমেদ।

২। ‘জামদানি’, মোহাম্মাদ সাইদুর।

৩। জামদানী, উইকিপিডিয়া।

৪। ছবিঃ ঢাকাই জামদানী নকশার একাল সেকাল, অনার্য তাপস, Book পকেট, বাংলা আন্তরজাল পত্রিকা, ক্লিক বিডি

সম্পর্কিত লেখা

বিয়ের শাড়ি কেনাকাটা | ৭ ধরনে নানান রঙে সাজবে বউ!
ট্রেণ্ডস এন্ড শপ

বিয়ের শাড়ি কেনাকাটা | ৭ ধরনে নানান রঙে সাজবে বউ!

বিয়ের শাড়ি... আহা! কী সুন্দর! ইশ না জানি কত দাম! কোত্থেকে কিনেছে?...... এমন বহু কথা মাথায় ঘুরতে থাকে যখন একটা সুন্দর সাজুগুজু করা কনেকে দেখি! আচ্ছা,...

ট্রেণ্ডস এন্ড শপ

পাশ্চাত্য পোশাকের চাহিদা বাড়ছে, কমছে শাড়ির চাহিদা

আজকাল যেকোন অনুষ্ঠান , জাতীয় দিবস , ঈদ , পূজা এমন কি দৈনন্দিন কাজে; বাসা কিংবা অফিসে মেয়েরা শাড়ি পরছে না। সব জায়গাতে পাশ্চাত্য পোশাক বেছে নিচ্ছেন নারী...

বিয়ের শাড়ি
ব্রাইডাল

বিয়ের শাড়ি

বাঙালি নারীর সৌন্দর্য্য আর ব্যক্তিত্ব শাড়িতেই সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে আর বিয়ের কনেকে সবাই শাড়িতে দেখতেই বেশি পছন্দ করে। উজ্জ্বল বাহারি রঙ আর কারুকা...

লাইফ স্টাইল

এবার ইদের ড্রেস কেমন চাচ্ছেন? 

আর কিছুদিন পরেই তো ইদ। ইদের দিনে তো নতুন ড্রেস চাই-ই চাই। আর তা হওয়া উচিত ট্রেন্ডি এবং আকর্ষনীয়। তাই না? যেন নিজেকে অন্যদের থেকে আলাদা লাগে। সাথে সাথে...

আরও পড়ুন

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক
ট্রেণ্ডস এন্ড শপ

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক

বাজারেসবসময় হরেক রকমের শাড়ি পাওয়া যায়, যেমন-বেনারসি, জামদানি, সিল্ক, তাঁতের শাড়ি, মিলের শাড়ি, সুতি শাড়ি, জর্জেট, শিফন, টাঙ্গাইল শাড়ি, পাবনার শাড়...

দরজায় কড়া নাড়ছে পহেলা ফাল্গুন! শাড়ি নিয়ে যত কল্পনা
সংস্কৃতি

দরজায় কড়া নাড়ছে পহেলা ফাল্গুন! শাড়ি নিয়ে যত কল্পনা

মৌসুমি শাড়ি পরুয়াদের শাড়ি নিয়ে মাতামাতির মৌসুম আবার এলো বলে! বলছি পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখের কথা। বৈশাখ মাসের আরো বেশ অনেকটা দেরি থাকলেও ফাল্গুন...

ফ্যাশনে হালকা রঙের শাড়ি
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনে হালকা রঙের শাড়ি

কথায় আছে নারী, সুন্দর শাড়িতে কারণ শাড়ি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে বহুগুণ। এইকথাটা একদমই সত্যি। যুগের সাথে তাল মিলিয়ে আজকের আধুনিক নারীর পোশাকের অন...

শাড়ির ঢঙে রঙিন বর্ষবরণ!
ট্রেণ্ডস এন্ড শপ

শাড়ির ঢঙে রঙিন বর্ষবরণ!

রমণীর কেবল বাহানা চাই, তারা সদা উৎসুক থাকে উৎসবগুলোকে সাজপোশাকে তুলে আনতে। কয়দিন আগে বসন্তবরণের পালা গেলো, আর সামনে আসছে বৈশাখ। পহেলা বৈশাখ এসে গেছে প...

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-১)
সংস্কৃতি

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-১)

শীতের শেষ সময়গুলো ফাল্গুনকে বরণ করার পরিকল্পনা করতে করতেই কেটে যায় । ফাল্গুনের আগমণে প্রকৃতি থেকে শুরু করে সমস্ত কিছুতেই নতুন করে প্রাণের সঞ্চার হয়। প...

…