ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?

শিফাত আরা সঞ্চা · May 15, 2019 · 1 min read

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?

ঈদে চাই নতুন জামা! যারা ঈদে রেডিমেইড ড্রেস কেনেন তাদের খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। তবে যারা নিজের ড্রেস নিজে ডিজাইন করে বানিয়ে নিতে চান তাদের ঝামেলা অনেক! আবার যাদের রেডিমেইড ড্রেস ফিট হয় না, তারাই ঈদের জামা নিয়ে নানান ঝামেলায় পড়তে হয়।

চিন্তা করতে হয় তাদের ঈদের জামা নিয়ে অনেক কিছু! কেমন কাপড় কেনা উচিত, কেমন লেস তার সাথে মানানসই হবে, ডিজাইন করে নিজের ড্রেস বানাতে চাইলে কোথায় বানাতে পারবেন, বাড়ির কাছে কোথায় ভালো দর্জি পাওয়া যাবে ইত্যাদি। একদম মাথা চক্কর দেবার অবস্থা। তাই, আপনাদের কথা চিন্তা করে আজ ঈদের জামা নিয়ে লেখা দিলাম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে! ঈদের জামা নিয়ে ঝামেলায় না পড়তে চাইলে, তবে দেখে নিন এবার!

ঈদের জামা নিজে ডিজাইন করে বানাতে চাইলে যেখানে যেতে পারেন

ঈদের জামার জন্য গজ কাপড় - shajgoj.com

যারা মার্কেট থেকে আনকমন ড্রেস চান, তারা নিজেরাই ডিজাইন দিয়ে বিভিন্ন জায়গা থেকে কাপড় কিনে ড্রেস বানাতে চান। তবে কাজের মান কোথায় কেমন হবে, কত টাকা লাগতে পারে তা অনেকেই জানেন না। তবে বলছি শুনুন...

ঈদের জন্য এম্ব্রোউএডারি কাপড় - shajgoj.com

আপনারা যারা কারচুপি বা এমব্রয়ডারি করাতে চান, তারা ড্রেস-এর কাজ করিয়ে নিতে পারেন ধানমন্ডির কাছে প্রিয়াঙ্গন, খিলগাঁও-এর দিকে তালতলা মার্কেট, মিরপুর হলে মুক্তিযোদ্ধা মার্কেট-এ। অনেকে ভাবতে পারেন যে, সুতি বা জর্জেট কাপড়ভেদে হয়তো কারচুপি এবং এমব্রয়ডারির দাম বাড়তে পারে। কিন্তু এই ধারণাটি সমপূর্ণ ভুল। দাম কম-বেশি হবে আপনার ড্রেস-এর ডিজাইন-এর কমবেশির উপর।

ঈদের কাপড়ে কারচুপি - shajgoj.com

সব জায়গাতেই কারচুপি করাতে গেলে কামিজের দাম পরবে ১০০০ টাকা থেকে শুরু করে কাজের আধিক্যের উপর নির্ভর করে ১২০০০ টাকা পর্যন্ত। আবার আপনি যদি ড্রেস এমব্রয়ডারি করাতে চান তবে সেক্ষেত্রে খরচ পরবে নিম্নে ২০০ টাকা থেকে শুরু করে উপরে ৫০০০ টাকা পর্যন্ত। ভাবছেন ভালো কাপড় কোথায় পাবেন? আনকমন সুন্দর কাপড় পাবেন বনানী সুপার মার্কেট এবং প্রিয়াঙ্গন মার্কেট-এ। পিংক সিটি-তেও পাবেন, তবে দাম একটু বেশি পড়বে সেখানে।

ঈদের পাঞ্জাবি কারচুপি - shajgoj.com

আর ছেলেরা যদি পাঞ্জাবী কারচুপি করাতে চান সেক্ষেত্রে ডিজাইনের উপর নির্ভর করে দাম পড়বে ৭০০ টাকা থেকে ২০০০ টাকা।

দর্জি বাড়ীর খোঁজ নেবার পালা

খুব সাধ করে ডিজাইন দিয়ে ঈদের জামার কাজ করিয়েছেন বা খুঁজে খুঁজে জামা কিনেছেন। অথচ ভালো দর্জির কাছে জামা না বানাতে দিলে যে সব কষ্ট মাটিতে মিশে যাবে! আসলে একটি মেয়ের ঈদের আনন্দ মাটি করতে একজন বাজে দর্জিই যথেষ্ঠ। এমনতো আমাদের কতজনেরই হয়েছে, তাই না? তাই, বাড়ির কাছের ভালো দর্জির খোঁজ বলি এবার!

ঈদের কাপড়ে দর্জি মাপ নিচ্ছে - shajgoj.com

প্রথমেই মিরপুরের বাসিন্দাদের বলছি- ভালো টেইলরিং করাতে চাইলে যেতে পারেন মুক্তিযোদ্ধা মার্কেট, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ক্যাপিটাল মার্কেট, শাহ আলী প্লাজা- এসব জায়গায়। আর বনানীর দিকে যারা আছেন, তারা বনানী সুপার মার্কেট-এ যেতে পারেন। মগবাজার ও খিলগাঁও এলাকার বাসিন্দারা যেতে পারেন মৌচাক, আনারকলি ও তালতলা মার্কেট-এ। আর যদি হন উত্তরার মানুষ তবে এইচএম প্লাজা হতে পারে হাতের কাছের ভালো একটি অপশন। গুলশানের যারা আছেন চলে যেতে পারেন পিংক সিটি-তে!

 

ঈদের জামা বানাতে মজুরি নিয়ে ভাবছেন নিশ্চয়ই? বলছি, মোটামোটি সব দর্জি বাড়িতেই ড্রেস বানাতে খরচ পরবে আনুমানিক ৪৫০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত। আর পিংক সিটি আর বনানী সুপার মারকেট-এ দামটা একটু বেশিই গুনতে হবে কিন্তু! ঈদের আগে মজুরি খানিক হেরফেরও হতে পারে।

আপনার আনস্টিচড ড্রেস রেডি তো? না হলে জলদি করুন। কারণ, প্রায় সব জায়গাতেই হয়তো ঈদের ড্রেসের অর্ডার নেয়া বন্ধ হয়ে যাবে। এমন বিপদে নিশ্চয়ই পড়তে চান না! তবে দেরি না করে আজই আপনার ঈদের জামা বানাতে দর্জি বাড়ি চলুন! সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা!

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

অনলাইনে ড্রেস কেনার সময় যেসব সাবধানতা অবলম্বন করা উচিত
ফ্যাশন

অনলাইনে ড্রেস কেনার সময় যেসব সাবধানতা অবলম্বন করা উচিত

২-৩ বছর আগে রোজার ঈদে অনলাইনে একটা ড্রেস দেখে খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম ঈদের দিন পরবো। তো যেই ভাবা সেই কাজ, ড্রেসটা অর্ডার করে দিলাম। হাতে পাওয়ার...

লাইফ স্টাইল

ঈদের আয়োজন | প্রস্তুতি হোক শুরু মাত্র ৫টি টিপসের মাধ্যমেই

মুসলমানদের ঘরে ঘরে রোজার পাশাপাশি চলছে ঈদের আয়োজনও। আর তাই ঘরের কর্তা-গিন্নীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন হিসাব-নিকাশ করতে করতে, খরচপত্র সব নজরে থাকা চাইতো!...

"ভালো দর্জি" কিভাবে খুঁজি?
ফ্যাশন

"ভালো দর্জি" কিভাবে খুঁজি?

দিলো দর্জি আমার জামাটার বারোটা বাজিয়ে! স্বামী ভদ্রলোক এমনিতেই মহাব্যস্ত, সময়ই পান না। গতমাসে দেশের বাইরে গিয়েছিলেন, আমার জন্য ভীষণ সুন্দর একটা শাড়ি এ...

লাইফ স্টাইল

এবার ইদের ড্রেস কেমন চাচ্ছেন? 

আর কিছুদিন পরেই তো ইদ। ইদের দিনে তো নতুন ড্রেস চাই-ই চাই। আর তা হওয়া উচিত ট্রেন্ডি এবং আকর্ষনীয়। তাই না? যেন নিজেকে অন্যদের থেকে আলাদা লাগে। সাথে সাথে...

আরও পড়ুন

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়

খরচের খাতায় বেশ বড়সড় হিসেব যোগ করার সময় আবার এসেছে বছর ঘুরে। সামনে ঈদ বলে কথা! যার যার সাধ্য মতন প্রস্তুতি নেয়া হবে ঈদের আয়োজন সম্পূর্ণ করতে। সাধ ও সা...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

লাইফ স্টাইল

মেনে চলুন ঈদের আগে এবং পরের কিছু সাবধানতা

[topbanner] পবিত্র রমযান মাস চলছে। এ সময় ঈদের কেনাকাটার জন্য সন্ধ্যার পরই সবাই বের হয়ে থাকে। কেননা সারাদিন রোজা রেখে সবাই আল্লাহ্‌র কাছে ইবাদত করেন...

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!
ভিডিও

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!

ঠোঁট রাঙানো কার না পছন্দ! আর তা যদি হয় লাল, তবে তো আর কথাই নেই! শীতের মেকআপ-এর সবচেয়ে প্রিয় আর হট লুক হচ্ছে লাল ঠোঁট বা রেড লিপস। লাল লিপস্টিক পছন্দ ক...

ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?
মেকআপ

ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?

দেখতে দেখতে ঈদ চলেই এলো! ঈদ নিয়ে সবার মনেই থাকে আলাদা এক্সাইটমেন্ট। তাই সকাল হোক কিংবা রাত, এই দিন একটু সাজগোজ তো করতেই হয়। যেহেতু ঈদের দিন সকালে সাধা...

ওভার ওয়েট | তাই বলে কি পছন্দ মতো ড্রেস পরা যাবে না!
ফ্যাশন

ওভার ওয়েট | তাই বলে কি পছন্দ মতো ড্রেস পরা যাবে না!

রাস্তায় বের হলেই বড় বড় বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দিয়ে ঠাসা। টিভি খুলে বসলেও সেই একই দৃশ্য। চারিদিকে শুধু স্লিম আর জিরো ফিগারের জয়জয়কার। পণ্যের মডে...

…