ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?

সুমাইয়া দোলা · Apr 17, 2023 · 1 min read

ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?

দেখতে দেখতে ঈদ চলেই এলো! ঈদ নিয়ে সবার মনেই থাকে আলাদা এক্সাইটমেন্ট। তাই সকাল হোক কিংবা রাত, এই দিন একটু সাজগোজ তো করতেই হয়। যেহেতু ঈদের দিন সকালে সাধারণত ঘরেই থাকা হয় এবং রান্নাবান্না, ঘর গোছানো সহ অন্যান্য কাজগুলোও সেরে নিতে হয়, তাই সাজটা হতে হবে সিম্পল এবং একই সাথে এলিগেন্ট। আজকের ফিচারে আপনাদের জানাবো ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে সে সম্পর্কে বিস্তারিত।

ঈদের সকালের মেকআপ

ঈদের সকালের মেকআপ যত বেশি সিম্পল হবে, দেখতে তত বেশি স্নিগ্ধ লাগবে। রাতে বেলা গ্ল্যাম গর্জিয়াস লুক ক্রিয়েট করতে পারেন। কিন্তু ডে টাইমের মেকআপ হবে একদম ন্যাচারাল! চলুন জেনে নেওয়া যাক ঈদের সকালের মেকআপ লুক কেমন হতে পারে।

ঈদের সকালের মেকআপ

বেইজ মেকআপ

১) প্রথমেই ফেইস ক্লিন করে নিজের পছন্দের ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিন।

২) সকালে ফাউন্ডেশন স্কিপ করতে পারেন, কারণ এতে বেইজ মেকআপ অনেকটা হেভি হয়ে যায়। তাই বিবি ক্রিম বেছে নিতে পারেন। স্পটস আর ডার্ক সার্কেলে কনসিলার অ্যাপ্লাই করে ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিন।

৩) লুজ পাউডার বা কমপ্যাক্ট পাউডারের সাহায্যে সেট করে নিন। ৪) মভ বা রোজি টোনের ব্লাশ অ্যাপ্লাই করুন। দিনের বেলা হেভি কনট্যুরিং এড়িয়ে চলাই বেটার! ৫) তারপর মেকআপ লং টাইম ইনট্যাক্ট রাখতে সেটিং স্প্রে ইউজ করুন।

৬) লিপস্টিক হিসেবে নিজের পছন্দের যেকোনো ন্যুড কালার বা পিংকিশ টোনের লিপ কালার অ্যাপ্লাই করতে পারেন। চাইলে লিপস্টিকের উপর একটু লিপগ্লসও ইউজ করতে পারেন। তবে গরমের দিনে ম্যাট লিকুইড লিপস্টিক আমি প্রিফার করি।

আই মেকআপ

আই মেকআপ

ঈদের দিন সকালে সিম্পল আইলুকই বেশি মানানসই। চলুন এবার জেনে নেই ন্যাচারাল আই মেকআপ করার কিছু টিপস ও ট্রিকস।

১) শুরুতেই আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো ফিল ইন করে নিন। আইব্রো ডিফাইন করলে আপনার ফেইস দেখতে অনেকটা আপ লিফটেড লাগবে।

২) ব্রাউন টোনের ম্যাট আইশ্যাডো নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিন। সিম্পল কাটক্রিস আইলুকও করতে পারেন ড্রেসের সাথে ম্যাচ করে। তবে দিনের বেলায় সাজ যতটা ন্যাচারাল রাখা যায়, ততই ভালো।

 

৩) আইলাইনার দিতে চাইলে সাজেশন থাকবে ওয়াটারলাইন বরাবর চিকন করে লাইন করে নিন। যারা আইলাইনার অ্যাপ্লাই করতে চান না, তারা চোখের নিচে কাজল দিতে পারেন।

৪) পারফেক্ট আইলুক ক্রিয়েট করতে মাশকারা অ্যাপ্লাই করা একদম ম্যান্ডেটরি। যদি ভলিউমিনাস মাশকারা অ্যাপ্লাই করেন, তাহলেই দেখতে পাবেন চোখ দু'টো দেখতে কতটা সুন্দর লাগছে!

পারফেক্ট আইলুক

কেমন জুয়েলারি পরতে পারেন?

ঈদের দিন সকালের আউটফিট ও মেকআপ দু’টোই সিম্পল হলে জুয়েলারি হিসেবে মিনিমাল ডিজাইনের জুয়েলারি চুজ করুন।

১) বড় ঝুমকা কিংবা লম্বা দুলগুলো অ্যাভয়েড করতে পারেন। তবে অনেকেই লং ইয়ার রিং পছন্দ করেন। পার্ল বা ছোট স্টোন বসানো ইয়ার টপ সিম্পল আউটফিট ও মেকআপ দু'টোইকেই দারুণভাবে কমপ্লিমেন্ট করে। আবার সিলভার বা গোল্ডেন কালারের ছোট ঝুমকা পরলেও খুব সুন্দর মানিয়ে যাবে।

২) হেভি নেকপিস বা মালা না পরে আউটফিটের সাথে ম্যাচ করে চিকন চেইনের সাথে ছোট একটা পেনডেন্ট পরুন। দেখতে বেশ ক্ল্যাসি লাগবে।

৩) আঙুলে আংটি পরতে পারেন। ব্রেসলেট পরলেও এলিগেন্ট দেখাবে।

কীভাবে চুল সেট করবেন?

যাদের চুল ছোট, তারা ঈদের দিন সকালে চুল সামনে থেকে টুইস্ট করে ছেড়ে রাখতে পারেন। আর যাদের চুল মিডিয়াম ও লম্বা, তারা পাঞ্চ ক্লিপের সাহায্যে পনিটেইল করতে পারেন। আবার মেসি হেয়ার বান করলেও কিন্তু দেখতে খুবই এলিগেন্ট লাগবে। চুল লম্বা হলে নিচের দিকে কার্ল করে নিতে পারেন, সামনে বেণি বা টুইস্ট করতে ববিপিন দিয়ে সিকিউর করে নিতে পারেন। তবে যে হেয়ার স্টাইলই করুন না কেন, নিজের কমফোর্টকে প্রায়োরিটি দিন।

ঈদের সকালের মেকআপ

কেমন আউটফিট পরবেন?

এই আবহাওয়ায় ঈদের দিন সকালে পরার জন্য সুতি কাপড়ের আউটফিট একদম পারফেক্ট। যেহেতু গরমকাল, তাই সিন্থেটিক ফেব্রিক এড়িয়ে চলুন। কটন ড্রেস পরলে যেমন আরামে কাজকর্ম করতে পারবেন, তেমনি দেখতেও এলিগেন্ট লাগবে। সফট কালার যেমন- পিংক, সী গ্রিন, ল্যাভেন্ডার, স্কাই ব্লু, অফ হোয়াইট, মাস্টার্ড ইয়েলো বেছে নিতে পারেন।

এমব্রয়ডারি, ডলার ওয়ার্ক বা হ্যান্ড স্টিচ করা আছে এমন বিভিন্ন ডিজাইনের ফ্যাশনেবল কুর্তি, কাফতান কিংবা কামিজ পরতে পারেন। সুতির কাপড়ের উপর স্কিন প্রিন্ট, ব্লক প্রিন্ট বা টাই ডাই করা আউটফিটও বেছে নিতে পারেন নিশ্চিন্তে। আবার যদি কেউ শাড়িতে কমফোর্টেবল হয়ে থাকেন, তাহলে তাঁত, কোটা সুতি, হাফ সিল্ক ইত্যাদি ম্যাটেরিয়ালের শাড়ি পরতে পারেন ঈদের সকালে।

আশা করি, আপনারা ঈদের দিন সকালে কীভাবে সাজতে পারেন সেটা নিয়ে আইডিয়া পেয়েছেন। অথেনটিক প্রোডাক্ট কিনতে ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা ফিজিক্যাল স্টোরে। অনলাইনে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

লাইফ স্টাইল

ঈদের আয়োজন | প্রস্তুতি হোক শুরু মাত্র ৫টি টিপসের মাধ্যমেই

মুসলমানদের ঘরে ঘরে রোজার পাশাপাশি চলছে ঈদের আয়োজনও। আর তাই ঘরের কর্তা-গিন্নীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন হিসাব-নিকাশ করতে করতে, খরচপত্র সব নজরে থাকা চাইতো!...

ফরমাল লুকের জন্য পারফেক্ট মেকআপ ও আউটফিট কেমন হতে পারে?
মেকআপ

ফরমাল লুকের জন্য পারফেক্ট মেকআপ ও আউটফিট কেমন হতে পারে?

বিয়ে কিংবা দাওয়াতের মতো অকেশনগুলোতে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে এখন কম-বেশি সবাই জানেন। কিন্তু বিপত্তি বাঁধে ফরমাল লুকের ক্ষেত্রে! ইন্টারভিউ, প্রেজ...

কেমন হতে পারে এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ?
মেকআপ

কেমন হতে পারে এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ?

বছর ঘুরে আবার ঈদ আমাদের দরজায় কড়া নাড়ছে। তাই ঈদকে ঘিরে চলছে সবার নানা রকম প্রস্তুতি। ঈদের দিনকে সুন্দর করে তুলতে পোশাক ও জুয়েলারির সাথে চাই মানানসই মে...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

আরও পড়ুন

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়

খরচের খাতায় বেশ বড়সড় হিসেব যোগ করার সময় আবার এসেছে বছর ঘুরে। সামনে ঈদ বলে কথা! যার যার সাধ্য মতন প্রস্তুতি নেয়া হবে ঈদের আয়োজন সম্পূর্ণ করতে। সাধ ও সা...

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক
মেকআপ

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক

ধরুন, খুব সুন্দর করে সেজেগুজে বিয়ের প্রোগ্রামে গেলেন। এখন হঠাৎ যদি কোনোভাবে পানি লেগে অথবা ঘামের কারণে ফেইসের মেকআপ উঠে যেতে শুরু করে, তাহলে প্রোগ্রা...

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?

ঈদে চাই নতুন জামা! যারা ঈদে রেডিমেইড ড্রেস কেনেন তাদের খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। তবে যারা নিজের ড্রেস নিজে ডিজাইন করে বানিয়ে নিতে চান তাদের ঝামেলা...

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!

মেকআপ আমাদের ফেইসের বেস্ট ফিচারগুলোকে ফুটিয়ে তুলতে হেল্প করে। আর সেই মেকআপ যদি গ্লোয়িং ও লং লাস্টিং হয় তাহলে তো কোনো কথাই নেই! বিভিন্ন মেকআপ লুকের ম...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

ওয়েডিং গেস্ট গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?
মেকআপ

ওয়েডিং গেস্ট গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?

দেখতে দেখতে ওয়েডিং সিজন চলেই এলো! বছরের এ সময়টাতে কম বেশি সবারই বিয়ে কিংবা রিসেপশনের ইনভাইটেশন থাকে। এ প্রোগ্রামগুলোতে স্বাভাবিকভাবেই আমরা চাই নিজেকে...

…