প্রফেশনাল ব্রাইডাল মেহেদী ডিজাইন

sub-editor · Nov 27, 2015 · 1 min read

প্রফেশনাল ব্রাইডাল মেহেদী ডিজাইন

আজ আমি আপনাদের  সাথে ব্রাইডাল মেহেদী ডিজাইন বিষয়ে কিছু ধারনা শেয়ার করব। শুরু হয়ে গেছে বিয়ের মৌসুম । আর এ মৌসুমকে সামনে রেখে অনেক্ই এর মধ্যে বিয়ের প্রস্ততিও নিতে শুরু করেছে । আর বিয়ের মধ্যমনি হল অবশ্যই বর-কনে। বিয়েকে সামনে রেখে বর-কনে দুজনেই তাদের নিজেদের সাজাতে ব্যস্ত থাকে । বিয়েতে বরের চেয়ে কনের সাজটা্ একটু বেশী প্রাধান্য পেয়ে থাকে। তাই বিয়েকে সামনে রেখে কনে সাজতে চায় তার অপুরুপ সাজে । রঙিন পোশাক এবং সোনার সব আধুনিক ডিজান করা গহনায় নতুন কনে অথচ সাজহীন থাকবে হাত!তাকি হয়?  কনের হাতের মেহেদী অন্যান্য সাজের সাথে বিয়ের একটি অন্যতম অংশ। মেহেদী ছাড়া নববধুর সাজের সৌন্দর্য অপূর্ণ রয়ে যায়।তাই অনেকে নিজের হাতকে সাজাতে  একজন প্রোফেসনাল মেহেদীআর্টিস্টকে বেছে নিয়ে থাকেন।

[picture]

বিভিন্ন ধরনের মেহেদীডিজাইনের প্রচলন থাকলেও এরাবিক, পাকিস্তানী এবং ইন্ডিয়ান মেহেদীডিজাইন বেশী পরিচিত। আবার এই ডিজাইনগুলোর মধ্যেও রয়েছে বিভিন্ন ভাগ। এই যেমন ফুল ব্রাইডাল, সেমি ব্রাইডাল, হাফ ওয়ে, স্ট্রিং সহ আরো অনেক ভাগ।

এটা খুব একটা গুরুত্বপূর্ন বিষয় নয় যে কোন ডিজাইন আপনি লাগাবেন; গুরুত্বপূর্ন হলো আপনি কোন দক্ষ ডিজাইনার দ্বারা কাজটা করিয়েছেন কিনা । একটি মেয়ের যদি মেহেদী লাগানোর সঠিক নিয়ম জানা থাকে তাহলে এটা নিশ্চিত করে বলা যায় যে, সে অবশ্যই নিজেকে সুন্দর এবং আরও বেশী গর্জিয়াস করে সাজাতে পারবে এবং সকলের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবে।

মেহেদী  শরীরের বিভিন্ন অংশে যেমন হাত, পা, বাহু, কোমর, পিঠ ইত্যাদি অংশে লাগানো যায়। তবে কনে তার ফুল হাত এবং পায়ে লাগানোতেই বেশী আগ্রহ দেখিয়ে থাকে।

সুতরাং আপনি যদি কনে হয়ে থাকেন , তবে আপনি অবশ্যই এই ফুল হাত এবং পায়ে লাগানো ডিজাইন বেশী পছন্দ করবেন এবং এই ধরনের ডিজাইনগুলোই বিয়ে, গায়ে হলুদ, বিবাহ বার্ষিকী, ঈদ, পূজা, গেট টুগেদারসহ বিভিন্ন অনুষ্ঠানে বেশী ব্যবহার হয়ে থাকে।

এই অনুষ্ঠানগুলো যেহেতু সবার কাছে আনন্দের উৎসব হয়ে আসে তাই কেও চায় না মেহেদী  ডিজাইনটা বাদ পরুক। আসলে বর্তমানে মেহেন্দী লাগানো  এমন একটা ফ্যাশন হয়ে দাড়িয়েছে, যে কোন অনুষ্ঠানের জন্য সাজগোজের জন্য এটা প্রথম এবং প্রধান।

দিন যতই যাচ্ছে মেহেদী লাগানোর ট্রেন্ডটাও ততই বেড়ে চলেছে সারা দেশে। আপনার বিশেষ দিনটিকে মধুর করে ধরে রাখতে আপনি নিশ্চয় যেনতেন মেহেদী  ডিজাইন আপনার হাতে বা পায়ে লাগাবেন না। তাই আপনাদের সুবিধার্থে এখানে কিছু সুন্দর এবং দক্ষ ডিজাইনার দ্বারা ডিজাইনকৃত কিছু ডিজাইন শেয়ার করছি; আশা করছি আপনাদের ভাল লাগবে ।

design 4

design 5

design 3

design 2

design 1

এনগেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ সহ অন্য যে কোন অনুষ্ঠানে আপনার হাতকে দৃষ্টিনন্দন সাজে সাজাতে চা্ইলে যোগাযোগ করতে পারেন  Sonia’s Mehendi Design এর সাথে আর বেছে নিতে পারেন আপনার পছন্দমত ব্রাইডাল  এবং নন ব্রাইডাল মেহেদী প্যাকেজ।

লিখেছেন - সোনিয়া

সম্পর্কিত লেখা

মেহেদী | জানা-অজানা কথা
স্টাইল

মেহেদী | জানা-অজানা কথা

মেহেদী ব্যাপারটা বাঙালি তথা বিশ্বের প্রায় সব দেশের নারীদের কাছেই বেশ শৌখিন আর পছন্দের একটি বিষয়। মেহেদী দিতে ভালোবাসেনা এমন কোন নারী খুঁজে পাওয়া কঠিন...

সুন্দর এবং দৃষ্টিনন্দন ৬টি মেহেদী ডিজাইন
স্টাইল

সুন্দর এবং দৃষ্টিনন্দন ৬টি মেহেদী ডিজাইন

বর্তমানে আমাদের সংস্কৃতিতে মেহেদী কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় বিয়ে, ঈদ, পূজো, নববর্ষ এর মত উৎসবগুলোতে। আসলে বর্তমানে মেহেদী যেন অন্য এক উৎসবের নাম।...

ছন্দময় সিল্কি চুল | দারুণ কার্যকরী ৩টি হেয়ার কেয়ার টিপস
চুলের যত্ন

ছন্দময় সিল্কি চুল | দারুণ কার্যকরী ৩টি হেয়ার কেয়ার টিপস

ছন্দময় সিল্কি চুল কার না পছন্দ! আর সেই চুল যদি সিল্কি হয় তাহলে তো কথাই নেই। অনেকেরই স্বপ্ন থাকে ঘনকালো ছন্দময় সিল্কি চুল পাওয়ার। চুল এমন একটা জিনিস...

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?
ব্রাইডাল

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?

বিয়ের দিনটি হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটি। এদিন বিয়ের কনেই হচ্ছে আসরের মধ্যমণি। তাই সবার চোখ থাকে সেদিন বিয়ের কনের দিকে। আর প্...

আরও পড়ুন

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?
বিউটি টিপস

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?

বিয়ে একজন নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। বিশেষ এই দিনটি নিয়ে সব মেয়েরই অনেক পরিকল্পনা থাকে। সেই সাথে বিয়ের পোশাক কেমন হবে, কেমন সাজ হবে,...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

প্রি-ব্রাইডাল সাজগোজ
ব্রাইডাল

প্রি-ব্রাইডাল সাজগোজ

বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোর একটি। বিশেষ করে একটি মেয়ের জীবনে। বিয়েতে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বিয়ের কনে। তাই বিয়ের দিন কনে...

খাদি | ফ্যাশনে শেকড়ের টান
ফ্যাশন

খাদি | ফ্যাশনে শেকড়ের টান

জমকালো সন্ধ্যা। চারদিকের নিয়ন আলোর ছটায় ম্লান হতে বসা বাংলাদেশের ঐতিহ্য নতুন রূপে আবারো সামনে এলো। দেশ বিদেশের অসংখ্য ফ্যাশন ডিজাইনার। আর কয়েক’শ খাদির...

বিয়ের আগে প্রস্তুতি
ব্রাইডাল

বিয়ের আগে প্রস্তুতি

বিয়ের মত বিশেষ মুহূর্তে বর কনের দিকেই সবার নজর থাকে। আর তাই এ সময়ে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর দেখাতে চাই বিয়ের আগ থেকেই বিশেষ পরিচর্যা। বর্তমান বিয়ে...

…