প্রি-ব্রাইডাল সাজগোজ

সাজগোজ উপ সম্পাদক · Nov 23, 2013 · 1 min read

প্রি-ব্রাইডাল সাজগোজ

বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোর একটি। বিশেষ করে একটি মেয়ের জীবনে। বিয়েতে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বিয়ের কনে। তাই বিয়ের দিন কনে নিজেকে ফুটিয়ে তুলতে চান সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় ভাবে। সেজন্য চাই একটু বেশি যত্ন। বিয়ের অন্তত ৩-৬ মাস আগে থেকেই নেওয়া উচিত ত্বক ও চুলের বাড়তি যত্ন। যাদের হাতে এত সময় বাকি নেই, তারা আজ থেকেই শুরু করে দিন সৌন্দর্য চর্চা। অনেক পার্লারেই বিয়ের কনেদের জন্য নানা রকম প্রি ব্রাইডাল প্যাকেজ থাকে। অনেক ক্ষেত্রেই তা বেশ ব্যয়বহুল। সব প্যাকেজ আবার আপনার প্রয়োজন ও পছন্দ অনুযায়ী সাজানো থাকে না। অনেকেই বুঝতে পারেন না কী করবেন, কোনটি বেছে নেবেন। আসুন জেনে নিই কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল প্যাকেজ।

[picture]

থ্রেডিং

ব্রাইডাল মেক-আপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চোখের সাজ আর চোখের সাজ সুন্দর আকর্ষণীয় একজোড়া ভ্রু ছাড়া অসম্ভব। পারফেক্ট শেপের এক জোড়া ভ্রু পালটে দিতে পারে আপনার পুরো চেহারাটাই। তাই ভালো কোন পার্লার থেকে থ্রেডিং করিয়ে নিন বিয়ের ৪-৫ দিন আগে। আপনার মুখ যদি লম্বা বা ডিম্বাকার হয় তবে রাউন্ড শেপ আর গোলাকার হলে ভি শেপের ভ্রু আপনাকে ভালো মানাবে। ভ্রু এর সাথে থ্রেডিং করে নিন আপার লিপ আর ফোরহেডও। ভ্রু যদি পাতলা ও অসমান হয় ২ - ১ মাস আগে থেকে নিয়মিত রাতে ক্যাস্টর ওয়েল মাখুন।

ওয়াক্সিং

সুন্দর মুখের সাথে প্রয়োজন সুন্দর লোমহীন হাত পাও। পার্লার থেকে অথবা বাড়িতেই করে নিন ওয়াক্সিং। আপনার বিয়ের দিনের ৭ দিন হাতে রেখেই ওয়াক্সিং করুন। কারণ ওয়াক্সিং এর পর অনেকেই হাত পায়ে র‌্যাশ ওঠে বা ফুলে যায়। ওয়াক্সিং পর হাত পায়ের বাড়তি যত্ন নিন।

- ওয়াক্সিং শেষে হাত পায়ে বরফ ঘষুন।

- ভালো মানের ময়েশ্চারাইজার লাগান।

- অ্যালোভেরা জেল /টি ট্রি অয়েল লাগাতে পারেন। এটি ত্বককে ঠান্ডা ও সতেজ রাখে, র‌্যাশ ওঠা প্রতিরোধ করে।

পার্লারে হাত ও পায়ের ওয়াক্সিং এ খরচ পড়তে পারে ৩০০-৫০০ টাকা।

বিয়ে একটি মেয়ের জীবনে নিয়ে আসে মনোঃদৈহিক নানা পরিবর্তন। এজন্য প্রয়োজন মানসিক ও শারীরিক প্রস্তুতি। ওয়াক্সিং করতে পারেন আপনার বিকিনি লাইন ও আন্ডার-আর্মও। কিন্তু বিকিনি লাইনের ওয়াক্সিং অত্যন্ত বেদনাদায়ক। বাড়িতে চেষ্টা না করাই ভালো। অনেক পার্লারে ওয়াক্সিং ছাড়াও বিকিনি লাইন ও আন্ডার-আর্মে থ্রেডিং এর ব্যবস্থা থাকে।

ফেসিয়াল

বিয়ের কনের থাকা চাই দাগমুক্ত, উজ্জ্বল, সুন্দর আর ঝলমলে ত্বক। সুন্দর কোমল ত্বকে মেক-আপ বসে ভালো আর সুন্দর দেখায়। এজন্য প্রয়োজন ত্বকের নিয়মিত যত্ন। বিয়ের অন্তত ৬ মাস আগে থেকেই নিয়মিত ফেসিয়াল করা উচিত। গোল্ড ফেসিয়াল, সিল্ভার, ডায়মন্ড বা পার্ল ফেসিয়াল বিয়ের কনের জন্য উপযুক্ত।পার্লার ভেদে এসব ফেসিয়ালে খরচ পড়বে ১০০০-২৫০০ টাকা। চাইলে বাড়িতেও করতে পারেন। নিউমার্কেট, গাউসিয়াতে গোন্ড, সিল্ভার ফেসিয়াল কিট কিনতে পাওয়া যায়।

মেনিকিউর-পেডিকিউর

সুন্দর কোমল হাত পায়ের জন্য চাই হাত-পায়ের নিয়মিত যত্ন। বিয়ের ৩ মাস আগে থেকেই মাসে ২ বার মেনিকিউর-পেডিকিউর করুন। হাত পায়ের যত্নে নিয়মিত মুলতানি মাটি ও হলুদের প্যাক ব্যবহার করুন। পার্লারে মেনিকিউর-পেডিকিউরে খরচ পড়বে ৭০০-১০০০ টাকা।

বডি পলিশিং

বিয়ের নানা রকম স্ট্রেস, শপিং আর হাজার কাজের চাপে প্রভাব পড়ে শরীরের ত্বকেও। তাই মুখের সাথে নিন শরীরের যত্নও। এজন্য করতে পারেন বডি পলিশিং। এটি দেহের মরা কোষ দূর করে ত্বক উজ্জ্বল ও কোমল করে। বডি পলিশিং বা বডি স্পা করতে খরচ পড়বে ১৫০০-২৫০০ টাকা।

চুলের যত্ন

বিয়ের সময় চুলের উপর দিয়ে যায় নানা রকম অত্যাচার। হেয়ার সেটিং স্প্রে, হিটিং, গ্লিটার, কালারিং এসবে চুল হয়ে পড়ে দূর্বল, প্রাণহীন। তাই আগে থেকে চুলের যত্ন নিয়ে চুলকে প্রস্তুত করে তুলুন। চুলের যত্নে করতে পারেন হেয়ার স্পা, ডিপ কন্ডিশনিং বা হেনা। চুলের ধরন ও দৈর্ঘ্যের উপর নির্ভর করে এই সেবা গুলোতে খরচ পড়বে ১০০০-১৫০০ টাকা।

পারসোনা, ওমেন্স ওয়ার্ল্ড, ড্রিমস, লা বেল, ফারজানা শাকিলস এসব নামকরা পার্লার গুলোতে বিভিন্ন প্রি-ব্রাইডাল প্যাকেজ অফার করে থাকে। খরচ পড়বে ১০০০০-১৫০০০ টাকা। আপনার পছন্দ অনুযায়ী যেকোনো পার্লার থেকে প্রি-ব্রাইডাল সেবা গুলো নিতে পারেন। বিবাহ পূর্বক সৌন্দর্য চর্চায় হয়ে উঠুন অনন্য।

লিখেছেনঃ মৌসুমী তানিয়া

মডেলঃ ঈশিকা কবির

সম্পর্কিত লেখা

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?
ব্রাইডাল

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?

বিয়ের দিনটি হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটি। এদিন বিয়ের কনেই হচ্ছে আসরের মধ্যমণি। তাই সবার চোখ থাকে সেদিন বিয়ের কনের দিকে। আর প্...

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?
বিউটি টিপস

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?

বিয়ে একজন নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। বিশেষ এই দিনটি নিয়ে সব মেয়েরই অনেক পরিকল্পনা থাকে। সেই সাথে বিয়ের পোশাক কেমন হবে, কেমন সাজ হবে,...

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!
সম্পাদকের পছন্দ

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!

খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, কিন্তু ভ্রু জোড়া ঠিকঠাক নেই বা ভ্রুর আকৃতি মুখের সঙ্গে মানানসই হচ্ছে না! তাহলে ওভারঅল লুকটা কেমন লাগবে, ভাবুন তো? শু...

আরও পড়ুন

বিয়ের সাজের যত কথা
ব্রাইডাল

বিয়ের সাজের যত কথা

হবু কনেদেরকে অভিনন্দন! বিয়ের প্রস্তুতি নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, তাইতো? তবে এটাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে বিয়ের পরিকল্পনা...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?
বিউটি টিপস

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?

সব মেয়েদের জীবনে বিয়ের দিনটা স্পেশাল! কিন্তু বিয়ের দিনে দেখতে কেমন লাগবে তা নিয়ে কিন্তু প্রতিটি কনের মনে একবার হলেও শঙ্কা জাগে। যান্ত্রিক শহরে ব্যস্ত...

লোমহীন ত্বক পেতে এপিলেটর | হাত পায়ের যত্ন হবে ৬টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

লোমহীন ত্বক পেতে এপিলেটর | হাত পায়ের যত্ন হবে ৬টি টিপস জানলেই!

দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় হলেও মেয়েরা নিজেদের শরীরে অতিরিক্ত লোম দেখতে পছন্দ করেন না একদমই। তাই তো শরীরের অতিরিক্ত লোম ছেটে...

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ২)
ব্রাইডাল

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ২)

বর ও কনে উভয়ের বিয়ের পোশাক থাকে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বর-কনে দুজনেই চায় এদিনে তাদের সুন্দর করে উপস্থাপন করতে। কারণ তাদের ঘিরেই তো সব আয়োজন। তাই বিয়ে...

…