লোমহীন ত্বক পেতে এপিলেটর | হাত পায়ের যত্ন হবে ৬টি টিপস জানলেই!

মোসুমী তানিয়া · Nov 15, 2013 · 1 min read

লোমহীন ত্বক পেতে এপিলেটর | হাত পায়ের যত্ন হবে ৬টি টিপস জানলেই!

দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় হলেও মেয়েরা নিজেদের শরীরে অতিরিক্ত লোম দেখতে পছন্দ করেন না একদমই। তাই তো শরীরের অতিরিক্ত লোম ছেটে ফেলতে রয়েছে কত কিছু - থ্রেডিং, ওয়াক্সিং, ওয়াক্স স্ট্রিপ, হেয়ার রিমুভিং ক্রিম। এপিলেশনও হেয়ার রিমুভ করার একটি পদ্ধতি। এপিলেশনের জন্য ব্যবহার করা হয় একটি বৈদ্যুতিক যন্ত্র (এপিলেটর), যার সাথে লাগানো কিছু চিমটার সাহায্যে লোমকে গোড়া থেকে তুলে আনা হয়। লোমহীন ত্বক পেতে এপিলেটর নিয়ে আরো কিছু জানার আগে আসুন জেনে নেই হেয়ার রিমুভিং এর আরো কিছু পদ্ধতি ও তাদের সুবিধা-অসুবিধা নিয়ে।

লোমহীন ত্বক পেতে কিছু পদ্ধতি

১) ওয়াক্সিং

ওয়াক্সিং হাত পায়ের হেয়ার রিমুভিং এর সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। ওয়াক্সিং এ একসাথে অনেক পরিমাণে লোম উঠানো যায় ও দীর্ঘ সময় পর্যন্ত লোমমুক্ত রাখতে সাহায্য করে। হেয়ার গ্রোথের উপর ভেদ করে এটি ৪-৬ সপ্তাহ পর্যন্ত লোমহীন রাখে। কিন্তু ওয়াক্সিং এর ফলে স্পর্শকাতর ত্বক লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া বা র‌্যাশ ওঠা সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। পার্লারে ওয়াক্সিং করা ব্যয়বহুল আর বাড়িতে করা বেশ ঝক্কি ঝামেলার ব্যাপার।

২) হেয়ার রিমুভিং ক্রিম

দ্রুত, কম খরচে ও ব্যথামুক্ত উপায়ে লোম উঠানোর জন্য হেয়ার রিমুভিং ক্রিম বাজারে পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে খুব তাড়াতাড়ি আবার লোম ফিরে আসে। যাদের হেয়ার গ্রোথ বেশি তাদের ক্ষেত্রে ২-৩ দিনেই আবার লোম দেখা দেয়। তাছাড়া হেয়ার রিমুভিং ক্রিমের অতিরিক্ত কেমিকেল ত্বকের জন্য ক্ষতিকর।

৩) হেয়ার রিমুভিং স্ট্রিপ

ইদানীং হেয়ার রিমুভিং এর এই পদ্ধতিটি জনপ্রিয়তা পাচ্ছে। তবে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে অতটা কাজে দেবে না। স্ট্রিপ ব্যবহারের পূর্বে এটিকে মোমবাতির আগুনে হালকা গরম করে নিন। খুব ভালো কাজ করবে।

লোমহীন ত্বক পেতে এপিলেটর

এপিলেটর লোম উঠানোর বৈদ্যুতিক যন্ত্র। এতে সাধারণত রিচার্জেবল ব্যাটারী সংযুক্ত থাকে। একবার চার্জ দিলে ১-২ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকে। এটি ব্যবহার করা অত্যন্ত সহজ। প্রথম কয়েকবার বেশ ব্যথাদায়ক হলেও, প্রতিবার লোম উঠানোর পর পরবর্তী গজানো লোম বেশ পাতলা হয়ে আসে। তাই আর ব্যথা থাকে না। এপিলেটর গোড়া থেকে লোম তুলে আনে, তবে ওয়াক্সিং এর মত করে নয়। তাই ২-৩ সপ্তাহ পর আবার লোম ফিরে আসে। তবে দামী ব্র্যান্ডের ক্ষেত্রেও দীর্ঘদিনের ব্যবহারে লোম উঠার সময় আরো দীর্ঘ হয়। এপিলেটর মূলত হাত পায়ের লোম উঠাতে ব্যবহৃত হয়। বিকিনি লাইন, আন্ডারআর্মে বা মুখে এপিলেটর ব্যবহার না করাই ভালো, কারণ এসব অংশের ত্বক অত্যন্ত নরম ও সংবেদনশীল। তবে অনেক এপিলেটরে সংবেদনশীল অংশে ব্যবহারের জন্য আলাদা অ্যাটাচমেন্ট থাকে। দাম ও ব্র্যান্ড ভেদে এপিলেটরের সাথে বিভিন্ন অ্যাটাচমেন্ট দেয়া হয়, যেমন- শেভার, ম্যাসেজার, ট্রিমার, আইস চেম্বার, বিকিনি লাইন ও আন্ডারআর্মে ব্যবহারের জন্য সেফটি ক্যাপ সহ টুইজার ইত্যাদি।

এপিলেটর ব্যবহারের কিছু টিপস

১) এপিলেটর ব্যবহারের আগে গোসল করে নিন। এতে লোমের গোড়া নরম হয় ও সহজে উঠে আসে। অনেক এপিলেটর পানিরোধী ফলে গোসলের সময়ও ব্যবহার করা যায়।

২) সম্ভব হলে হাত ও পা স্ক্রাবিং করে নিন। এতে ত্বক মসৃন ও নরম হয় ও এপিলেটর ব্যবহার সহজ হয়।

৩) এপিলেটর সবসময় হেয়ার গ্রোথের উল্টো দিকে টানুন, এতে লোম সহজে গোড়া থেকে উঠে আসবে ও মসৃণ ফিনিশ পাওয়া যাবে।

৪) এটি ইউজের পর প্রথম দিকে কারো কারো র‌্যাশ ওঠা বা লাল হয়ে যেতে পারে। তাই কোন অনুষ্ঠানের ২-৩ দিন আগে এপিলেশন করুন।

৫) এপিলেটর ব্যবহারের সময় চামড়া টেনে ধরুন, এতে ব্যথা কম লাগবে

৬) এপিলেটর ব্যবহারের পর ওই স্থানে বরফ ঘষে নিন ও ময়েশ্চারাইজার লাগান।

Braun’s Silk-épil এপিলেটরের মধ্যে সবচেয়ে উন্নতমানের। এছাড়াও আছে Panasonic, phyllips epilator। তাছাড়া ননব্র্যান্ড ও চাইনিজ ব্র্যান্ডের অনেক এপিলেটর আছে।

লোমহীন ত্বক পেতে এপিলেটর এর ব্যবহার নিয়ে এই তো জেনে ফেললেন। এখন থেকে তাহলে ত্বকের যত্ন হোক সুনিশ্চিন্তে।

ছবিঃ সংগৃহীত - ম্যানিয়াকমাইন্ড.কম.ব্লগস্পট.কম

Products in this article

সম্পর্কিত লেখা

মেয়েদের অবাঞ্ছিত লোম বা অতিরিক্ত ফেসিয়াল হেয়ার কেন হয় জানেন কি?
সুস্থতা

মেয়েদের অবাঞ্ছিত লোম বা অতিরিক্ত ফেসিয়াল হেয়ার কেন হয় জানেন কি?

পুরুষদের মতো অনেক সময় মহিলাদের মুখে স্বাভাবিকের চেয়ে বেশি লোম দেখা দেয়। শুধু মুখেই নয়, মেয়েদের শরীরের যেসব স্থানে সাধারণত লোম থাকার কথা নয়, সেসব স্থান...

মুখে অবাঞ্ছিত লোম | মেয়েদের সমস্যাটির কারণ ও প্রতিকার জানেন?
ত্বকের যত্ন

মুখে অবাঞ্ছিত লোম | মেয়েদের সমস্যাটির কারণ ও প্রতিকার জানেন?

নারী পুরুষ সবার শরীরেই কম বেশি লোম রয়েছে। এটাই স্বাভাবিক, কিন্তু পুরুষ আর নারীভেদে লোমের ধরন ভিন্ন ভিন্ন প্রকৃতির। নারীর ক্ষেত্রে লোম অনেক হালকা পাতল...

মুখের অবাঞ্ছিত লোম দূর করুন ১০টি ঘরোয়া উপায়ে!
ত্বকের যত্ন

মুখের অবাঞ্ছিত লোম দূর করুন ১০টি ঘরোয়া উপায়ে!

সৌন্দর্য সচেতন নারীদের জন্য মুখের অবাঞ্ছিত লোম খুবই অস্বস্তিকর, লজ্জ্বাজনক। তারা যে কোন উপায়ে পরিত্রাণ পেতে চান এই পরিস্থিতি থেকে। সাধারণত ঠোঁটের উপর...

মুখের অবাঞ্ছিত লোমের জন্য ব্লিচিং নাকি ওয়াক্সিং
ত্বকের যত্ন

মুখের অবাঞ্ছিত লোমের জন্য ব্লিচিং নাকি ওয়াক্সিং

সৌন্দর্য সচেতন নারীদের জন্য মুখের লোম খুবই অস্বস্তিকর। তারা যে কোন উপায়ে পরিত্রাণ পেতে চান এই পরিস্থিতি থেকে। সাধারণত ঠোঁটের উপরে আর নীচে, থুতনির কাছ...

আরও পড়ুন

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!
লাইফ স্টাইল

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!

বাড়িতে যে কোনো পোষ্য থাকা মানেই তার জন্য আলাদা যত্ন নিতে হয়। বাড়ির ছোট্ট সদস্যটির প্রতি পেট প্যারেন্টসদের থাকে আলাদা নজর। আর থাকবে নাই বা কেন? সারাদিন...

শরীরের অবাঞ্চিত লোম রিমুভ করার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে সেইফ?
বিউটি টিপস

শরীরের অবাঞ্চিত লোম রিমুভ করার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে সেইফ?

পারসোনাল হাইজিনের একটি অ্যাসেনশিয়াল পার্ট হলো শরীরের অবাঞ্চিত লোম রিমুভ করা। সাজগোজের কমেন্ট সেকশন ও ইনবক্সে আমরা অনেক সময়ই প্রশ্ন পেয়ে থাকি, ‘বডি হেয়...

ওয়্যাক্সিং নাকি শেভিং, বডি হেয়ার রিমুভ করতে কোনটি বেস্ট সল্যুশন?
বিউটি টিপস

ওয়্যাক্সিং নাকি শেভিং, বডি হেয়ার রিমুভ করতে কোনটি বেস্ট সল্যুশন?

আনওয়ান্টেড বডি হেয়ার নির্দিষ্ট সময় পরপর রিমুভ করতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই হেয়ার রিমুভের প্রচলিত পদ্ধতিগুলোর ভেতর শেভিং আর ওয়্যাক্সিং সবথেকে...

প্রি-ব্রাইডাল সাজগোজ
ব্রাইডাল

প্রি-ব্রাইডাল সাজগোজ

বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোর একটি। বিশেষ করে একটি মেয়ের জীবনে। বিয়েতে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বিয়ের কনে। তাই বিয়ের দিন কনে...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

…