মেহেদী | জানা-অজানা কথা

সাজগোজ উপ সম্পাদক · Jun 26, 2015 · 1 min read

মেহেদী | জানা-অজানা কথা

মেহেদী ব্যাপারটা বাঙালি তথা বিশ্বের প্রায় সব দেশের নারীদের কাছেই বেশ শৌখিন আর পছন্দের একটি বিষয়। মেহেদী দিতে ভালোবাসেনা এমন কোন নারী খুঁজে পাওয়া কঠিন হবে। আর বিয়ে, ঈদ কিংবা কোন অনুষ্ঠান হলে তো কথাই নেই। মেহেদীকে ঘিরে কত আনন্দ, কত স্মরনীয় ঘটনা এখনই চোখের সামনে ভেসে উঠছে, তাই না? আসছে ঈদ, তাই চাঁদ রাতে হাত মেহেদী রাঙ্গা হবে এমনটাই স্বাভাবিক। মেহেদীতে হাত রাঙ্গাতে হয়ে মেহেদী লাগানোর পূর্বে ও পরে বেশ কিছু বিষয় সম্পর্কে জেনে রাখা ভালো যাতে করে সাধের মেহেদী আবার মন খারাপের কারণ হয়ে না দাঁড়ায়।

[picture]

মেহেদী দেওয়ার পূর্বেঃ

১। মেহেদী দেওয়ার পূর্বেই খুব ভারী কোন খাবার কিংবা পানীয় পান থেকে বিরত থাকুন।

২। কী ধরনের প্যাটার্ন কিংবা ডিজাইনে মেহেদী দিতে চান সে সম্পর্কে ভালো ধারণা রাখুন এবং যদি কোন মেহেদী ডিজাইনারকে দিয়ে মেহেদী দেওয়ান তাকেও নিজের পছন্দ সম্পর্কে স্পষ্ট ধারণা দিন।

৩। মেহেদী লাগানোর আগে ভালোমতো হাত-পা ধুয়ে নিন এবং শুকিয়ে নিন। কোনরকমের মলম কিংবা ক্রীম ব্যবহার করবেন না।

৪। মেহেদী কোন ডিজাইনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর মেহেদীও একেবারেই টাটকা হলেই ভালো কাজ করে। তাই পছন্দমতো কোন ও মেহেদী পেস্ট আগে থেকেই তৈরি রাখুন।

৫। মেহেদী লাগানোর সময় টিস্যু পেপার, হালকা সুতি কাপড়, একটি টুথপিক কিংবা আলপিন সাথে রাখুন।

৬। সবচেয়ে ভালো রঙ পেতে কাঙ্ক্ষিত দিনের ২৪-৪৮ ঘণ্টা আগে মেহেদী লাগানো সবচেয়ে ভালো রঙ পাবেন আপনার বিশেষ দিনে।

মেহেদী লাগানোর সময়ঃ

১। অভিজ্ঞ না হলে ডিজাইন নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট না করে যে ডিজাইন বেছে নিয়েছেন তেমনই করা উচিত। তা নাহলে পুরো ব্যাপারটা হয়তো মনমতো নাও হতে পারে।

২। দিনে মেহেদী লাগানোর সময় রোদে বসবেন না। বরং ঠান্ডা ও শুকনো কোন স্থান বেছে নিন।

৩। অনেকেই মেহেদী দিয়ে হাত বারবার নাড়াচাড়া করে বাতাস লাগিয়ে তাড়াতাড়ি শুকানোর জন্য। এটা কোনভাবেই করা যাবেনা।

মেহেদী লাগানোর পরঃ

১। ওয়াক্স করবার ইচ্ছা থাকলে অবশ্যই মেহেদী লাগানোর আগেই করতে হবে। মেহেদী দেওয়ার পর কোনভাবেই ওয়াক্স করা যাবেনা।

২। হাতে সবচেয়ে ভালো রঙ পেতে সাত থেকে আট ঘন্টা মেহেদী হাতে রাখতে হবে। কোনভাবেই ১২ ঘন্টার বেশি রাখা যাবেনা।

৩। গাঢ় রঙ পেতে চাইলে কয়েকটি লবঙ্গ চুলায় হালকা পানি দিয়ে গরম করে নিন। ধোঁয়া উঠতে শুরু করলে মেহেদী দেওয়া হাত এর উপর দিয়ে রাখুন।  হাতে তাপ  যখন সহ্য করতে পারবেন না তখন অবশ্যই সাথে সাথে সরিয়ে নিন।  মেহেদীর ভালো রঙ তৈরিতে লবঙ্গ ভাঁপা বেশ কার্যকর।

৪। মেহেদী কিছুটা শুকিয়ে আসলে এতে চিনি ও লেবুর রসের মিশ্রণ ব্যবহার করতে পারেন। তবে চিনি ও লেবুর রসের মিশ্রণ হাতে বেশি পড়ে ডিজাইন যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন।

৫। মেহেদী একেবারে শুকিয়া গেলে তুলে ফেলুন। তবে মেহেদী লাগানোর পর অন্তত ১২ ঘণ্টা হাতে সাবান লাগানো থেকে বিরত থাকুন।

লিখেছেনঃ জান্নাতুল শিখা

ছবিঃ মুম্বাইঅনদ্যস্লোলোকাল.ব্লগস্পট.কম

সম্পর্কিত লেখা

সুন্দর এবং দৃষ্টিনন্দন ৬টি মেহেদী ডিজাইন
স্টাইল

সুন্দর এবং দৃষ্টিনন্দন ৬টি মেহেদী ডিজাইন

বর্তমানে আমাদের সংস্কৃতিতে মেহেদী কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় বিয়ে, ঈদ, পূজো, নববর্ষ এর মত উৎসবগুলোতে। আসলে বর্তমানে মেহেদী যেন অন্য এক উৎসবের নাম।...

প্রফেশনাল ব্রাইডাল মেহেদী ডিজাইন
ব্রাইডাল

প্রফেশনাল ব্রাইডাল মেহেদী ডিজাইন

আজ আমি আপনাদের সাথে ব্রাইডাল মেহেদী ডিজাইন বিষয়ে কিছু ধারনা শেয়ার করব। শুরু হয়ে গেছে বিয়ের মৌসুম । আর এ মৌসুমকে সামনে রেখে অনেক্ই এর মধ্যে বিয়ের প্রস...

ছন্দময় সিল্কি চুল | দারুণ কার্যকরী ৩টি হেয়ার কেয়ার টিপস
চুলের যত্ন

ছন্দময় সিল্কি চুল | দারুণ কার্যকরী ৩টি হেয়ার কেয়ার টিপস

ছন্দময় সিল্কি চুল কার না পছন্দ! আর সেই চুল যদি সিল্কি হয় তাহলে তো কথাই নেই। অনেকেরই স্বপ্ন থাকে ঘনকালো ছন্দময় সিল্কি চুল পাওয়ার। চুল এমন একটা জিনিস...

চুলের যত্ন হবে এবার ৫টি ট্রেডিশনাল রীতিতে!
চুলের যত্ন

চুলের যত্ন হবে এবার ৫টি ট্রেডিশনাল রীতিতে!

আমার নানী বেঁচে থাকতে তার মুখেই শুনেছি, তিনি নাকি চুল পরিষ্কার করতেন চালতার থকথকে শ্বাস, রিঠা ভেজানো পানি দিয়ে। আমার নানী, মা-খালাদের আলহামদুলিল্লাহ ব...

আরও পড়ুন

চুলের গ্রোথ এবং পুষ্টি ফিরে পেতে কার্যকরী তেল
চুলের যত্ন

চুলের গ্রোথ এবং পুষ্টি ফিরে পেতে কার্যকরী তেল

ইদানীং চুলগুলো কেমন জানি পাতলা হয়ে গেছে। ধরলেই যেন গোড়া থেকে উঠে চলে আসছে। বেশ কয়েক মাস ধরেই দেখছেন চুলগুলো বাড়ছে না কেন জানি! প্রতিদিনকার ধুলো, দূষণ...

চুলের যত্নে মেহেদীর ম্যাজিকাল সল্যুশন!
ভিডিও

চুলের যত্নে মেহেদীর ম্যাজিকাল সল্যুশন!

চুলের যত্নে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে মেহেদী। কিন্তু মেহেদী পাতা বেটে, চুলে লাগানোর মতো সময় কয়জনেরই বা আছে! কিন্তু তাই বলে কি চুলের যত্নে মেহেদী...

৯টি ধাপে আমার চুলের গল্প!
চুলের যত্ন

৯টি ধাপে আমার চুলের গল্প!

আমি বিশ্বাস করি, এ যুগে যে মেয়েটির চুল বড়, সে নিঃসন্দেহে ধৈর্যশীল! আসলে দূর থেকে সবকিছু সুন্দর আর সহজ। পেছনের গল্পগুলো কিন্তু বেশ কঠিন। যেমন, আমার হাঁ...

কানের ওয়াক্স বা খৈল কেন হয় এবং কীভাবে এর প্রতিকার করবেন?
সুস্থতা

কানের ওয়াক্স বা খৈল কেন হয় এবং কীভাবে এর প্রতিকার করবেন?

ত্বক, চুল বা চোখের সমস্যা সরাসরি বোঝা যায় বলে ডাক্তারের কাছে গেলে চিকিৎসাও নেওয়া যায় সহজেই। কিন্তু কানের সমস্যা গুরুতর না হলে চিকিৎসার কথা কেউ তেমন এক...

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম
ফ্যাশন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম

সামনে ঈদ আর ঈদের ২/১ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব মেয়েদের মেহেদি লাগানো। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে, আবার কেউ নিজের হাতে নিজেই দিয়ে থাকেন...

…