ছন্দময় সিল্কি চুল | দারুণ কার্যকরী ৩টি হেয়ার কেয়ার টিপস

মেরী · May 10, 2013 · 1 min read

ছন্দময় সিল্কি চুল | দারুণ কার্যকরী ৩টি হেয়ার কেয়ার টিপস

ছন্দময় সিল্কি চুল কার না পছন্দ! আর সেই চুল যদি সিল্কি হয় তাহলে তো কথাই নেই। অনেকেরই স্বপ্ন থাকে ঘনকালো ছন্দময় সিল্কি চুল পাওয়ার। চুল এমন একটা জিনিস যা সারা জীবন থাকে না। তাইতো চুলের এত খাতির। একটু যত্ন নিলেই আপনি ঘরে বসেই অতি অল্প সময়ে পেতে পারেন চোখ ধাঁধানো সিল্কি চুল! জেনে নিন তেমনি ৩টি দারুণ কার্যকরী টিপস।

ছন্দময় সিল্কি চুল পাওয়ার দারুণ কার্যকরী টিপস

১. লেবু বা ভিনেগার

একটা সহজ উপায় হল, আপনি সাধারণত যে শ্যাম্পু ব্যবহার করেন, সেই শ্যাম্পু দিয়ে প্রথমে আপনার মাথার চুল ধুয়ে নিন। এর পর এক মগ পানিতে একটি লেবুর রস বা ভিনেগার ভালো করে মিশিয়ে নিন। তারপর চুল ভেজা অবস্থাতেই সমস্ত চুলে সেই লেবুর পানি ধীরে ধীরে ঢালুন। আলতো করে চুলটা মুছে নিন। চুল শুকিয়ে এলেই  দেখতে পারবেন কতটা ঝরঝরে আর উজ্জ্বল চুল। লেবু সব সময়ই বাজারে কম বেশি পাওয়া যায়। তাই কোনো রকম ঝামেলা ছাড়াই অনেক সহজেই আপনার চুল সিল্কি করতে পারেন।

২. টক দই ও লেবুর রস

চুলের যত্নে টকদই-এর কোন বিকল্প নেই। টকদই-এর সাথে লেবুর রস  মিশিয়ে ব্যবহার করলে মাথার খুশকি চলে যায় এবং আপনার চুল হয়ে উঠে সিল্কি ও প্রাণবন্ত। এক কাপ টকদই এর সাথে একটি লেবুর রস ও ২ টেবিল চামচ তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার গোসলের আগে সমস্ত চুলে এবং চুলের গোড়ায় এই প্যাকটি ভালো করে ধীরে ধীরে লাগান। এভাবে প্যাকটি মেখে ৩০-৪০ মিনিট পর শ্যাম্পু করে খুব ভালো ভাবে ধুয়ে ফেলুন। চুল শুকিয়ে এলে আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। প্রতি সপ্তাহে অন্তত দুই বার এই প্যাকটি চুলে ব্যবহার করতে পারেন।

৩. মেহেদী প্যাক

যারা চুলের বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন, তাদের জন্য চুলে মেহেদী ব্যবহার করা জরুরী। মেহেদী ব্যবহারে চুলের গোড়া শক্ত হয়, চুল তার পুষ্টি ফিরে পায়, খুশকি দূর হয়। সাথে সাথে  চুলের ভাঙ্গন দূর হয়, চুল হয় স্বাস্থ্য-সবল ও প্রাণবন্ত। বাজারে এখন কাঁচা মেহেদী পাতাও পাওয়া যায়। মেহেদীর সাথে হালকা একটু লেবুর রস মিশিয়ে নিলে আরও ভালো হয়। কারো যদি মেহেদী পাতা সংগ্রহ করতে সমস্যা হয় তবে প্যাকেট হারবাল মেহেদী ব্যবহার করতে পারেন। ভালো হারবাল মেহেদী প্রাকৃতিক মেহেদীর মতই কাজ করে এবং চুলের জন্যও বেশ উপকারী। গরম পানিতে মেহেদী প্যাকটি গুলিয়ে পরে ঠান্ডা করে মাথায় লাগাতে হবে। প্যাকটি চুলে এক ঘণ্টা রাখবেন। আর যদি কেউ চুলে লাল লাল আভা আনতে চান তবে ২-৩ ঘণ্টা অপেক্ষা করুন। প্রতি মাসে অন্তত দুই বার প্যাকটি ব্যবহার করতে পারেন।

তবে সাবধান ৫ মিনিটে লাল হয় এইরকম লেখা মেহেদী থেকে ১০০ হাত দুরে থাকবেন। এগুলোর মধ্যে ক্ষতিকর কেমিক্যাল ছাড়া আর কিছুই নেই।

এই ছিল ছন্দময় সিল্কি চুল পেতে প্রয়োজনীয় ৩টি টিপস নিয়ে কথা। সিল্কি আর শাইনি চুলের যাদুতে মুগ্ধতা ছড়ান প্রতিদিন!

 

ছবি- সংগৃহীত: shutterstock

সম্পর্কিত লেখা

মেহেদী | জানা-অজানা কথা
স্টাইল

মেহেদী | জানা-অজানা কথা

মেহেদী ব্যাপারটা বাঙালি তথা বিশ্বের প্রায় সব দেশের নারীদের কাছেই বেশ শৌখিন আর পছন্দের একটি বিষয়। মেহেদী দিতে ভালোবাসেনা এমন কোন নারী খুঁজে পাওয়া কঠিন...

সুন্দর এবং দৃষ্টিনন্দন ৬টি মেহেদী ডিজাইন
স্টাইল

সুন্দর এবং দৃষ্টিনন্দন ৬টি মেহেদী ডিজাইন

বর্তমানে আমাদের সংস্কৃতিতে মেহেদী কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় বিয়ে, ঈদ, পূজো, নববর্ষ এর মত উৎসবগুলোতে। আসলে বর্তমানে মেহেদী যেন অন্য এক উৎসবের নাম।...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০১)

প্রশ্নটা বেসিকালি ১৩-৩০ বছর বয়সের নারী পুরুষের... কেন? মা বাবা চুলের লালচে আঠালো ভাব , আর ফেটে চৌচির হওয়া আগা দেখে রোজ ২-৩ বার বলবেন , কেন একটাবার মাথ...

আরও পড়ুন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

…