চুলের যত্নে লেবু ব্যবহার | ৩টি হেয়ার প্রবলেমের দারুণ সমাধান!

মাহবুবা মিমি · Dec 05, 2018 · 1 min read

চুলের যত্নে লেবু ব্যবহার | ৩টি হেয়ার প্রবলেমের দারুণ সমাধান!
চুলের যত্নে আমরা কত কিছুই কিনে আনি বাজার থেকে। স্পেশাল শ্যাম্পু, কন্ডিশনার, প্রোটিন ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্ট... আরও কত কী! কিন্তু আমরা কি জানি, আমাদের সবার রান্না ঘরে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে চুলের অনেকগুলো সমস্যার সমাধান করা যায়? হ্যাঁ, আমি বলছি লেবুর কথা। চুলের যত্নে লেবু অসাধারণ। লেবুতে রয়েছে বেশ কিছু পুষ্টিকর উপাদান যেমন, সাইট্রিক এসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি। চুলের যত্নের জন্য লেবু - shajgoj.com অনেকের ধারণা আছে, লেবু চুলকে গ্রে করে দেয়!! এটা মোটেও সত্যি নয়। এসব কারণে অনেকেই চুলের যত্নে লেবু  ব্যবহার করতে দ্বিধাবোধ করেন।

চুলের যত্নে লেবু ব্যবহার

আপনার ভুল ধারণাগুলো ভেঙে চুলের যত্নে লেবু ব্যবহার করে দেখুন। দেখবেন চুল এত ঝলমলে হয়ে গেছে যে লেবু ছাড়া আপনার চলবেই না। আজকে তাই চুলের ৩টি বেশ কমন প্রবলেম-এ লেবু কিভাবে ব্যবহার করবেন- তাই নিয়ে কথা বলবো।

১. হেয়ার গ্রোথ

অনেকেরই অভিযোগ- "চুল বাড়ে না"। লেবু কিন্তু এই অভিযোগের দারুণ কিছু সমাধান দিতে পারে- ১) পাঁচ টেবিল চামচ মেহেদি গুঁড়োর সঙ্গে একটা ডিম ভেঙে মিশিয়ে নিন। সাথে সামান্য পানি মেশাতে পারেন পরিমাণমত। খুব ঘন যেন না হয়। এরপরে মেশান অর্ধেকটা লেবুর রস। চুলের যত্নে হেনা পাউডার, ডিম ও লেবুর প্যাক - shajgoj.com এরপরে মাথার স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলে ভালো করে লাগান। শুকাতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা লাগবে। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি মাসে একবার লাগাবেন। ২) এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ ডাবের পানি মিশিয়ে নিয়ে, শুধু মাথার স্ক্যাল্প এ লাগান। চুলের যত্নে লেবুর রস এবং ডাবের পানির মিশ্রণ - shajgoj.com বিশ মিনিট রেখে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে একবার লাগানো যেতে পারে। ৩) এই প্যাকের জন্যে আপনার লাগবে ৪-৫ ফোঁটা লেমন অ্যাসেনশিয়াল অয়েল, এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল এবং দুই টেবিল চামচ অলিভ অয়েল। তিন ধরনের তেল একসাথে মিশিয়ে একটু গরম করে নিন। চুলের যত্নে লেমন অ্যাসেনশিয়াল অয়েল, ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েলের মিশ্রণ - shajgoj এরপরে পনের মিনিট ধরে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিন। এরপরে আরও ত্রিশ মিনিট রেখে শ্যাপু করে ফেলুন। এটা চাইলে সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারেন আপনি।

২. খুশকি দূর করতে

অনেকেই আছেন যারা সারা বছর খুশকির সমস্যায় ভোগেন। কারো কারো আবার শীতের সময় খুশকির সমস্যা হয়। শুধু গরমেই হোক না কেন, ঘরে লেবু থাকলে খুশকি নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। ১) ২ টেবিল চামচ লেবুর রস আর ৪ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার ভালো করে মেশান। চুলের যত্নে লেবুর রস ও অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণ - shajgoj.com একটা তুলোর বলের সাহায্যে মাথার স্ক্যাল্পে লাগান খুব ভালো করে। যেন পুরো স্ক্যাল্প ভালোভাবে ভিজে যায়। বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই বার এই প্যাকটি ব্যবহার করলে খুশকির সমস্যা দ্রুতই দূর হবে। ২) আধা কাপ গরম পানিতে দুই টেবিল চামচ চা পাতা জ্বাল দিয়ে বেশ ঘন কড়া একটা লিকার তৈরি করে নিন। এরপরে একটু ঠাণ্ডা করে নিয়ে মেশান এক চা চামচ লেবুর রস। চুলের যত্নে চা পাতার লিকার ও লেবুর রসের মিশ্রণ - shajgoj.com গরম থাকতেই তুলোর বলের সাহায্যে স্ক্যাল্পে লাগান। বিশ মিনিট পরে শুধু ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুব ভালো এবং দ্রুত ফল পেতে নিয়ম করে সপ্তাহে দুইবার এটি লাগান। ৩) দেড় টেবিল চামচ মেথি ভিজিয়ে নিয়ে বেটে নিন মিহি করে। এর সাথে মেশান ২ টেবিল চামচ লেবুর রস। চুলের যত্নে মেথি বাটা ও লেবুর রসের মিশ্রণ - shajgoj.com মাথার স্ক্যাল্পে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। এরপরে ধুয়ে ফেলুন। এটি আপনি ১০ দিন পরপর করতে পারেন। খুশকির সমস্যা থাকবে না আশা করি।

৩. সিল্কি স্মুদ চুল পেতে

১) পুরো একটা লেবুর রস এক গ্লাস বা মগ পানিতে মিশিয়ে সেটাতে চুল ভালো করে ভিজিয়ে নিন। চুলের যত্নে লেবুর রস এক গ্লাস পানিতে মিশিয়ে চুলে লাগান - shajgoj.com এটা আপনি চাইলে শ্যাম্পু করার পরে করতে পারেন। তবে খেয়াল রাখবেন, চুল পুরোপুরি শুকানোর আগে কিন্তু রোদে বের হওয়া যাবে না। ব্যস, সিল্কি চুলের জন্যে আর আলাদা করে সিরাম না লাগালেও চলবে। ২) শ্যাম্পু করার আগে নারকেল তেল বা অলিভ অয়েল এর সাথে লেবুর রস মিশিয়ে নরমালি চুলে তেল যেভাবে লাগান, সেভাবেই লাগিয়ে নিন। এরপরে মিনিট পনের রেখে শ্যাম্পু করে ফেলুন। চুলের যত্নে নারকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার - shajgoj.com ৩) ২ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ মধু এবং আধা কাপ অলিভ অয়েল মিশিয়ে নিয়ে পুরো চুলে ভালো করে লাগিয়ে রাখুন ত্রিশ মিনিট। এরপরে ভালো করে শ্যাম্পু করে নিন। সিল্কি স্মুদ চুলের জন্যে এর চেয়ে ভালো হেয়ার প্যাক খুব কমই আছে। চুলের যত্নে লেবুর রস, মধু ও অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার - shajgoj   তাহলে আর দেড়ি কেন? দেড়ি না করে চট জলদি চুলের যত্নে লেবু ইউজ করেই দেখুন। আর দেখিয়ে দিন রেশমি ঝলমলে চুলের জাদু! ভালো থাকুন, সুন্দর থাকুন। ছবি- সংগৃহীত: ফ্যাবহাউ.কম

Products in this article

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

বিউটি টিপস

রূপচর্চায় লেবু | ত্বক চুল ও নখের সৌন্দর্য বৃদ্ধিতে ১০টি টিপস!

রূপচর্চায় কত কিছুই তো ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার রান্না ঘরে থাকা লেবু এক্ষেত্রে কতটা উপকারে আসতে পারে? ওজন কমানো থেকে শুরু...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

আরও পড়ুন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?
ত্বকের যত্ন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে কে না চায়? কিন্তু আয়নায় তাকালেন, সবার আগে চোখ চলে গেল ব্রণের দাগটির দিকে অথবা কালো ছোপটি দৃষ্টি কেড়ে নিল। এক আধ দিন রোদে ঘু...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

স্ক্যাল্পের বিল্ড আপ রিমুভ করার ৪টি সহজ ও কার্যকর উপায়
চুলের যত্ন

স্ক্যাল্পের বিল্ড আপ রিমুভ করার ৪টি সহজ ও কার্যকর উপায়

স্ক্যাল্পের বিল্ড আপ কথাটি বর্তমানে বেশ পরিচিত। অনেকেই এখন এই সমস্যায় ভুগে থাকেন, অনেকে আবার খুশকির সাথে বিল্ড আপকে এক করে ফেলেন। অথচ এ দুইয়ের মাঝে বে...

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার সবচেয়ে নিরাপদ ও দুশ্চিন্তাহীন। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান লেবু। সৌন্দর্যচর্চায় লেবুর...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

শীতে খুশকি মুক্ত ঝলমলে চুল
চুলের যত্ন

শীতে খুশকি মুক্ত ঝলমলে চুল

খুশকি আমাদের সবার কাছেই অনেক বড় আতঙ্কের নাম। শুধু তৈলাক্ত স্কাল্প নয়, যাদের শুষ্ক স্কাল্প তারাও এর শিকার হয়ে থাকেন। গুটি গুটি পায়ে শীত এগিয়ে আসছে। এ স...

…