তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক

বৈশাখী · Jan 09, 2014 · 1 min read

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক
তৈলাক্ত ত্বকের যত্ন নিতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার সবচেয়ে নিরাপদ ও দুশ্চিন্তাহীন। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান লেবু। সৌন্দর্যচর্চায় লেবুর ব্যবহার আজ থেকে হয় নি। প্রাচীনকাল থেকেই এটি সমাদৃত। রূপচর্চার জন্য লেবু একটি শ্রেষ্ঠতম উপাদান। লেবুর কার্যকরী ও এন্টিটক্সিন গুণাবলী ত্বকের অতিরিক্ত তেল দূর করে, ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে।

লেবুর কিছু গুণাগুণ

  • লেবু ভিটামিন ‘সি’ এর সবচেয়ে বড় উৎস। লেবুর ভিটামিন সি ক্যান্সারের সেল গঠন প্রতিরোধ করে। স্কার্ভি রোগ থেকে রক্ষা করে। ভিটামিন সি দেহের ক্ষত নিরাময়ে সহায়তা করে এবং রক্তের জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়।
  • লেবুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল উপাদান দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়ায়। রোদে পোড়া ত্বক মেরামতের জন্যও লেবু অত্যন্ত কার্যকরী।
  • লেবুতে থাকা বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কুঞ্চন এবং দাগ দূর করে। স্বাস্থ্যজ্জ্বল ত্বকের জন্য অ্যান্টি-অক্সিডেন্ট খুব প্রয়োজন। লেবুতে থাকা ভিটামিন সি ব্রণ বা অ্যাকনে সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে আর ত্বকের তারুণ্য ধরে রাখতেও এটি কার্যকরী।
তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবু - shajgoj.com
  • লেবুর খোসার ভেতরের অংশে ‘রুটিন’ নামের বিশেষ ফ্ল্যাভানয়েড উপাদান আছে যা শিরা এবং রক্তজালিকার প্রাচীরকে যথেষ্ট শক্তিশালী এবং সুরক্ষা দেয়। ফলে স্বভাবতই হৃদরোগের ঝুঁকিও কমে।
  • অ্যারোমথেরাপির ক্ষেত্রেও লেবু একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বয়সজনিত মুখের স্পট বা দাগ সারাতে লেবুর রস যথেষ্ট কার্যকরী। লেবুর রস ব্যবহারে মুখের ব্রণও দ্রুত দূর হয়।
  • হাতের কনুই, হাঁটু, পায়ের গোড়ালির ময়লা দূর করতে লেবু অত্যন্ত কার্যকর। হাত ও পায়ের রুক্ষভাব দূর করতে প্রাচীন কাল থেকে লেবুর রস বা লেবুর খোসার ব্যবহার হয়ে আসছে।

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ফেইসপ্যাক

১. লেবুর রস ও শশার রসের ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর রস ও শশার প্যাক - shajgoj.com
  • সাধারণভাবে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে একটি পাত্রে সমপরিমাণ শশা ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন।
  • এবার একটি কটন বলের সাহায্যে পুরো মুখে লাগাতে থাকুন।
  • মিশ্রণটি মুখে লাগানোর সাথে সাথে যদি জ্বালা করে, তবে দ্রুত ধুয়ে ফেলুন। লেবু ত্বককে অতিরিক্ত শুষ্ক করে ফেলতে পারে, সেক্ষেত্রে ত্বকের উপযোগী একটি ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নিন।
  • লেবুর রসে থাকে সাইট্রিক এসিড, যা ত্বকের তেল সম্পূর্ণ রূপে দূর করে এবং ত্বককে শুষ্ক ও উজ্জ্বল করে।

২. লেবুর রস ও দুধের ফেইসপ্যাক

ত্বকের অতিরিক্ত তেল দূর করার ক্ষেত্রে লেবুর রস ও দুধের মিশ্রণও বেশ কার্যকরী।

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর রস ও দুধ - shajgoj.com

  • একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে তার রস বের করে নিন। এবার তার সাথে ১০ টেবিল চামচ তরল দুধ ভালোভাবে মিশিয়ে নিন।
  • ধীরে ধীরে পুরো মুখে ম্যাসাজ করুন, যতক্ষন না পর্যন্ত পুরো মিশ্রণটা ত্বক না শোষণ করে। ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

এই ফেইস প্যাকের উপকারিতা হলো, লেবু ত্বকের তেল দূর করে আর দুধ ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখে। শুধু একটি জিনিস মনে রাখতে হবে, আর তা হলো, এই মিশ্রণটি চোখের চারপাশে সাবধানে লাগাতে হবে।

৩. ডিম ও লেবুর রসের ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর রস, ডিমের সাদা অংশ, কমলার মিশ্রণ - shajgoj.com
  • একটি ডিমের সাদা অংশের সাথে অর্ধেকটা লেবুর রস ও এক টেবিল চামচ কমলালেবুর রস, কুসুম গরম পানি দিয়ে পেস্টের মতো করে মিশিয়ে নিন।
  • এই প্রলেপটি আস্তে আস্তে ত্বকে মাখুন। ২০ মিনিটের মতো প্রলেপটি মুখে রাখুন।
  • প্রলেপটি শুকিয়ে যাবার পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

এই প্যাকটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

৪. লেবুর রস ও মধুর ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর রস ও মধু - shajgoj.com
  • একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে তার রস বের করে নিন।
  • তাতে ২ টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণ তৈরী করুন।
  • মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।
  • ত্বক টেনে ধরলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

মধু যখন আপনার ত্বক উজ্জ্বল করবে, লেবুর প্রাকৃতিক ব্লিচিং গুণ ত্বককে করবে আরও ফর্সা।

এই তো জানা হয়ে গেলো তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ফেইস প্যাক বানানোর উপকরণ ও তার প্রয়োগ পদ্ধতি। পরিশেষে, নিজেকে সুন্দর ও সুস্থ রাখুন। ত্বক পরিচর্যার সাথে সাথে সুষ্ঠু খাদ্যাভাস গড়ে তুলুন। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মানসিক উৎকর্ষতা বিকাশেও সচেষ্ট হন। তাহলে পূর্নাঙ্গ সৌন্দর্য বিকশিত হবে।

ছবি - সংগৃহীতঃ স্টাইলক্যাসার.কম

সম্পর্কিত লেখা

বিউটি টিপস

রূপচর্চায় লেবু | ত্বক চুল ও নখের সৌন্দর্য বৃদ্ধিতে ১০টি টিপস!

রূপচর্চায় কত কিছুই তো ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার রান্না ঘরে থাকা লেবু এক্ষেত্রে কতটা উপকারে আসতে পারে? ওজন কমানো থেকে শুরু...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?
ত্বকের যত্ন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে কে না চায়? কিন্তু আয়নায় তাকালেন, সবার আগে চোখ চলে গেল ব্রণের দাগটির দিকে অথবা কালো ছোপটি দৃষ্টি কেড়ে নিল। এক আধ দিন রোদে ঘু...

আরও পড়ুন

ত্বকের সানট্যান দূর হবে ৫টি ঘরোয়া উপায়ে
ত্বকের যত্ন

ত্বকের সানট্যান দূর হবে ৫টি ঘরোয়া উপায়ে

দিন যতই যাচ্ছে গরম ততই বাড়ছে। গরমকে কোনোভাবেই বশে আনা যাচ্ছে না। আবার গরমের কারণে যে বাইরে কাজ বন্ধ রাখবেন, সেটাও সম্ভব নয়। এই অসহ্য গরমের কারণে রিতার...

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

চুলের যত্নে লেবু ব্যবহার | ৩টি হেয়ার প্রবলেমের দারুণ সমাধান!
চুলের যত্ন

চুলের যত্নে লেবু ব্যবহার | ৩টি হেয়ার প্রবলেমের দারুণ সমাধান!

চুলের যত্নে আমরা কত কিছুই কিনে আনি বাজার থেকে। স্পেশাল শ্যাম্পু, কন্ডিশনার, প্রোটিন ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্ট... আরও কত কী! কিন্তু আমরা কি জানি,...

ত্বকের যত্নে অ্যান্টি অক্সিডেন্ট কতটা গুরুত্বপূর্ণ জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে অ্যান্টি অক্সিডেন্ট কতটা গুরুত্বপূর্ণ জানা আছে কি?

সময়ের সাথে সাথে স্কিনকেয়ার ট্রেন্ডে যুক্ত হচ্ছে নানা রকম ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যেগুলোর মধ্যে অন্যতম হলো অ্যান্টি অক্সিডেন্ট। এটির নাম মোটামুটি সবার...

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!
অয়েলি স্কিন

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!

এমনিতে তৈলাক্ত ত্বক অনেকের বিরক্তির কারণ। তার উপর গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়াটা আরও একটু বেশি কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জ...

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

…