লেবুর কিছু অসাধারণ ব্যবহার  

সাজগোজ উপ সম্পাদক · Sep 27, 2015 · 1 min read

লেবুর কিছু অসাধারণ ব্যবহার  

লেবু, আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি। খিচুরি অথবা যেকোন খাবারের সাথে এটি অনেকের অনেক প্রিয়। আবার আচার তৈরী করেও অনেকে খেয়ে থাকে। ছোট একটা ফল কিন্তু এর উপকারিতা প্রচুর আর পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে ৬ ভাগ সাইট্রিক অ্যাসিড, প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন বি৫, বি৩, বি১, বি২, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, জিঙ্ক, কার্বহাইড্রেট ফ্যাট এবং প্রোটিন। আজকে আমরা এই ফলটির বিভিন্ন উপকারিতা এবং ব্যবহার সম্পর্কে জানবো। তবে চলুন জেনে নিই-

প্রথমে স্বাস্থ্য সুবিধাগুলো জেনে নিই-

  • লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আর ভিটামিন সি ঠাণ্ডা কাশি প্রতিরোধে খুব কাজ দেয়। এছাড়াও লেবুতে রয়েছে ফ্ল্যাবোনয়েড যা শরীরে ভাইরাস প্রতিরোধ করে এবং শরীরকে ফিট রাখে।
  • আপনার শরীরের পি এইচ ঠিক রাখে।
  • লেবুর রস ও গরম পানি একসাথে মিশিয়ে প্রতিদিন সকালে পান করলে অন্ত্রের কার্যক্রম ঠিক রাখে এবং আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে ফেলে।
  • এর ভিটামিন সি আপনার শরীরের রিঙ্কেল কমাতে সাহায্য করবে।
  • এটি রুটিন অনুযায়ী খেলে চোখের অসুখের দূর হয়।
  • লেবুতে ২২ প্রকার ক্যান্সার বিরোধী যৌগ আছে যা ক্যান্সার প্রতিরোধ করে।
  • এটি অন্ত্রের কৃমি ধ্বংস করতে সাহায্য করে।
  • এটি রক্তনালীসমূহকে শক্তিশালী করে।
  • এটি স্কার্ভি রোগ প্রতিরোধ করে।
  • ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে।

[picture]

ত্বকের যত্নে লেবুঃ

  • এটি ত্বকের সংকোচন সৃষ্টিকারী পদার্থকে নিয়ন্ত্রণে রাখে।
  • স্কিনের অতিরিক্ত তেল অপসারন করে।
  • লেবুর রস রস একটি  প্রাকৃতিক অ্যানটিসেপ্টিক, যদি এটি মুখে মাস্ক হিসেবে নেয়া হয় তবে এটি স্কিনের অতিরিক্ত তেল ময়লা দূর করবে এবং ব্যাক্টেরিয়া  সংক্রমণ হতে দূরে রাখবে।
  • যাদের মুখে ব্রণ আছে তারা একটি ছোট তুলার বলে লেবুর রস নিয়ে স্কিন পরিষ্কার করলে ব্রণ কমে যায়।
  • এটি রাতে মুখ ধোয়ার পর ব্রণের দাগে লাগিয়ে রাখলে দাগ তাড়াতাড়ি সেরে যায়।
  • এটি ত্বকের রঙ উজ্জ্বল করতে সাহায্য করে।
  • বয়সের কারণে মুখে দাগ পড়লে তাতে লেবুর রস ব্যবহার করলে দাগ হালকা হয়ে যায়।
  • শক্ত ও স্বাস্থ্যবান নখ পেতে একটি বাটিতে লেবুর রস নিয়ে তাতে ১০ মিনিট নখ ভিজিয়ে রাখুন, এরপর হালকা গরম পানি দিয়ে হাত ধুয়ে নিন।

চুলের যত্নে লেবুঃ

  • শুষ্ক চুলের কন্ডিশনারঃ

লেবুর রস, ৩/৪ কাপ অলিভ অয়েল, ১/২ কাপ মধু, দিয়ে একটি প্যাক তৈরী করে চুলে লাগিয়ে ৩০ মিনিট পরে শ্যাম্পু করুন। এটি আপনার চুলকে ড্যামেজ ফ্রি করবে।

  • চুল পড়া বন্ধেঃ

৩-৪ টেবিল চামচ নারিকেল তেল নিয়ে তাতে অর্ধেক পরিমাণ লেবুর রস মিক্স করে সপ্তাহে একদিন চুলে লাগান। ২-৩ সপ্তাহের মধ্যে ফলাফল দেখুন।

  • নতুন চুল গজাতেঃ

কয়েক ফোঁটা লেবুর রস এবং আমলকীর রস মিক্স করে প্রতিদিন রাতে স্ক্যাল্পে লাগিয়ে নিন এবং সকালে ধুয়ে ফেলুন।

অন্যান্য ব্যবহারঃ

  • মাইক্রোওভেন পরিষ্কার করতে লেবুর খোসা ব্যবহার করা হয়।
  • রান্নাঘর, খাবার টেবিল, ষ্টোভ, এর তেলের দাগ পরিষ্কার করতে অর্ধেক পরিমাণ লেবু এবং লবণ  নিয়ে তৈলাক্ত স্থানে কিছুক্ষণ ঘষে নিন এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।
  • চপিং বোর্ড পরিষ্কার করতে লেবু ব্যবহার করতে পারেন।
  • আপনার ঘরে যদি চিনি কাঁকুড়ে হয়ে যায় তবে লেবুর খোসা ব্যবহার করে দেখুন।
  • ৪/১ লেবুর রস, কিছু লবণ এবং লেবুর রসের অর্ধেক পরিমাণ বেকিং সোডা নিয়ে দাঁতে ঘষুন। এটি আপনার দাঁত আরও সাদা করবে।

দেখলেন তো এইটুকু ফলের কত উপকারিতা! এবার ব্যবহার করে দেখুন।

লিখেছেনঃপাপিয়া সুলতানা

ছবিঃ ওয়ালপেপারিয়া.কম

সম্পর্কিত লেখা

বিউটি টিপস

রূপচর্চায় লেবু | ত্বক চুল ও নখের সৌন্দর্য বৃদ্ধিতে ১০টি টিপস!

রূপচর্চায় কত কিছুই তো ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার রান্না ঘরে থাকা লেবু এক্ষেত্রে কতটা উপকারে আসতে পারে? ওজন কমানো থেকে শুরু...

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার সবচেয়ে নিরাপদ ও দুশ্চিন্তাহীন। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান লেবু। সৌন্দর্যচর্চায় লেবুর...

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?
ত্বকের যত্ন

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?

স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ভিটামিন সি আর আলফা আরবুটিন দু’টোই বেশ ভালো অপশন। ব্রাইটেনিং মানে এই না যে স্কিন রাতারাতি একদম ফর্সা হয়ে যাবে। বরং স্কিন হবে...

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?
ত্বকের যত্ন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে কে না চায়? কিন্তু আয়নায় তাকালেন, সবার আগে চোখ চলে গেল ব্রণের দাগটির দিকে অথবা কালো ছোপটি দৃষ্টি কেড়ে নিল। এক আধ দিন রোদে ঘু...

আরও পড়ুন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!
ত্বকের যত্ন

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!

স্কিন কেয়ারে যারা নতুন তারা অনেকেই হয়তো ক্যাপশন দেখে ভাবছেন, CTM আবার কী? জটিল কিছু মনে হলেও আসলে ব্যাপারটি খুবই সিম্পল। আমরা স্কিন কেয়ারে প্রধানত যে...

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!
ত্বকের যত্ন

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!

আচ্ছা, ব্রাইট ও হেলদি স্কিন বলতে আমরা কেমন স্কিনকে বুঝি, বলুন তো? এমন স্কিন যেখানে থাকবে না কোনো দাগ বা স্পট। সাথে নেই একনে বা ব্লেমিশ এর মত সমস্যাও!...

চুলের যত্নে লেবু ব্যবহার | ৩টি হেয়ার প্রবলেমের দারুণ সমাধান!
চুলের যত্ন

চুলের যত্নে লেবু ব্যবহার | ৩টি হেয়ার প্রবলেমের দারুণ সমাধান!

চুলের যত্নে আমরা কত কিছুই কিনে আনি বাজার থেকে। স্পেশাল শ্যাম্পু, কন্ডিশনার, প্রোটিন ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্ট... আরও কত কী! কিন্তু আমরা কি জানি,...

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?
ত্বকের যত্ন

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?

ভিটামিন সি-এর আছে অসাধারণ গুণাগুন। তাই রেগুলার স্কিনকেয়ারে অনেকেই হয়তো ভিটামিন সি অ্যাড করেছেন। আমরা সবাই কম বেশি জানি যে, এটি স্কিনের কোলাজেন বৃদ্ধি...

…