হৃদরোগের লক্ষণসমূহ | হার্ট অ্যাটাকের ৫টি সিম্পটম জেনে সুস্থ থাকুন

ফরহাদ রাকিব · Feb 19, 2015 · 1 min read

হৃদরোগের লক্ষণসমূহ | হার্ট অ্যাটাকের ৫টি সিম্পটম জেনে সুস্থ থাকুন

হৃদরোগ এই মুহুর্তে সারা পৃথিবীব্যাপী একটি ভয়াবহ রোগ হয়ে দাঁড়িয়েছে। ৩০ বছরের পর থেকেই সাধারণত হৃদরোগের ঝুঁকি ধীরে ধীরে বাড়তে থাকে। অনেকেই ধারণা করে থাকেন, পুরুষরা নারীদের চাইতে বেশি হৃদরোগে ভোগেন তাই নারীদের ঝুঁকি কম। হ্যাঁ এটা ঠিক যে নারীদের চাইতে পুরুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার হার বেশি কিন্তু তাই বলে নারীরা যে নিরাপদ এটা ভাবার কোন কারণই নেই! একজন পুরুষ এর যে সময়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, ঠিক একই সময়ে একজন নারীরও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সুতরাং আপনি যদি হৃদরোগ এড়াতে চান, তাহলে হৃদরোগের লক্ষণসমূহ জেনে রাখা জরুরি। এর কারণ হৃদরোগের অন্যতম সাধারণ একটি নাম হচ্ছে হার্ট অ্যাটাক এবং এটি যে কোন সময় আপনাকে আক্রমণ করতে পারে। একটি মেজর হার্ট অ্যাটাক একজন মানুষকে প্যারালাইজড এমনকি মৃত্যুর পথে পর্যন্ত ঠেলে দিতে পারে।

সুতরাং যখনই আপনার বয়স ৩০ পার হবে, তখন থেকেই নিজের হৃদপিন্ডের আলাদা যত্ন নেয়া শুরু করুন। তার পাশাপাশি হঠাৎ হৃদরোগ এড়াতে কিছু জিনিস জানা প্রয়োজন।

হৃদরোগের লক্ষণসমূহ কি?

১. বুকে ব্যাথা

হৃদরোগের অন্যতম সাধারণ একটি লক্ষণ হচ্ছে বুকে ব্যাথা। যখন আপনার হৃদপিন্ডের পেশিগুলোতে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ হয় না তখন বুকে ব্যাথা হতে পারে। অক্সিজেনের অভাব হলে ভিকটিম রক্তচাপ, বুকে ব্যাথা, জ্বালাপোড়া অনুভব করতে পারেন। এতে বমিও হতে পারে। এছাড়া ব্যাথা আস্তে আস্তে চোয়াল, বাম হাত, বাম কাঁধ এবং শরীরের সম্পূর্ণ বামপাশের অংশে ছড়িয়ে পড়ে। অনেক সময় এসিডিটির কারণেও বুকে ব্যাথা হতে পারে। তাই এই দুটোর মধ্যে পার্থক্য জানার জন্য পাঁজরে হাত দিয়ে চাপ দিন। যদি ব্যাথা প্রশমিত হয়, তাহলে সেটা এসিডিটির কারণে হয়েছে। কিন্তু যদি ব্যাথা না কমে বরং আরো বাড়ে, তাহলে সেটা অবশ্যই অবশ্যই হৃদরোগের লক্ষণ!

২. হঠাৎ নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা

শ্বাসকষ্ট নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে। তবে নারীরা এই ক্ষেত্রে শ্বাসকষ্টে বেশি ভুগে থাকেন। তাই যদি কখনো হঠাৎ করে শ্বাসকষ্টে ভোগা শুরু করেন, অবশ্যই সেটাকে হালকা ভাবে নেবেন না। কারণ হার্ট অ্যাটাক হলে ফুসফুসে অক্সিজেনের সরবরাহ কমে যায়, তখন শরীর বেশি অক্সিজেনের জন্য চাপ দিতে থাকে।

৩. অনিয়মিত হৃদস্পন্দন

প্রতিটি নির্দিষ্ট বয়স সীমার মানুষের মিনিটে হৃদস্পন্দনের সংখ্যা আলাদা। তাই আপনার বয়স হিসেবে হৃদস্পন্দনের সংখ্যা জেনে রাখুন এবং নিয়মিত সেটা পরীক্ষা করুন। যদি কখনো হৃদরোগের কোন লক্ষণ অনুভব করছেন বলে মনে হয়, তাহলে সাথে সাথে হৃদস্পন্দনের সংখ্যা চেক করুন। যদি সেটা অনিয়মিত হয় তাহলে দ্রুত হাসপাতালে যান। কারণ অনিয়মিত হৃদস্পন্দন হার্ট ফেইলিওর, হার্ট অ্যাটাক, স্ট্রোক জাতীয় হৃদরোগের অন্যতম প্রধান উপসর্গ।

৪. বমি বমি ভাব

হৃদরোগের আরেকটি উপসর্গ হচ্ছে বমি বমি ভাব। যদি কারো হার্ট অ্যাটাক হয়, তাহলে শ্বাসকষ্ট বুকে ব্যাথা এগুলোর সাথে যোগ হবে বমি বমি ভাব। এমনকি বমিও হতে পারে। তাই যদি রোগীর বমি হয়, বা বমি বমি ভাব হয় তাহলে ধরে নিতে হবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

৫. দূর্বলতা এবং ঘাম

যদি কখনো মনে হয় হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, তাহলে উপরের লক্ষণগুলো খোঁজার চেষ্টা করুন। সেই সাথে দেখুন আপনার দূর্বল লাগছে কি না। কারণ হৃদরোগের কারণে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়, রক্তচাপ নেমে যেতে পারে। এই ক্ষেত্রে শরীর ঠান্ডা হয়ে যাবে। হাত পা কাঁপতে থাকবে। সারা শরীরে ঘাম হবে। এই উপসর্গগুলো দেখা মাত্র দেরী না করে হাসপাতালের শরণাপন্ন হোন।

হৃদরোগ নারী পুরুষ সবার জন্যই বেশ ভয়াবহ হতে পারে। তবে ঘাবড়ে না গিয়ে শুরুতেই যদি হৃদরোগের লক্ষণসমূহ শনাক্ত করা যায় তাহলে সঠিক সময়ে চিকিৎসা নিয়ে হৃদরোগের ক্ষতি এড়ানো সম্ভব। সেই সাথে ডাক্তারের পরামর্শ মত ওষুধ ও খাদ্যাভ্যাস গড়ে তুললে হৃদরোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

তাই হৃদরোগের লক্ষণগুলো জানুন, সাবধান থাকুন, সুস্থ থাকুন!

ছবি- সাটারস্টক, expertbulletin.com

সম্পর্কিত লেখা

হার্ট অ্যাটাকের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানা আছে কি?
সুস্থতা

হার্ট অ্যাটাকের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানা আছে কি?

হৃদরোগ এখন বিশ্বব্যাপী অকাল মৃত্যুর একটি বড় কারণ। হার্ট অ্যাটাক হয় সাধারণত হৃদপিন্ডে পর্যাপ্ত রক্ত চলাচল কমে গেলে বা বন্ধ হয়ে গেলে। অথবা রক্ত চলাচলের...

নারীদের হার্ট অ্যাটাক এর কারণ ও লক্ষণ জেনে হোন সচেতন
সুস্থতা

নারীদের হার্ট অ্যাটাক এর কারণ ও লক্ষণ জেনে হোন সচেতন

বুকে কিছুক্ষণ ব্যাথা উঠে হঠাৎ করেই হার্ট অ্যাটাক, আশেপাশের মানুষের অভিজ্ঞতা বা মুভিতে দেখে আমাদের মনে মোটামুটি বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এইটাই হলো হার...

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়
সুস্থতা

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র জয়ের মন কয়দিন ধরেই খারাপ। পরীক্ষা শেষে বন্ধুরা দলবেঁধে ঘুরতে গেলেও সে কোথায় যাচ্ছে না, কারণ বাসে উঠলেই তার বমি পায়। যার কারণ...

গাড়িতে উঠে বমি ভাব? জানুন এর কারণ ও প্রতিরোধের উপায়
স্বাস্থ্য

গাড়িতে উঠে বমি ভাব? জানুন এর কারণ ও প্রতিরোধের উপায়

বেড়াতে যেতে পছন্দ করেন, কিন্তু গাড়িতে চড়ার কথা ভাবলেই বিভীষিকা মনে হয়- এমন মানুষের সংখ্যা অনেক। এর কারণ আর কিছুই নয়, গাড়ি চড়লেই শুরু হয় বমি আর মাথা ঘো...

আরও পড়ুন

শিশুর জন্মগত হৃদরোগ | এর কারণ, লক্ষণ ও চিকিৎসা কী হতে পারে?
মা ও শিশু

শিশুর জন্মগত হৃদরোগ | এর কারণ, লক্ষণ ও চিকিৎসা কী হতে পারে?

একটি শিশুর জন্ম থেকেই হৃদযন্ত্রের কোনো গঠনগত বা কার্যগত ত্রুটি থেকে থাকলে তাকে শিশুর জন্মগত হৃদরোগ বলে। মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধির সময় হৃদপিণ্ডের অস্ব...

হার্ট এ্যাটাক সম্পর্কে জানুন, সুস্থ থাকুন
সুস্থতা

হার্ট এ্যাটাক সম্পর্কে জানুন, সুস্থ থাকুন

হার্ট বা হ্নদপিন্ড আমাদের শরীরের অন্যতম একটি প্রধান অঙ্গ। আজকে আমি এই অঙ্গটির একটি অসুখ নিয়ে আলোচনা করব। তা হলো হার্ট এ্যাটাক। প্রথমেই আমাদের জানতে...

রান্নাঘরের সাধারণ মশলায় বমির ঘরোয়া প্রতিকার
সুস্থতা

রান্নাঘরের সাধারণ মশলায় বমির ঘরোয়া প্রতিকার

বমির সমস্যা যেকোনো সময় যেকোন বয়সে হতে পারে। এটি আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। বমি নানা কারণে হতে পারে। অতিরিক্ত খেয়ে ফেলা, অতিরিক্ত মদ্যপান, ফ...

মাইগ্রেনের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা কী জানেন?
সুস্থতা

মাইগ্রেনের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা কী জানেন?

মাথা ব্যথা কখনো হয় নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া ভার। আমাদের সবারই কম বেশি মাথা ব্যথা হয়। মাথা ব্যথা হলেই আমরা ওষুধ কিনে খেয়ে ফেলি। যা করা মোটেই উচিত...

বাচ্চাদের পেটের সমস্যা? জানুন এর লক্ষণ ও প্রকারভেদ
স্বাস্থ্য

বাচ্চাদের পেটের সমস্যা? জানুন এর লক্ষণ ও প্রকারভেদ

বাচ্চাদের পেটের সমস্যা যেন প্রতিটি পিতামাতার দুঃস্বপ্ন। প্রায় প্রতিটি শিশুই তাদের জীবদ্দশায় পেটে ব্যথা বা পেটের সমস্যা অনুভব করেছে। শিশুদের বিভিন্ন...

প্যানিক অ্যাটাক নাকি প্যানিক ডিজঅর্ডার ? কীভাবে বুঝবেন?
স্বাস্থ্য

প্যানিক অ্যাটাক নাকি প্যানিক ডিজঅর্ডার ? কীভাবে বুঝবেন?

আমাদের পৃথিবীতে বিভিন্ন কারণে এখন বেশ অস্থিতিশীলতা বিরাজ করছে। আবার আমাদের জীবনযাত্রাও এখন এত বেশি গতিশীল যে একের পরে এক ঘটে যাওয়া ঘটনার সাথে নিজেকে ম...

…