বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়

ডাঃ জয়িতা সাহা · Feb 17, 2020 · 1 min read

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র জয়ের মন কয়দিন ধরেই খারাপ। পরীক্ষা শেষে বন্ধুরা দলবেঁধে ঘুরতে গেলেও সে কোথায় যাচ্ছে না, কারণ বাসে উঠলেই তার বমি পায়। যার কারণে ভ্রমণের ইচ্ছাটাই চলে যায়। গাড়িতে উঠলে এমন বমি বমি ভাব বা বমি হওয়া অথবা মাথা ঘোরাকে মোশন সিকনেস (motion sickness) বলে। ভ্রমণের আনন্দই মাটি হয়ে যায় মোশন সিকনেসের কারণে, পড়তে হয় বিব্রতকর অবস্থায়। চলুন জেনে নেই বাসে বমি হওয়ার কারণ ও এর প্রতিকারের উপায়।

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিকার 

বাসে বমি কেন হয়?

সাধারণত বাস, প্রাইভেট কার, মাইক্রোবাসে উঠলে এই ধরনের মোশন সিকনেস হয়। গতি ও জড়তার ফলে মস্তিষ্কে সমন্বয়হীনতার বাহনগুলোতে বমির সমস্যা হতে পারে। অন্তঃকর্ণ আমাদের শরীরের গতি ও জড়তার ভারসাম্য রক্ষা করে। যখন গাড়িতে চড়ি তখন অন্তঃকর্ণ মস্তিষ্কে খবর পাঠায় যে সে গতিশীল। কিন্তু চোখ বলে ভিন্ন কথা। কারণ তার সামনের বা পাশের মানুষগুলো কিংবা গাড়ির সিটগুলো থাকে স্থির। চোখ আর অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতার ফলে তৈরি হয় মোশন সিকনেস। এছাড়া অ্যাসিডিটির সমস্যা থাকলে বমি হতে পারে, অসুস্থতার জন্য বমি হতে পারে, বাজে কোন গন্ধের কারণেও বমি হতে পারে।

যাত্রা পথে বমি থেকে মুক্তির উপায়

১) গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করুন। পেছনের দিকে বসলে বেশী গতিশীল মনে হয়।

২) জানালার পাশে বসার চেষ্টা করুন। জানালা খোলা রাখুন, বাইরের বাতাস ভিতরে আসতে দিন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকুন। গাড়ির ভেতরের দিকে খুব বেশী সময় তাকিয়ে থাকবেন না।

৩) যেদিকে গাড়ি চলছে সেদিক পেছন দিয়ে বসবেন না, এতে বমি ভাব বেশি হয়।

৪) অন্য যাত্রীর বমি করা দেখলে যদি বমি পায় তাহলে সেদিকে মনোযোগ দিবেন না।

৫) গাড়িতে উঠলে বমি হবে এমন চিন্তা করবেন না। নিজেকে শান্ত রাখুন, লম্বা লম্বা শ্বাস নিতে পারেন। বমির কথা ভুলতে গান শুনতে পারেন।

৬) হালকা ভাবে চোখ বন্ধ করে রাখুন। ভ্রমণের আগের রাতে ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন।

৭) ভ্রমণের আগে হালকা কিছু খেয়ে বাসে উঠুন। কখনই খালি পেটে ভ্রমণ করবেন না । ভ্রমণের আগে ভারী কিছু খাবেন না। যাত্রাপথে বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন, এসিডিটি হয় এমন খাবার না খাওয়াই ভলো।

৮) গাড়ি চলন্ত অবস্থায় বই পড়া ও মোবাইলে ব্যবহার থেকে বিরত থাকুন।

বাস ভ্রমণ - shajgoj.com

৯) আদা বমি রোধের জন্য অনেক উপকারী, আদা হজমে সাহায্য করে। আদা কুঁচি চিবুতে পারেন বমি ভাব দূর হয়ে যাবে। প্রয়োজনে আদা চা খেতে পারেন।

১০) দারুচিনি চিবুতে পারেন। দারুচিনি খাবার হজমে সাহায্য করে, তাই খাবার হজমের সমস্যা জনিত কারণে বমি হলে দারুচিনি খেতে পারেন।

১১) টক জাতীয় ফল খেলেও বমি ভাব দূর হয়। এছাড়া লেবু পাতার গন্ধ, কমলা লেবুর গন্ধেও বমি ভাব দূর হয়। গরম লেবুর পানিতে একটু লবণ মিশিয়ে খেতে পারেন, মাথাব্যথা, বমি এবং বমিবমি ভাব দূর করতে এই পানি উপকারী। কিন্তু গ্যস্ট্রিকের সমস্যার কারণে বমি হলে লেবু না খাওয়াই ভালো।

১২) যখনই বমি ভাব হবে মুখে এক টুকরা লবঙ্গ দিন এতে বমি ভাব চলে যাবে সাথে মুখের দুর্গন্ধ ও চলে যাবে।

১৩) অ্যাসিডিটির সমস্যা থাকলে তখন বমি ভাব হলে পুদিনাপাতা খেতে পারেন। পুদিনাপাতা দিয়ে চা বানিয়ে খেতে পারেন।

১৪) খুব দীর্ঘ ভ্রমণ হলে বিরতি নিতে পারেন। বিরতির সময় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন।

১৫) চুইংগাম খেতে পারেন। এতে মুখ এবং মন ব্যস্ত থাকবে এবং বমি ভাব হবে না।

১৬) খুব বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বমি নিরোধক ওষুধ খেতে পারেন।

এই কয়েকটি জিনিস লক্ষ্য রাখলেই বাসে বমি হওয়া থেকে মুক্তি পেতে পারেন। আশা করি উপকার হবে। আপনার যাত্রা শুভ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন।

 

ছবি- সংগৃহীত: মেডিকেলনিউজটুডে.কম; আলোকিতোবাংলাদেশ.কম

সম্পর্কিত লেখা

গাড়িতে উঠে বমি ভাব? জানুন এর কারণ ও প্রতিরোধের উপায়
স্বাস্থ্য

গাড়িতে উঠে বমি ভাব? জানুন এর কারণ ও প্রতিরোধের উপায়

বেড়াতে যেতে পছন্দ করেন, কিন্তু গাড়িতে চড়ার কথা ভাবলেই বিভীষিকা মনে হয়- এমন মানুষের সংখ্যা অনেক। এর কারণ আর কিছুই নয়, গাড়ি চড়লেই শুরু হয় বমি আর মাথা ঘো...

রান্নাঘরের সাধারণ মশলায় বমির ঘরোয়া প্রতিকার
সুস্থতা

রান্নাঘরের সাধারণ মশলায় বমির ঘরোয়া প্রতিকার

বমির সমস্যা যেকোনো সময় যেকোন বয়সে হতে পারে। এটি আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। বমি নানা কারণে হতে পারে। অতিরিক্ত খেয়ে ফেলা, অতিরিক্ত মদ্যপান, ফ...

মাইগ্রেনের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা কী জানেন?
সুস্থতা

মাইগ্রেনের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা কী জানেন?

মাথা ব্যথা কখনো হয় নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া ভার। আমাদের সবারই কম বেশি মাথা ব্যথা হয়। মাথা ব্যথা হলেই আমরা ওষুধ কিনে খেয়ে ফেলি। যা করা মোটেই উচিত...

বাচ্চাদের পেটের সমস্যা? জানুন এর লক্ষণ ও প্রকারভেদ
স্বাস্থ্য

বাচ্চাদের পেটের সমস্যা? জানুন এর লক্ষণ ও প্রকারভেদ

বাচ্চাদের পেটের সমস্যা যেন প্রতিটি পিতামাতার দুঃস্বপ্ন। প্রায় প্রতিটি শিশুই তাদের জীবদ্দশায় পেটে ব্যথা বা পেটের সমস্যা অনুভব করেছে। শিশুদের বিভিন্ন...

আরও পড়ুন

হৃদরোগের লক্ষণসমূহ | হার্ট অ্যাটাকের ৫টি সিম্পটম জেনে সুস্থ থাকুন
সুস্থতা

হৃদরোগের লক্ষণসমূহ | হার্ট অ্যাটাকের ৫টি সিম্পটম জেনে সুস্থ থাকুন

হৃদরোগ এই মুহুর্তে সারা পৃথিবীব্যাপী একটি ভয়াবহ রোগ হয়ে দাঁড়িয়েছে। ৩০ বছরের পর থেকেই সাধারণত হৃদরোগের ঝুঁকি ধীরে ধীরে বাড়তে থাকে। অনেকেই ধারণা করে থাক...

গর্ভধারণের প্রাথমিক লক্ষণ | প্রেগনেন্সির ১১টি সিম্পটম জানা আছে কি?
মা ও শিশু

গর্ভধারণের প্রাথমিক লক্ষণ | প্রেগনেন্সির ১১টি সিম্পটম জানা আছে কি?

গর্ভাবস্থায় একজন নারীর অনেক ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন আসে তা আমরা সবাই জানি। এই দীর্ঘ কঠিন সময়ে তাদের একেক সময়ে একেক উপসর্গ দেখা দেয়। গর্ভধারণের...

পেপটিক আলসারে ভুগছেন কিনা তা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?
সুস্থতা

পেপটিক আলসারে ভুগছেন কিনা তা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

পাকস্থলী ও পাকস্থলীর পরবর্তী অঙ্গ বা পরিপাকতন্ত্রের ক্ষত বা ঘা সৃষ্টিকারী রোগের নাম পেপটিক আলসার। কোনো কারণে পাকস্থলীর ভেতরের আবরণ ও ক্ষুদ্রান্ত্রের উ...

মাইগ্রেনের ব্যথা কেন হয় এবং প্রতিরোধের কোনো উপায় আছে কি?
সুস্থতা

মাইগ্রেনের ব্যথা কেন হয় এবং প্রতিরোধের কোনো উপায় আছে কি?

একবার এক পেশেন্ট ডাক্তারকে তার মাথাব্যথা নিয়ে বিভিন্ন প্রশ্ন করছে! ডাক্তার এরপর বললেন ‘এবার আমি একটা প্রশ্ন করি! বলেন তো, ব্যাঙের ঘাড় ব্যথা হয় কি?' পে...

মুখের ক্যান্সার হওয়ার কারণ, লক্ষণ ও এর চিকিৎসা সম্পর্কে কতটুকু জানেন?
সুস্থতা

মুখের ক্যান্সার হওয়ার কারণ, লক্ষণ ও এর চিকিৎসা সম্পর্কে কতটুকু জানেন?

ক্যান্সার বা কর্কট রোগ মানুষের কাছে এখনও একটি অভিশাপ। চিকিৎসা বিজ্ঞানের এতো উন্নতির পরও এই রোগের সঠিক কারণ বা দ্রুত চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হওয়া ভা...

হেড ইনজুরি | মাথায় আঘাত লাগলে করণীয় কী?
সুস্থতা

হেড ইনজুরি | মাথায় আঘাত লাগলে করণীয় কী?

হেড ইনজুরি মাথার ত্বক, খুলি বা মস্তিষ্কে যে কোন আঘাতকে বুঝায়। এই আঘাতে মাথার খুলি সামান্য ফুলে যেতে পারে কিংবা মারাত্বক ব্রেইন ইনজুরি হতে পারে। হেড ইন...

…