মনোযোগী হওয়ার ৫ টি কৌশল!

sub-editor · Jan 03, 2018 · 1 min read

মনোযোগী হওয়ার ৫ টি কৌশল!

যেকোন কাজে সফলতা অর্জনের মূলমন্ত্র হল সেই কাজে পুরো মনোযোগী হওয়া। তাই আপনি যাই করেন না কেন সেই কাজ নিখুঁতভাবে করতে চাইলে সবার আগে আপনার সবটুকু মনোযোগ সেই কাজে দিতে হবে। কিন্তু এক কাজে অনেক সময় মনোযোগ ধরে রাখাটা অনেক সময়ই সবার পক্ষে সম্ভব হয়ে পরে না। অনেকেই এটা পারে না।

কাজে মনোযোগী হওয়ার জন্য কিছু টিপস আছে যা আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। যাতে আপনারা যেকোন কাজে মনোযোগ দিতে পারেন এবং কাজের মাঝখানে পথ হারিয়ে না যান কিংবা অন্য কোন চিন্তা আপনার মাথায় না ঢুকে যায়। আসুন তাহলে জেনে নেয়া যাক কী কী উপায়ে আপনি মনোযোগী হতে পারবেন।

(১) পর্যাপ্ত পরিমাণে ঘুম হলে আপনি যেকোন কাজে মনোযোগ দিতে পারবেন। ঘুম ভালো হলে যেকোন কিছু সম্পর্কে তথ্য মনে রাখাটা অনেক সহজ হয়। একদিনে অন্তত ৬ ঘণ্টা ঘুম জরুরী একজন মানুষের ব্রেইন ঠিক করে কাজ করার জন্য। এতে ব্রেইন থাকে রিফ্রেশ এবং রিলেক্স আর এজন্য খুব সহজেই যেকোন কিছুতে মনোযোগ দেয়া সম্ভব হয় যেটা আপনার জন্য অনেক বেশি জরুরী।

এদিকে পর্যাপ্ত পরিমানে ঘুম না হলে দেখা যায় সারাদিন অনেক বেশি ক্লান্ত লাগে আর যেটার প্রভাব অনেক বাজেভাবে পড়বে আপনার মনে। এবং আপনি আপনার কাজের কোন প্রেরণা পাবেন না।

[picture]

(২) এ কথা কিন্তু সত্যি যে, শারীরিক কার্যকলাপের উপর আপনার ফোকাস করার ক্ষমতা অনেকটুকু নির্ভর করে। প্রতিদিন যদি আপনি এক্সারসাইজ করেন তবে তা আপনার ব্রেইনের জন্য ভালো। কারণ এটি আপনার ব্রেইনের রক্তচলাচলে সাহায্য করে। আর এর ফলাফলস্বরূপ আপনার ফোকাস করার ক্ষমতাটাও বাড়বে। বেশি না, প্রতিদিন ১৫-২০ মিনিট এক্সারসাইজ করুন তবেই আপনি ভালো ফলাফল পাবেন।

(৩) যেকোন কিছুতে বিরতি অনেক প্রয়োজন। কারণ অনেক সময়ই দেখা যায় একটা কাজ করতে যদি বেশি সময় লাগে তাতে আমাদের একঘেয়েমি চলে আসে। তাই বিরতির প্রয়োজন হয়। আপনার কাজটা যদি অনেক বেশি সময়ের হয় তবে মাঝে বিরতি নিন। বিরতির সময়টাতে হাটাহাটি করে আসুন, ডিপ-ব্রেথিং করুন অথবা যেকোন কিছু যা আপনার মনকে শান্তি দিবে।

আর বিরতি নিয়ে কাজ করলে দেখবেন আপনি কাজটা করার আগ্রহ ও পাচ্ছেন এবং কাজটা সুন্দর করে শেষ ও করতে পারছেন।

(৪) খাবারের উপর অনেক কিছু নির্ভর করে। কিছু খাবার আছে যা খেলে আপনার এনার্জি লেভেল বাড়াবে এবং যেকোন কিছুতে ফোকাস করতে সাহায্য করবে। তবে বেশি চিনিযুক্ত খাবার খাওয়া ঠিক না। এটা অনেক সময়ই আপনার যেকোন কিছুতে মনোযোগী হতে বাধার কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং যেসব খাবার আপনার ব্রেইন এবং শরীরের জন্যে ভালো সেগুলো খান। যেমন ধরুন, ব্রকলি, ডিমের কুসুম, গ্রিন-টি, কাচা-হলুদ, বাদাম, সবজি, ওটস ইত্যাদি আরো কিছু খাবার আছে এইসব খাওয়ার চেষ্টা করুন।

(৫) যেকোন কিছু শেখার আরো একটি জিনিস যা অনেক বেশি গুরুত্বপূর্ণ তা হল প্রেরণা। কোন কাজ করার পূর্বে আপনাদের অবশ্যই সঠিক ধারণা থাকা দরকার যে কি কারণে কাজটা করছেন আর কাজটা করলে আমাদের কী কী বেনিফিট আছে। যদি এ জিনিসগুলো আপনার জানা থাকে তবে দেখবেন যে সেই কাজটা করার আগ্রহ অনেকটুকু বেড়ে গিয়েছে।

সুতরাং হয়ে উঠুন মনোযোগী আর জীবন করে তুলুন সফলতায় পরিপূর্ণ ।

ছবি - পিন্টারেস্ট ডট কম

লিখেছেন -  আনিন্তা আফসানা

সম্পর্কিত লেখা

মাইন্ড ফোকাস করে কাজে মনোযোগ বাড়াতে ফলো করুন ৭টি টিপস!
অফিস লাইফ

মাইন্ড ফোকাস করে কাজে মনোযোগ বাড়াতে ফলো করুন ৭টি টিপস!

যেকোনো কাজে সফলতা অর্জন করতে চাইলে সেই কাজে আপনার পুরোপুরি মনোযোগ দিতে হবে। তাই আপনি কোনো কাজ নিখুঁতভাবে করতে চাইলে সবার আগে সবটুকু মনোযোগ সেই কাজে দি...

অফিসের কাজ দ্রুততার সাথে করার ৭টি উপায় 
অফিস লাইফ

অফিসের কাজ দ্রুততার সাথে করার ৭টি উপায় 

একসাথে অনেক কিছুতে মনোযোগ দিতে গিয়ে প্রায়ই আমরা সময়মতো অফিসের কাজ শেষ করতে পারি না। প্রত্যকটা মানুষের কাজের একটা নির্দিষ্ট ধরন আছে, একেক রকম টাইমিং আছ...

ব্রেইন টিউমার | মস্তিষ্কের জটিল এই রোগ সম্পর্কে কতটুকু জানেন?
সুস্থতা

ব্রেইন টিউমার | মস্তিষ্কের জটিল এই রোগ সম্পর্কে কতটুকু জানেন?

ব্রেইন টিউমার হলো একটি জটিল শারীরিক অবস্থা, যা ব্রেইনের সেলের অস্বাভাবিক বৃদ্ধির কারণে হয়ে থাকে। এই অস্বাভাবিক বৃদ্ধি ব্রেইনের যে কোনো অংশে হতে পারে,...

দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফিরছেন? মাথায় রাখুন কিছু বিষয়
অফিস লাইফ

দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফিরছেন? মাথায় রাখুন কিছু বিষয়

আমাদের জীবন সরলরেখায় চলে না, একই ছকে বাঁধা পড়ে কেটে যায় না একটা জীবন । সবকিছুতেই বাধা পড়তে পারে, আসতে পারে বিরতি । সেই বাধায় জীবনকে তো বাঁধা পড়তে দেয়া...

আরও পড়ুন

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?
লাইফ স্টাইল

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?

বাঁচতে হলে ঘুমোতেই হবে! ঘুমই হচ্ছে সুষ্ঠুভাবে বেঁচে থাকার চাবিকাঠি। ঘুম আপনার মস্তিষ্ক ও শরীরকে দেয় পূর্ণাঙ্গ বিশ্রাম। যার কারণে আপনি কর্মক্ষম থাকতে...

রাতের যে ৮টি অভ্যাস আপনার ঘুম নষ্ট করে!
সুস্থতা

রাতের যে ৮টি অভ্যাস আপনার ঘুম নষ্ট করে!

রাত হলেই ঘুম উধাও? ভালো ঘুম সুস্থ থাকার অন্যতম হাতিয়ার। রাতের ভালো ঘুম প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কাজে মনোযোগ বাড়ায়।...

পমোডরো টেকনিক; বাড়িয়ে তুলুন আপনার প্রডাক্টিভিটি
লাইফ স্টাইল

পমোডরো টেকনিক; বাড়িয়ে তুলুন আপনার প্রডাক্টিভিটি

এখনকার ডিজিটাল যুগে আমরা সবাই ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজই করে যাই আমরা। সেটা অফিসেই হোক বা ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীর ক্ষেত্রেই হ...

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ
ফিটনেস

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ

বয়স ত্রিশ পার করলেই আস্তে আস্তে মুখে বলিরেখা দেখা দিতে শুরু করে। চোখের চারপাশে, কপালে, মুখে স্মাইল লাইনের আবির্ভাব শুরু হয়ে যায়। কেননা ৩০ এর পরে শরীরে...

১০ মিনিটে বাড়িয়ে নিন দৃষ্টিশক্তি এবং মনোযোগ ক্ষমতা
সুস্থতা

১০ মিনিটে বাড়িয়ে নিন দৃষ্টিশক্তি এবং মনোযোগ ক্ষমতা

"চোখ যে মনের কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই " প্রিয়ার চোখের ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ তো থা...

অবচেতন মন বা সাবকন্সিয়াস মাইন্ডকে নিজের বশে আনবেন কীভাবে?
লাইফ স্টাইল

অবচেতন মন বা সাবকন্সিয়াস মাইন্ডকে নিজের বশে আনবেন কীভাবে?

মানব মস্তিষ্কের একটি বিস্ময়কর দিক হল অবচেতন মন, যাকে বলে ‘subconscious mind’। এটি এমনই শক্তিশালী, যা আমাদের অনেক সমস্যার সমাধান, অনুপ্রেরণার উৎস হতে প...

…