দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফিরছেন? মাথায় রাখুন কিছু বিষয়

sub-editor · Apr 27, 2017 · 1 min read

দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফিরছেন? মাথায় রাখুন কিছু বিষয়

আমাদের জীবন সরলরেখায় চলে না, একই ছকে বাঁধা পড়ে কেটে যায় না একটা জীবন । সবকিছুতেই বাধা পড়তে পারে, আসতে পারে বিরতি । সেই বাধায় জীবনকে তো বাঁধা পড়তে দেয়া যায় না । বিরতি কাটিয়ে ফিরে আসা লাগে জীবনের মূল ধারায়।

এমন বিরতি আসতে পারে আমাদের কাজের ক্ষেত্রেও। দীর্ঘ সময়ও একটা মানুষ কাজকর্মের বাইরে থাকতে পারে । কিন্তু গোটা জীবন তো কর্মহীন থাকা চলে না, এক না এক সময় আবার ফিরে আসতে হয় কাজের জগতে । তখন কিছু বিপত্তিও দেখা দেয় স্বাভাবিকভাবেই । জড়তা থেকে যায়, নতুন করে কাজের সাথে মানিয়ে নিতে সমস্যা তৈরি হয় । সবকিছু সামলেই ধীরে ধীরে নিজেকে আবার গুছিয়ে নেয়া লাগে।

নিজের কথাই বলি, আমি সাজগোজের জন্য লিখছি বেশ অনেকদিন হয় । শখের কাজটাকে নিয়মিত চর্চায় রাখতেই এখানে লেখার শুরু আমার । এই সময়টায় বড়সড় বিরতিও এসেছে। নিজের স্বাভাবিক জড়তাকে প্রশ্রয় দিতে গিয়ে লেখালেখি ভুলতেই বসেছিলাম প্রায় । ভাবছি ঠিকই যে লেখা আবার শুরু করবো, জলদিই কাগজ-কলম নিয়ে বসবো, কিন্তু লেখা আর হয় না । ভীষণ অবাধ্য জড়তা পেয়ে বসে । শখের কাজ হলেও তাতে এমন বাড়াবাড়ি রকম বিরতি আসতে দিতে নেই যদি না কোন গুরুতর কারণ থেকে থাকে। কাজে আলসেমি লাগতেই পারে । সেটা কাটানোর চেষ্টাও নিজের করতে হয়। অল্পস্বল্প করে হলেও নিজেকে কাজের মাঝে ধরে রাখা উচিত। তাতে আলসেমিটা খুব বেশি পেয়ে বসে না । মনে রাখবেন, বাজে অভ্যাসকে যতো সুযোগ দেবেন ততোই মাথায় চড়ে বসবে ।

[picture]

কোন কাজই তো পুরোপুরি আপনা থেকে হয়ে যায় না । সেটা করার সামান্যতম চেষ্টাটুকু করা চাই । মাথায় ভাবনা গিজগিজ করতেই পারে, সেটা যতক্ষণ না কাজে পরিণত করছেন ততোক্ষণ তার মূল্য নেই । তাই ভেবে ভেবে বেলা পার না করে কাজ নিয়ে বসুন । আর নতুন কাজের চিন্তা দুম করেই মাথায় খেলে যাবে ধরে না নিয়ে মাথাটাকে খাটান, নিজে থেকে ভাবুন। অনেকদিন একটা কাজ না করলে ছোটখাটো বিষয়গুলিও ভুলে যেতে পারি আমরা। তাই চর্চা রাখুন । ঝালিয়ে নিন সবকিছুই ।

একটা কাজ এখন করতে ভালো লাগছে না, তা হতেই পারে । তুলে রাখুন । খানিক বাদে করতে বসুন আবার, কিংবা কয়েকদিন পর । এই ভালো না লাগার বিষয়টা আরো বেড়ে গেলে কিন্তু ঝামেলা । কাজ ভালো না লাগার স্বভাবকে রোগ হয়ে যেতে দেয়া যাবে না । কাজের ধরণ পাল্টে নিন, সম্ভব হলে পাল্টে নিন কাজে কাজের সময়ও । ভালো না লাগার অনেক কারণ থাকতে পারে । কারণ খুঁজে বের করুন, শুধরে ফেলুন সেটা আর তারপর কাজে মন দিন নতুন করে ।

নিজের কর্মজীবনে মোটেও সন্তুষ্ট নন আপনি । বিরতি নিয়েছিলেন সেই কারণেই । এখন আর আগের সেই কাজের জগতে ফিরতে মন টানছে না । দিনকে দিন জড়তা আর হতাশা বাড়ছে বরং । তবে একবার ভেবে দেখুন, ওই কাজেই ফিরে গিয়ে জোর করে নিজেকে মনযোগী করে তুলতে পারবেন? জীবন কাটানো সম্ভব সেভাবে? উত্তরটা "না" হবার সম্ভবনাই বেশি হলে বদলে ফেলুন কাজের ক্ষেত্র । পেশা পরিবর্তন খুব জটিল কিছু নয় যদি ভেবেচিন্তে হিসেব করে কাজটা করা যায় । তাছাড়া আগের কাজ নিয়ে টানা হতাশা খুব সহজেই আপনাকে নতুন কাজের প্রতি আগ্রহী করতে পারে ।

দীর্ঘ বিরতির সময়টা যেমনি কাটিয়েছেন, কাজে ফিরলে তাতো আর চলবে না । দুপুর গড়ানো আয়েশি ঘুমকে বিদায় জানাতে হবে । সকালের নাস্তা হিসেবে দুপুরের খাবার আর পাবেন না । ভোর দেখে ঘুমোতে যাবার দিনও হারিয়ে যাবে আবার । এসবের প্রস্তুতি চাই আগে থেকেই । হাস্যকর লাগলেও সত্যি, এসব অভ্যাস আমাদের চট করে যেতে চায় না । টানা দুই মাস যখন আপনি দশটা বাজিয়ে ঘুম থেকে উঠবেন, তারপর হুট করে একদিন ভোর ছয়টায় উঠতে হলে বিপদে পড়বেন বৈকি ।

বিরতি খারাপ কিছু নয় । তবে বিরতি কাটাতে না পারাটা ভালো কিছু না অবশ্যই । তাই কখনো কাজে বিরতি নিলে সেই বিরতির পর নতুন উদ্যমে ফিরে আসার প্রত্যয়টাও থাকা চাই ।

ছবি - ইন্সপিরিয়েশনফিড ডট কম লিখেছেন - মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

পমোডরো টেকনিক; বাড়িয়ে তুলুন আপনার প্রডাক্টিভিটি
লাইফ স্টাইল

পমোডরো টেকনিক; বাড়িয়ে তুলুন আপনার প্রডাক্টিভিটি

এখনকার ডিজিটাল যুগে আমরা সবাই ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজই করে যাই আমরা। সেটা অফিসেই হোক বা ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীর ক্ষেত্রেই হ...

কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলুন ছয়টি সহজ উপায়ে
অফিস লাইফ

কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলুন ছয়টি সহজ উপায়ে

পড়ালেখা, চাকরি, ব্যবসা থেকে শুরু করে যে কোনো কাজে আমরা সবাই ভালো ফলাফলেরই প্রত্যাশা করি। সব মানুষের জন্যই প্রতিদিন ২৪ ঘন্টা সময় বরাদ্দ থাকে। একটু খেয়া...

কাজের চাপ?...দূরে থাক!!
অফিস লাইফ

কাজের চাপ?...দূরে থাক!!

কাজের চাপ, সকাল থেকে সন্ধ্যে অব্দি এই একই কথা আপনি নিজেও বলবেন, আপনার চারপাশের মানুষকেও বলতে শুনবেন। শুনলেই কেমন যেন ক্লান্তি লাগে। তবে এর মাঝেও কিছু...

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ
ফিটনেস

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ

বয়স ত্রিশ পার করলেই আস্তে আস্তে মুখে বলিরেখা দেখা দিতে শুরু করে। চোখের চারপাশে, কপালে, মুখে স্মাইল লাইনের আবির্ভাব শুরু হয়ে যায়। কেননা ৩০ এর পরে শরীরে...

আরও পড়ুন

মাইন্ড ফোকাস করে কাজে মনোযোগ বাড়াতে ফলো করুন ৭টি টিপস!
অফিস লাইফ

মাইন্ড ফোকাস করে কাজে মনোযোগ বাড়াতে ফলো করুন ৭টি টিপস!

যেকোনো কাজে সফলতা অর্জন করতে চাইলে সেই কাজে আপনার পুরোপুরি মনোযোগ দিতে হবে। তাই আপনি কোনো কাজ নিখুঁতভাবে করতে চাইলে সবার আগে সবটুকু মনোযোগ সেই কাজে দি...

মনোযোগী হওয়ার ৫ টি কৌশল!
লাইফ স্টাইল

মনোযোগী হওয়ার ৫ টি কৌশল!

যেকোন কাজে সফলতা অর্জনের মূলমন্ত্র হল সেই কাজে পুরো মনোযোগী হওয়া। তাই আপনি যাই করেন না কেন সেই কাজ নিখুঁতভাবে করতে চাইলে সবার আগে আপনার সবটুকু মনোযোগ...

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!
অফিস লাইফ

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!

রিয়া চাকরি করছেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে। দশটা থেকে পাঁচটার নিয়মবদ্ধ অফিস জীবন। কোনো দিন একটু দেরিও হয় ফিরতে, কাজের চাপ বেশি থাকলে। ঘরে অশান্তির শেষ...

হেঁটে ওজন কমানোর ১০টি উপায় জানা আছে কি?
ফিটনেস

হেঁটে ওজন কমানোর ১০টি উপায় জানা আছে কি?

সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণ করা কতটা প্রয়োজন এটা আমরা সবাই জানি। বাড়তি ওজন রোগব্যাধির ঝুঁকি বাড়িয়ে দেয়, কর্মক্ষমতা কমিয়ে দেয়...

অফিসের কাজ দ্রুততার সাথে করার ৭টি উপায় 
অফিস লাইফ

অফিসের কাজ দ্রুততার সাথে করার ৭টি উপায় 

একসাথে অনেক কিছুতে মনোযোগ দিতে গিয়ে প্রায়ই আমরা সময়মতো অফিসের কাজ শেষ করতে পারি না। প্রত্যকটা মানুষের কাজের একটা নির্দিষ্ট ধরন আছে, একেক রকম টাইমিং আছ...

আপনি কি কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন?
অফিস লাইফ

আপনি কি কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন?

“জব স্যাটিসফ্যাক্সন” বলে একটা শব্দ এখন বুঝি বইয়ের পাতাতেই পাওয়া যায়। বন্ধুর সঙ্গে আড্ডা দিতে বসলেই প্রথম কথা, “ আজকাল অফিস যেতে আর ভালো লাগে না”। হয়তো...

…