আপনি কি কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন?

sub-editor · Feb 15, 2016 · 1 min read

আপনি কি কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন?

“জব স্যাটিসফ্যাক্সন” বলে একটা শব্দ এখন বুঝি বইয়ের পাতাতেই পাওয়া যায়। বন্ধুর সঙ্গে আড্ডা দিতে বসলেই প্রথম কথা, “ আজকাল অফিস যেতে আর ভালো লাগে না”। হয়তো অন্য কোথাও চাকরি করতে পারলে ভালো হত। এর মানেই হচ্ছে আপনি ঐ কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। উপরন্তু বেশির ভাগ মেয়েদের বেলায়ই চাকরিটা করতে হয় সংসার সামলে। তাই দেখা যায়, একটা পর্যায়ে অনেকেই মোটিভেটশন হারিয়ে ফেলেন। এভাবে দিনের পর দিন কাজ না করে আনন্দ না পেলে কিন্তু প্রোডাক্টিভিটি কমে যায়। এই অবস্থায় নতুন করে আবার পুরনো কাজকেই ভালো লাগাতে হবে।

[picture]

১) পরের দিনের কাজগুলোকে একটা টার্গেট হিসেবে নিন। একটা নোট করে রাখুন কী কী করবেন। সেগুলো শেষ না করে উঠবেন না। খুব বড় টার্গেট নেবেন না প্রথমেই। টার্গেট পূরণ হলে আবার সেই পুরনো আমেজ ফিরে আসবে।

frustrated with job

২) নতুন কাজ হাতে নিন। যেমন মাস শেষের প্রেজেন্টেশান হয়তো আপনার বসই করে থাকেন, আপনি হয়তো সেটাতে সাহায্য করেন। এবার সেটা নিজেই করে ফেলুন। তাতে আপনার আত্মবিশ্বাসও বাড়বে , সেই সাথে আপনার বস ও খুশি হবেন। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন। যে কাজটি আপনি করলেন তার স্বীকৃতি যেন আপনিই পান, অন্য কেউ নয়।

৩)  কাজের ক্ষেত্রে অন্যদের সাহায্য করুন । তবে লক্ষ্য রাখবেন আপনার বেশি কাজ করার প্রবণতা কে কেউ যেন তাদের স্বার্থে না লাগায়। অন্য কেউ তাদের কাজের ভার আপনাকে দিলে যথাসম্ভব বিনয়ের সাথে না করে দিন।

৪) জব পলিটিক্স বা সেক্সুয়াল হ্যারাসমেনট কাজের প্রতি আগ্রহ তো কমিয়ে দেয়ই, সেই সেই সাথে মানসিকভাবে আপনাকে দুর্বল করে দেয়। সমস্যার কথা চেপে না রেখে  অফিস কর্তৃপক্ষকে জানান। মনে রাখবেন, যেখানে আপনি কোন অন্যায় করেন নি, সেখানে আপনার ভয় বা লজ্জা পাবার কিছু নেই।

৫) মাঝে মাঝে আপনার পুরনো কোন সাফল্যের কথা মনে করুন। কীভাবে কঠিন কাজগুলো শেষ করেছিলেন। এতে করে নিজের পুরনো আত্মবিশ্বাস অনেকখানি ফিরে আসে।

৬) টাইম ম্যানেজমেন্ট করুন। আপনি যখন কোন কাজ করছেন, কোনভাবেই সেটা থেকে যেন আপনার মনোযোগ না সরে যায় সেটা খেয়াল রাখুন। অন্য কেউ যেন আপনার কাজের বা চিন্তা করার সময়টাতে ব্যাঘাত না ঘটায় সেদিকেও খেয়াল রাখুন।

৭) মাঝে মাঝেই আপনার সহকর্মীদের ধন্যবাদ দিন, তাদের কাজের প্রশংসা করুন, কেন প্রশংসা করছেন সেটাও বলুন। এতে তারা খুশি হবেন এবং অন্যকে  খুশি করার চাইতে ভালো অনুভূতি আর কিচ্ছু নেই। পাশাপাশি এতে আপনার কাজের পরিবেশ ভালো থাকবে। তারাও আপনার প্রতি পজিটিভ থাকবেন।

৮) কাজের ক্ষেত্রে শত্রুতার মনোভাবের মত ক্ষতিকর আর কিছু নেই। কেও সেরকম আচরন করলে শুরুতেই এগ্রেসিভ আচরন করবেন না। তার অবস্থান, তার সমস্যা বোঝার চেষ্টা করুন। সম্ভব হলে সাহায্য করুন। তবে তিনি যদি আপনার ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে সুকৌশলে পদক্ষেপ নিন।

৯) রোবটের মত কাজ করবেন না। লাঞ্চের সময়টাতে কলিগদের সাথে আড্ডা দিন। আপনি আর আপনার স্বামীর কাজের জায়গা এক হলে বা কাছাকাছি হলে দুজনে একসঙ্গে লাঞ্চ সেরে নিন। বা ছোট্ট কফি ব্রেকে কোন বন্ধুকে ফোন করুন। এই কয়েক মিনিটের আলাপ কয়েক ঘণ্টার স্ট্রেস কমিয়ে দিতে সক্ষম।

১০) এক জায়গায় বসে সারাদিন কাজ করবেন না। এতে করে বিরক্তি চলে আসবে। তবে সেটা এমনভাবে করবেন যাতে তা অন্য কারোর বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায়।

১১) যখনই সময় পাবেন ইন্টারনেটে পড়াশোনা করুন, বিভিন্ন আর্টিকেল পড়ুন, নিউজ দেখুন। অর্থাৎ নিজের জানার পরিধি বাড়ান। এটা আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।

১২) Look good to feel good. প্রতিদিন কোনরকম নিজকে গুছিয়ে নিয়ে দৌড়ে অফিস যাবেন না। হালকা সাজগোজ, সামান্য পারফিউম, আপনার পুরো মুডটাই বদলে দেবে। প্রতিদিন আটপৌরে শাড়ি না পড়ে একদিন একটু পছন্দের তুলে রাখা শাড়িটা পড়ুন। ভালো লাগবে।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

লিখেছেন – মাহবুবা বীথি

ছবি -  র‍্যান্ড.কম, দিজার্নাল.ইআই, সাটারস্টক

 

সম্পর্কিত লেখা

কাজের চাপ?...দূরে থাক!!
অফিস লাইফ

কাজের চাপ?...দূরে থাক!!

কাজের চাপ, সকাল থেকে সন্ধ্যে অব্দি এই একই কথা আপনি নিজেও বলবেন, আপনার চারপাশের মানুষকেও বলতে শুনবেন। শুনলেই কেমন যেন ক্লান্তি লাগে। তবে এর মাঝেও কিছু...

কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলুন ছয়টি সহজ উপায়ে
অফিস লাইফ

কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলুন ছয়টি সহজ উপায়ে

পড়ালেখা, চাকরি, ব্যবসা থেকে শুরু করে যে কোনো কাজে আমরা সবাই ভালো ফলাফলেরই প্রত্যাশা করি। সব মানুষের জন্যই প্রতিদিন ২৪ ঘন্টা সময় বরাদ্দ থাকে। একটু খেয়া...

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস
বিউটি টিপস

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস

আজকালকার দিনে কোনোকিছু পুরনো হয়ে গেলেই চট করে ফেলে দেই আমরা। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন পুরনো জিনিস রিসাইকেল করে এমন সব জিনিস তৈরি করা যায় যা দিয়ে...

মাইন্ড ফোকাস করে কাজে মনোযোগ বাড়াতে ফলো করুন ৭টি টিপস!
অফিস লাইফ

মাইন্ড ফোকাস করে কাজে মনোযোগ বাড়াতে ফলো করুন ৭টি টিপস!

যেকোনো কাজে সফলতা অর্জন করতে চাইলে সেই কাজে আপনার পুরোপুরি মনোযোগ দিতে হবে। তাই আপনি কোনো কাজ নিখুঁতভাবে করতে চাইলে সবার আগে সবটুকু মনোযোগ সেই কাজে দি...

আরও পড়ুন

অফিসের কাজ দ্রুততার সাথে করার ৭টি উপায় 
অফিস লাইফ

অফিসের কাজ দ্রুততার সাথে করার ৭টি উপায় 

একসাথে অনেক কিছুতে মনোযোগ দিতে গিয়ে প্রায়ই আমরা সময়মতো অফিসের কাজ শেষ করতে পারি না। প্রত্যকটা মানুষের কাজের একটা নির্দিষ্ট ধরন আছে, একেক রকম টাইমিং আছ...

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!
অফিস লাইফ

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!

রিয়া চাকরি করছেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে। দশটা থেকে পাঁচটার নিয়মবদ্ধ অফিস জীবন। কোনো দিন একটু দেরিও হয় ফিরতে, কাজের চাপ বেশি থাকলে। ঘরে অশান্তির শেষ...

দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফিরছেন? মাথায় রাখুন কিছু বিষয়
অফিস লাইফ

দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফিরছেন? মাথায় রাখুন কিছু বিষয়

আমাদের জীবন সরলরেখায় চলে না, একই ছকে বাঁধা পড়ে কেটে যায় না একটা জীবন । সবকিছুতেই বাধা পড়তে পারে, আসতে পারে বিরতি । সেই বাধায় জীবনকে তো বাঁধা পড়তে দেয়া...

পুরনো মেকআপ? ত্বকের ক্ষতি না চাইলে বদলে ফেলুন এখনই!
মেকআপ

পুরনো মেকআপ? ত্বকের ক্ষতি না চাইলে বদলে ফেলুন এখনই!

নারীর ব্যক্তিত্ব আর আভিজাত্যের প্রায় অনেকটাই নির্ভর করে মেকআপকে কেন্দ্র করে। মেকআপের মাধ্যমে আপনার রুচিশীলতা এবং মনমানসিকতা সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা...

পমোডরো টেকনিক; বাড়িয়ে তুলুন আপনার প্রডাক্টিভিটি
লাইফ স্টাইল

পমোডরো টেকনিক; বাড়িয়ে তুলুন আপনার প্রডাক্টিভিটি

এখনকার ডিজিটাল যুগে আমরা সবাই ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজই করে যাই আমরা। সেটা অফিসেই হোক বা ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীর ক্ষেত্রেই হ...

আপনার অবসর কাটুক সাচ্ছন্দে!
লাইফ স্টাইল

আপনার অবসর কাটুক সাচ্ছন্দে!

কাজের সময় তো ব্যস্তই থাকা হয়। ব্যস্ত সময়ে আবার কেউ বিরক্ত করলেও মেজাজ বিগড়ে যায় অনেকের। তাই কাজের সময়ে কারো অন্য কিছু নিয়ে হস্তক্ষেপ করা উচিতও নয়। অন্...

…