পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস

মাহবুবা মিমি · Mar 12, 2023 · 1 min read

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস

আজকালকার দিনে কোনোকিছু পুরনো হয়ে গেলেই চট করে ফেলে দেই আমরা। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন পুরনো জিনিস রিসাইকেল করে এমন সব জিনিস তৈরি করা যায় যা দিয়ে অনেকগুলো কাজে খুব সুবিধা হয়। যেমন- মেকআপ করতে গেলে আমাদের অনেক ধরনের ব্রাশের প্রয়োজন হয়। এত এত ব্রাশ কেনাও যেমন খরচের ব্যাপার, তেমনই সবসময় এত ব্রাশ খুঁজে রাখা, কোথাও যেতে হলে সাথে নেয়াও ঝামেলার। তাই আজকে বলবো পুরনো শেষ হয়ে যাওয়া মাশকারা ব্রাশ ফেলে না দিয়ে সেটা দিয়ে কী কী কাজ করতে পারবেন তা নিয়ে। চলুন তাহলে জেনে নেই পুরনো মাশকারা ওয়ান্ড এর চমৎকার সব ব্যবহার সম্পর্কে।

পুরনো মাশকারা ওয়ান্ড পরিষ্কার করবেন কীভাবে?

শুরুতেই বলে নেই, পুরনো মাশকারা ওয়ান্ড ব্যবহার করতে চাইলে সেটাকে আগে ভালোভাবে পরিষ্কার করতে হবে। চাইলে শুধু মাশকারা ওয়ান্ড বা স্পুলি নয়, প্রয়োজন হলে এর সাথের বোতলটাও ব্যবহার করতে পারেন। তাহলে সেটাকেও একইভাবে পরিষ্কার করে নিবেন।

ওয়ান্ড ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়ে গরম পানিতে ৫/৬ মিনিট ভিজিয়ে রাখুন। এরপরে পুরনো টুথব্রাশ দিয়ে লেগে থাকা পুরনো মাশকারা ভালোভাবে পরিষ্কার করে আবারো গরম পানি দিয়ে ধুয়ে নিন। এবার কয়েক ফোঁটা হ্যান্ড রাব এতে ঢেলে দিয়ে পুরোপুরি জীবাণুমুক্ত করে নিন। শুকিয়ে গেলেই আপনার পুরনো হয়ে যাওয়া মাশকারা ওয়ান্ডটি পুরোপুরি প্রস্তুত নতুন করে ব্যবহারের জন্য।

পুরনো মাশকারা ওয়ান্ড

যে যে কাজে ব্যবহার করা যায়

মাশকারা শেষ হয়ে গেলে সেটি সাধারণত ফেলেই দেয়া হয়। শেষ হয়ে যাওয়ার পরও যে এটি দারুণ কাজে লাগতে পারে সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। চলুন তাহলে পুরনো মাশকারা ওয়ান্ড এর ব্যবহার সম্পর্কে আজ জেনে নেয়া যাক।

লিপস এক্সফোলিয়েট করতে

লিপস এক্সফোলিয়েট করতে মাশকারা ওয়ান্ড এর জুড়ি নেই। শুনতে অদ্ভুত লাগছে? অদ্ভুত লাগলেও এটা সত্যি। লিপস এক্সফোলিয়েট করতে আমরা পুরনো টুথব্রাশ বা কাপড় ব্যবহার করি। এর চেয়ে মাশকারা স্পুলি অনেক ভালো কাজে দেয়। ওয়ান্ডে ভ্যাসলিন বা অলিভ অয়েল চিনির মিশ্রণ লাগিয়ে সার্কুলার মোশনে রাব করলে এর সফট ব্রিসলসের সাহায্যে ডেড সেলস উঠে লিপস হয়ে উঠবে সফট।

আই ব্রো ব্রাশ করতে

মেকআপ শেষ করার পর এলোমেলো আই ব্রো কে সুন্দর শেইপ দিতে একটা পুরনো মাশকারা ওয়ান্ড দারুণ কাজে লাগে। চাইলে এটি দিয়ে শুধু ব্রো শেইপ করে নিতে পারেন। প্রয়োজন হলে সামান্য ভ্যাসলিন অথবা ব্রো জেল লাগিয়ে ব্রাশ করতে পারেন, এতে করে ব্রো শেইপ সহজে নষ্ট হয় না। আবার ব্রো অনেক হালকা হলে ডার্ক কোনো ব্রো পাউডার অথবা ডার্ক ব্রাউন কালারের আই শ্যাডো ও কালো আই শ্যাডো মিক্স করে ব্রো ফিল করে নিবেন প্রথমে। এরপরে এই রিসাইকেল মাশকারা ওয়ান্ড দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিলে ব্রো অনেক বেশি ন্যাচারাল লাগে দেখতে।

পুরনো মাশকারা ওয়ান্ড এর ব্যবহার

চুল ঠিক করতে

সুপার স্লিক একটা হেয়ার স্টাইল করতে চাইলে মাশকারা ওয়ান্ড চমৎকার একটা জিনিস। খুব পরিপাটি করে খোঁপা বা পনিটেইল করার সময় যেসব চুল ক্লিপে বা রাবার ব্যান্ডে আটকায় না সেগুলোকে ঠিক করতে চাইলে, মাশকারা ওয়ান্ডে খুব সামান্য পরিমাণে ভ্যাসলিন বা জেল লাগিয়ে নিয়ে চুলগুলোকে পরিপাটি নেয়া যায়, যেটা বড় হেয়ার ব্রাশ বা প্যাডেল ব্রাশ দিয়ে করা যায় না।

কিউটিকল ভালো রাখতে  

রাফ কিউটিকল হলে দেখতে খুব খারাপ লাগে। আবার সবসময় পার্লারে গিয়ে ম্যানিকিওর করাও সম্ভব হয় না। সেক্ষেত্রে বাসায় বসে এই পুরনো মাশকারা ওয়ান্ড দিয়েই কিন্তু এই সমস্যা সমাধান করা যায়। এজন্য লাগবে কিউটিকল রিমুভিং ক্রিম, না থাকলে অসুবিধা নেই অলিভ অয়েল ব্যবহার করবেন, সময় একটু বেশি লাগবে এই যা। কিউটিকল রিমুভিং ক্রিম লাগিয়ে নিয়ে ১০ মিনিটের মতো অপেক্ষা করুন। এরপরে ওয়ান্ড দিয়ে কিছুক্ষণ ঘষে নিলে আস্তে আস্তে উঠে যাবে।

কিউটিকল ভালো রাখতে মাশকারা ওয়ান্ড

আইল্যাশ হাইড্রেট করতে

অনেকের আইল্যাশ পাতলা হতে পারে, সেক্ষেত্রে তাদের বলা হয় আইল্যাশে ক্যাস্টর অয়েল এবং আমন্ড অয়েলের মিশ্রণ লাগাতে। হাত দিয়ে এই কাজটা করা বেশ ঝামেলার এবং কঠিন। সেক্ষেত্রে এই মাশকারা ব্রাশটি তেলে ডুবিয়ে নিয়ে আইল্যাশে লাগাতে হবে। প্রতিদিন রাতে মেকআপ ক্লিন করে এই কাজটি করলে দুই সপ্তাহের মধ্যেই উল্লেখজনক ফলাফল দেখতে পাবেন।

বোনাস টিপস

কোথাও যাওয়ার সময় পারফিউমের বড় বোতল ক্যারি করা কিছুটা হ্যাসেল হতে পারে। এই হ্যাসেল এড়াতে পুরনো মাশকারা ব্রাশ ও বোতল দুইই ব্যবহার করতে পারেন। পুরনো মাশকারার বোতলে সামান্য পরিমাণে পারফিউম ঢেলে নিয়ে রাখতে পারেন এবং ট্রাভেল করার সময় ব্যবহার করতে পারেন। ব্যবহারের সময় ঐ মাশকারা ওয়ান্ডটাই হাতে বা ঘাড়ে লাগিয়ে নিলেই হয়ে যায়।

 

এই ছিল আমাদের আজকের আলোচনা। তাহলে নেক্সট যে মাশকারার বোতলটা শেষ হয়ে যাবে, সেটা চট করেই ফেলে না দিয়ে পরিষ্কার করে নিন, তারপর দেখুন কতগুলো খুঁটিনাটি কাজে এই ওয়ান্ডটি কাজে লাগছে। অনলাইনে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবিঃ সাজগোজ, সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!
মেকআপ

৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!

যত সুন্দর করেই আই মেকআপ করেন না কেন, লাস্টে যদি মাশকারাটাই না লাগান তবে আই লুক কিন্তু ফুটে উঠবে না। কারণ, চোখ দুটিকে আকর্ষণীয় করে তোলে আইল্যাশ। আইল্যা...

আইল্যাশ বড় ও ঘন দেখাতে সঠিক মাশকারা বেছে নিয়েছেন তো?
মেকআপ

আইল্যাশ বড় ও ঘন দেখাতে সঠিক মাশকারা বেছে নিয়েছেন তো?

চোখের সাজে আমরা কত কিছুই না ব্যবহার করি। আইশ্যাডো, কাজল, আইলাইনার ইত্যাদি। কিন্তু এত কিছু ব্যবহার করার পর ও চোখের সাজ অসম্পূর্ণ থেকে যায় যদি মাশকারা আ...

পারফেক্ট আইলুকের জন্য ভলিউম প্রো মাশকারা যা দেয় লং লাস্টিং ফিনিশ!
রিভিউ

পারফেক্ট আইলুকের জন্য ভলিউম প্রো মাশকারা যা দেয় লং লাস্টিং ফিনিশ!

বোল্ড কিংবা ন্যাচারাল লুক, মাশকারা ছাড়া কিন্তু আই মেকআপ ইনকমপ্লিট থেকে যায়। মেকআপ করতে পছন্দ করুন বা নাই করুন, মাশকারা তো অ্যাপ্লাই করা হয়ই। যত সুন্দর...

মাশকারা ব্যবহারে গর্জিয়াস আইল্যাশ পাবেন ১১টি টিপস জানলেই!
চোখের সাজ

মাশকারা ব্যবহারে গর্জিয়াস আইল্যাশ পাবেন ১১টি টিপস জানলেই!

ঘন কালো চোখের পাপড়ি সবাই চায়। ক্লান্ত চোখকেও কিন্তু প্রাণবন্ত দেখানোর জন্য একটু মাশকারা ছোঁয়াই যথেষ্ট। খুব সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিকস মেনে চললে কিন্...

আরও পড়ুন

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করার ইজি ও সেইফ সল্যুশন
বিউটি টিপস

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করার ইজি ও সেইফ সল্যুশন

সাধারণত ডে টাইমে, কোনো অকেশনে বা ইভিনিং পার্টিতে হেভি কিংবা ক্যাজুয়াল লুকের সাথে মাশকারা অ্যাপ্লাই না করলেই নয়! যাদের অনেক বেশি ঘাম হয়, তাদের জন্য ওয়া...

পুরনো মেকআপ? ত্বকের ক্ষতি না চাইলে বদলে ফেলুন এখনই!
মেকআপ

পুরনো মেকআপ? ত্বকের ক্ষতি না চাইলে বদলে ফেলুন এখনই!

নারীর ব্যক্তিত্ব আর আভিজাত্যের প্রায় অনেকটাই নির্ভর করে মেকআপকে কেন্দ্র করে। মেকআপের মাধ্যমে আপনার রুচিশীলতা এবং মনমানসিকতা সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা...

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

মেকাপের ভুলগুলোর চটজলদি সমাধান
মেকআপ

মেকাপের ভুলগুলোর চটজলদি সমাধান

সাজুগুজু, মেকাপ কার না পছন্দ! কিন্তু মেকাপ করতে গিয়ে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, বিশেষ করে যখন আমরা তাড়াহুড়ো করে মেকাপ করি। কিন্তু মেকাপের মধ্য...

…