৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!

জান্নাতুল মৌ · Oct 03, 2019 · 1 min read

৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!

যত সুন্দর করেই আই মেকআপ করেন না কেন, লাস্টে যদি মাশকারাটাই না লাগান তবে আই লুক কিন্তু ফুটে উঠবে না। কারণ, চোখ দুটিকে আকর্ষণীয় করে তোলে আইল্যাশ। আইল্যাশ যদি ঘন এবং লম্বা না দেখায়, তবে সৌন্দর্যে কেমন জানি ভাটা পড়ে যায়! আমাদের মধ্যে অনেকেরই আইল্যাশ খুবই পাতলা ও ছোট। এজন্য আজকাল অনেকেই আইল্যাশ সুন্দর দেখাতে করে নেন ল্যাশ এক্সটেনশন। এক্সটেনশন ছাড়া নিজের ন্যাচারাল আইল্যাশগুলোকে কীভাবে ঘন এবং লম্বা দেখানো যায়, সেটা নিয়েই আজকের টপিক। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই আইল্যাশ ঘন এবং লম্বা দেখাতে ৬টি মাশকারা হ্যাকস!

আইল্যাশ ঘন দেখাতে ৬টি মাশকারা হ্যাকস

১. প্রথমেই সিলেক্ট করুন ভালো মাশকারা

প্রথমেই যে কথাটি না বললেই নয় তা হলো, ঘন এবং লম্বা ল্যাশ পেতে আপনাকে ব্যবহার করতে হবে একটি ভালোমানের মাশকারা। মাশকারা কেনার ক্ষেত্রে আপনাকে একটু ওয়াইজ ডিসিশন নিতে হবে। কারণ, একটি মাশকারা আপনি কিনে ওপেন করার পরে ২-৩ মাসের বেশি ব্যবহার করতে পারবেন না। তবে, অনেক মাশকারা ৬ মাস পর্যন্তও ব্যবহার করা যায়। তবে সেটা মাশকারা টিউবের গায়েই লেখা থাকে। যাই হোক, এই কথাটি মাথায় রেখে আপনাকে এমন একটি মাশকারা পছন্দ করতে হবে, যার কোয়ালিটিও ভালো হবে আবার খুব বেশি এক্সপেনসিভও না।

কারণ, মাশকারার কোয়ালিটি ভালো না হলে সেই মাশকারা দিয়ে সুন্দর ল্যাশ আশা করা বোকামি। আরেকটি কথা, বেশি এক্সপেনসিভ মাশকারাই যে ভালো হবে, আর ড্রাগস্টোরের মাশকারা ভালো হবে না; এই ধারণা থেকে বেরিয়ে আসুন। কারণ, ড্রাগস্টোরে এমন অনেক মাশকারা রয়েছে যার ফর্মুলা অনেকটা এক্সপেনসিভগুলোর মতোই! অনেকেই হাই এন্ড প্রোডাক্ট প্রিফার করেন, সেটা তাদের পারসোনাল চয়েজ।

২. আইল্যাশ কম্ব করে নিন 

মাশকারা অ্যাপ্লাই করার পূর্বে, একটি পরিষ্কার মাশকারা ওয়ান্ড নিবেন; যেটাতে কোনো ধরনের প্রোডাক্ট নেই। এই ওয়ান্ডটি দিয়ে আইল্যাশগুলোকে আগে কম্ব করে নিবেন। এতে করে প্রত্যেকটি ল্যাশ আলাদা আলাদা হয়ে যাবে এবং মাশকারা অ্যাপ্লিকেশন সুন্দর ও ইভেন হবে। আইল্যাশ কম্ব করার পরে মাশকারা লাগিয়ে নিবেন।

৩. মাশকারা প্রাইমার দিয়ে নিন 

মাশকারা প্রাইমারের বেশ জনপ্রিয়তা রয়েছে। মার্কেটে বিভিন্ন ব্রান্ডের মাশকারা প্রাইমার রয়েছে। এই প্রাইমার মাশকারা ব্যবহারের আগেই অ্যাপ্লাই করে নিতে হয়। এরপর মাশকারা লাগাতে হয়। এতে করে ল্যাশগুলো অনেক থিক ও লং মনে হয়। অনেক প্রফেশনাল মেকআপ আর্টিস্টরাই মাশকারা অ্যাপ্লাইয়ের আগে প্রাইমার লাগিয়ে নিতে বলেন।

 

৪. পাউডার অ্যাপ্লাই করুন 

আমার একটি প্রিয় হ্যাকসের কথা এবার আপনাদের বলবো। সেটি হচ্ছে, মাশকারা লাগানোর পূর্বে আইল্যাশ এ ট্রান্সলুসেন্ট পাউডার বা বেবি পাউডার অ্যাপ্লাই করা। প্রথমে, হাতে কিছুটা পাউডার নিন। একটি কটন বাড দিয়ে পাউডার আপনার আইল্যাশের উপরে লাগান, যেন ল্যাশগুলো পাউডার দিয়ে কোট হয়। এবার আপনার পছন্দমতো মাশকারা লাগান। মাশকারা লাগানোর পর ল্যাশগুলো একসাথে লেগে যেতে পারে। তাই একটি ক্লিয়ার মাশকারা ওয়ান্ডের সাহায্যে ল্যাশগুলো ছাড়িয়ে নিন। ব্যস! এই হ্যাকসটি ট্রাই করলে নিজেই বিগ ডিফারেন্স দেখতে পাবেন।

৫. ডাবল কোটিং দিন  

আইল্যাশ ঘন এবং লম্বা দেখাতে মাশকারার ডাবল কোটিং করতে পারেন। অথবা দুইটি ডিফারেন্ট কালারের মাশকারা অ্যাপ্লাই করতে পারেন। একটু অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই! দুই কালারের মাশকারা অ্যাপ্লিকেশনের ফলে আইল্যাশ দেখতে ঘন মনে হবে। এজন্য, প্রথমে ডার্ক ব্রাউন কালারের একটি মাশকারা আইল্যাশে লাগান। এটা শুকিয়ে গেলে ব্ল্যাক কালারের মাশকারা লাগাবেন। তবে ব্ল্যাক কালারের মাশকারাটি আইল্যাশের আগার দিকে লাগানোর চেষ্টা করবেন। এই হ্যাকসটা ফলো করে পারফেক্ট ল্যাশ পেতে পারেন!

৬. আইল্যাশ কার্লার ইউজ করুন 

আইল্যাশ থিক ও লং দেখাতে আমার আরেকটি ফেভারিট হ্যাকস রয়েছে। এজন্য, প্রথমে একটি আইল্যাশ কার্লারের সাহায্যে ল্যাশগুলো কার্ল করে নিন। এবার ল্যাশের নিচে মাশকারা ওয়ান্ড রেখে উপরের দিকে মাশকারা অ্যাপ্লাই করুন। এরপর আইল্যাশের উপরের দিকে মাশকারা ওয়ান্ড ধরে একটু উপরের দিকে কার্ল করে করে আইল্যাশগুলো কম্ব করতে থাকুন। এতে করে আইল্যাশগুলো দেখতে কার্ল, থিক ও লং মনে হবে।

এই তো জেনে নিলেন, আইল্যাশ ঘন ও লম্বা দেখাতে ৬টি মাশকারা হ্যাকস! আপনারা যদি ভালো ব্র্যান্ডের মাশকারা কিনতে চান, তবে অনলাইনে অথেনটিক প্রোডাক্ট পাবেন শপ.সাজগোজ.কম এ! সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট।

  ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

আইল্যাশ বড় ও ঘন দেখাতে সঠিক মাশকারা বেছে নিয়েছেন তো?
মেকআপ

আইল্যাশ বড় ও ঘন দেখাতে সঠিক মাশকারা বেছে নিয়েছেন তো?

চোখের সাজে আমরা কত কিছুই না ব্যবহার করি। আইশ্যাডো, কাজল, আইলাইনার ইত্যাদি। কিন্তু এত কিছু ব্যবহার করার পর ও চোখের সাজ অসম্পূর্ণ থেকে যায় যদি মাশকারা আ...

মাশকারা ব্যবহারে গর্জিয়াস আইল্যাশ পাবেন ১১টি টিপস জানলেই!
চোখের সাজ

মাশকারা ব্যবহারে গর্জিয়াস আইল্যাশ পাবেন ১১টি টিপস জানলেই!

ঘন কালো চোখের পাপড়ি সবাই চায়। ক্লান্ত চোখকেও কিন্তু প্রাণবন্ত দেখানোর জন্য একটু মাশকারা ছোঁয়াই যথেষ্ট। খুব সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিকস মেনে চললে কিন্...

পারফেক্ট আইলুকের জন্য ভলিউম প্রো মাশকারা যা দেয় লং লাস্টিং ফিনিশ!
রিভিউ

পারফেক্ট আইলুকের জন্য ভলিউম প্রো মাশকারা যা দেয় লং লাস্টিং ফিনিশ!

বোল্ড কিংবা ন্যাচারাল লুক, মাশকারা ছাড়া কিন্তু আই মেকআপ ইনকমপ্লিট থেকে যায়। মেকআপ করতে পছন্দ করুন বা নাই করুন, মাশকারা তো অ্যাপ্লাই করা হয়ই। যত সুন্দর...

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস
বিউটি টিপস

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস

আজকালকার দিনে কোনোকিছু পুরনো হয়ে গেলেই চট করে ফেলে দেই আমরা। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন পুরনো জিনিস রিসাইকেল করে এমন সব জিনিস তৈরি করা যায় যা দিয়ে...

আরও পড়ুন

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস
মেকআপ

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস

পারফেক্ট মেকআপ লুকের জন্য আইলুকটাও হতে হয় কমপ্লিট। আর আইলুক কমপ্লিট হওয়ার জন্য ফেইক আইল্যাশ অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে। অনেকেই চোখের পাপড়িতে ঘন করে ম...

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?
বিউটি টিপস

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?

বর্তমান সময়ে আইল্যাশ এক্সটেনশন একটি জনপ্রিয় ট্রেন্ড। চোখের সাজে আইল্যাশ অন্যতম একটি ইম্পরট্যান্ট পার্ট। আইল্যাশ এক্সটেনশন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া আ...

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করার ইজি ও সেইফ সল্যুশন
বিউটি টিপস

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করার ইজি ও সেইফ সল্যুশন

সাধারণত ডে টাইমে, কোনো অকেশনে বা ইভিনিং পার্টিতে হেভি কিংবা ক্যাজুয়াল লুকের সাথে মাশকারা অ্যাপ্লাই না করলেই নয়! যাদের অনেক বেশি ঘাম হয়, তাদের জন্য ওয়া...

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?
চোখের সাজ

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?

বিভিন্ন অকেশনে আউটফিটের সাথে ম্যাচ করে আইলুক ক্রিয়েট করতে তো সবাই পছন্দ করেন। তবে যাদের হুডেড আই, তারা কিন্তু চোখ সাজানোর সময় বেশ স্ট্রাগল করে থাকেন।...

নিখুঁত মেকআপ পেতে সহজ ৫টি মেকআপ হ্যাকস
বিউটি টিপস

নিখুঁত মেকআপ পেতে সহজ ৫টি মেকআপ হ্যাকস

সাজগোজ করতে পছন্দ করি কমবেশি আমরা সবাই। সাজগোজ অনেকের জন্যে শখের বিষয় হলেও এখন কিন্তু এটি আমাদের প্রতিদিনের প্রয়োজন বললেই চলে। শুধু মেকআপ প্রোডাক্টস থ...

মেকাপের ভুলগুলোর চটজলদি সমাধান
মেকআপ

মেকাপের ভুলগুলোর চটজলদি সমাধান

সাজুগুজু, মেকাপ কার না পছন্দ! কিন্তু মেকাপ করতে গিয়ে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, বিশেষ করে যখন আমরা তাড়াহুড়ো করে মেকাপ করি। কিন্তু মেকাপের মধ্য...

…